স্বরচিত কবিতাঃ স্বপ্নে আমি

in আমার বাংলা ব্লগ3 years ago

09-05-2023

২৬ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


png_20230509_224031_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভালো থাকতে পারলেই ভালো। তবে আজকে আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য চলে এলাম। আমি সবসময় যেটা বলি। কবিতা লেখা বরাবরই কঠিন কাজ। কবিতার ছন্দ আর মনের দ্বন্ধ যদি হয়ে যায় তাহলে কবিতা লেখা কঠিন। তবে মাঝে মাঝে কবিতার ছন্দগুলো মনের দ্বন্ধের মাঝে আটকাতে ভালোই লাগে।

আজকে কবিতার কৃতিত্ব দাদাকে না দিলেই নয়। দাদার অনুকবিতা থেকেই আইডিয়া পেলাম। আসলে একটু আইডিয়া পেলে মনের অনুভূতিগুলো কবিতার ছন্দে খুব সহজেই প্রকাশ করা যায়। তাই তো দাদার সেই অনুকবিতার অনুপ্রেরণায় আমিও মনের কিছু কথা কবিতার ছন্দে ফুটিয়ে তুলতে চেষ্টা করলাম।

কবিতায় একজন কবির স্বপ্নে ও বাস্তবের রূপ খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। একজন কবি স্বপ্নে রঙিন সব স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে তার স্বপ্ন যেন ধূসর ছাই! স্বপ্নে সবাই অনেক কিছু করে ফেলে। স্বপ্নে প্রিয়সীকে নিয়ে হারায় অজানায়। কিন্তু কবির সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয় না। যাকে নিয়ে পাশাপাশি হাটাঁর স্বপ্ন বাস্তবে সে অনেকদূরে!

স্বপ্নে আমি

স্বপ্ন দেখি আকাশ ছোয়াঁর
বাস্তবে তাই আমি ডানাহীন পাখি!
স্বপ্ন দেখি ভিনদেশী তারা,
তাই বাস্তবে আমি আলোহীন।
স্বপ্ন দেখি এক আকাশ ভালোবাসার,
বাস্তবে তাই শূন্য হৃদয়।
স্বপ্ন দেখি তুমি আমার,
বাস্তবে তাই তুমি নেই।
স্বপ্ন দেখি সমুদ্রের জোয়ারে ভাসছি
বাস্তবে যেন স্রোতহীন নদীতে আমি।
স্বপ্নে আমি আকিঁ রঙিন স্বপ্ন,
বাস্তবে যেন শুধুই ধূসর।
স্বপ্নে আমি উদার আকাশ
বাস্তবে যেন মেঘহীন আকাশ।
স্বপ্নে আমি রঙিন স্বপ্নের পথিক,
বাস্তবে আমি একলা পথিক।
স্বপ্নে আমি শরৎ এ ফোটা কাশফুল,
বাস্তবে যেন ঝরা পাতা।
স্বপ্নে আমি লিখি কাব্য
বাস্তবে পায়না খুজেঁ কাব্যের ভাষা।
স্বপ্নে আমার কবিতার ছন্দে তুমি,
বাস্তবে যেন ছন্দহীন কবিতা।
স্বপ্নে হয় দ্বন্ধ অনুভূতির সাথে,
বাস্তবে সেই অনুভূতি নির্জীব।
স্বপ্নে তুমি-আমি পাশাপাশি,
বাস্তবে তোমার আমার হাজার মাইলের দূরত্ব।


যাক, আজ এই পর্যন্তই। আশা করছি কবিতাটি আপনাদেী কাছে ভালোই লেগেছে। তবে ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বাহ্ বলতে হচ্ছে জাস্ট অসাধারণ ছিল আপনার আজকের কবিতা লেখার টপিক। অসম্ভব সুন্দর একটা টপিক তুলে ধরেছেন। আপনার কবিতাটি পড়ে আমার মনটা একেবারে ভরে গিয়েছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে লিখে খুবই সুন্দরভাবে কবিতাটি উপস্থাপন করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লেগেছে। এরকম কবিতা গুলো পড়তে আমি ভীষণ পছন্দ করি।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে কবিতাটি জেনে খুশি হলাম আপু! আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

স্বপ্নে আমরা অনেক অসাধ্য সাধন করি কিন্তু বাস্তবে তার কিছুই হয়না। যাই হোক খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার নামের সাথে মিলিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই আপু! স্বপ্নে আমরা কতো কি করে ফেলি কিন্তু বাস্তবে তা হয়না।

 3 years ago 

আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে আমার। কবিতার ভাষা অসাধারণ ছিলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

কবিতা পড়তে আমার খুবই ভাললাগে, আর আপনার কবিতাটি ছিল অসাধারণ কবিতার ভাষা ছিল খুবই ভালো। যার কারণে কবিতাটি আমার অনেক বেশি ভালো লেগেছে। এরকম কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই চমৎকার অনুভূতি নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন আপনি। আসলে স্বপ্নে আমরা অনেক কিছুই হতে পারি কিন্তু বাস্তবে সেটা হয়ে ওঠেনা। খুবই চমৎকার একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জি ভাইয়া আপনি ঠিক বলেছেন
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার কবিতা আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি একটি লাইন থেকে আরেকটি লাইন মিলিয়ে কবিতাটি রচনা করেছেন। আর এই জাতীয় সুন্দর কবিতা গুলো আবৃত্তি করতে এমনিতে বেশি ভালো লাগে। আপনার কবি প্রতিভা আরও উন্নতির দিকে এগিয়ে যাক সেই দোয়া করি।

 3 years ago 

জি ভাইয়া। আপনাদের দোয়ায় এ পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের উৎসাহ পেলে সামনে আরও যেতে পারবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62762.14
ETH 1674.04
USDT 1.00
SBD 0.42