স্বরচিত কবিতাঃ ভালোবাসা পেলে

in আমার বাংলা ব্লগ3 years ago

29-03-23

১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


png_20230329_021153_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রোযার সময়গুলো আশা করছি ভালোভাবেই যাচ্ছে আপনাদের!আমার কথা না হয় নাই বললাম। তবে আপনাদের কাছে দোয়া চাই! আসলে জীবনটা যে কতটা কঠিন এটা আমি হারে হারে টের পাচ্ছি! বড় হওয়ার পর থেকেই বুঝতে পারছি। তবে সব থেকে খারাপ অনুভূতি হলো শূন্য পকেট আর সুখ খোজাঁ। পুরুষ, টাকা তার কাছে থাকতেই হবে। টাকার সাথে আবার লাইফের সাকসেস এরও একটা সম্পর্ক রয়েছে। ধরেন, আপনি ডাক্তার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে পড়ালেখা করতে হবে, কোচিং করতে হবে, মেন্টরদের কাছে পড়তে হবে। এসব কি আর টাকা ছাড়া হয়! আশা করছি বুঝতে পারছেন।

যাক, আসলে সময় ম্যানেজমেন্ট এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ভাবী রাত-দিন ২৪ ঘন্টা না হয়ে আরও কিছুটা সময় বাড়িয়ে দিলে ভালো হতো। কোনদিক দিয়ে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। তবে আমাদের সময়ের সাথে তাল মিলিয়েই চলতে হবে। সব থেকে বড় কথা হলো সময়ের যথাযথ ব্যবহারটা নিশ্চিত করতে হবে। আপনাদের সাথে একদিন কথা না বললে মনে হয় কতদিন হয়ে গেল কথা হয় না! তবে চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে তাল মিলিয়ে যাওয়ার।

যাক, আজকে একটা কবিতা লেখার চেষ্টা করছিলাম। কবিতার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টাইটেল! আসলে কবিতার টাইটেল তিন আগেই সিলেক্ট করে রেখেছিলাম। কিন্তু কবিতা লিখবো লিখবো বলে লিখা হয়ে উঠছিল না। আজকে ফাইনালি লিখতে পারলাম। যেহেতু কবিতা ও গল্প অনেক ভেবে চিন্তে লিখতে হয়, সময় তো লাগেই!

একজন প্রেমিকের একটু ভালোবাসা চাই! এ শহরে এই একটু ভালোবাসার দাম অনেক বেশি! সেই ভালোবাসারও যে রঙিন রঙ হারিয়ে হয়েছে ধূসর। তবে প্রেমিক স্বপ্ন দেখে, একটু ভালোবাসা সে পাবে! যাকে নিয়ে তৈরি হবে হাজার রঙিন স্বপ্ন। স্বপ্নে সে তার প্রেমিকার জন্য তাজমহল বানিয়ে দিবে। যেমনটা সম্রাট শাহজাহান বানিয়ে দিয়েছিল!

art-1839006_1280.jpg

From pixabay

ভালোবাসা পেলে

একটু ভালোবাসা চাই, দেবে?
একটু হলেই চলবে,
আমি শুধু পরম আদরে রেখে দিতে চাই!
যেমন করে মায়ের কোলে শিশুরা ঘুমিয়ে থাকে।

একটু ভালোবাসা পেলে,
অনুভূতিরা কবিতার ছন্দ ফিরে পেত।
একটু ভালোবাসা পেলে,
স্বপ্নেরা আকাশে উড়তো পাখি হয়ে।

আমার শুধু ভালোবাসাটাই চাই,
ভরসা করার মতো একজন চাই,
বলো, তুমি কি হবে আমার সে মানুষ?

গভীর রাত পর্যন্ত কথা বলার দরকার নেই,
দরকার নেই অনুভূতির আদান-প্রদান,
শুধু পরম আদরে বলবে,
ভালোবাসি তোমাকে।

একটু ভালোবাসা পেলে,
আমি হতাম সম্রাট-শাহজাহান!
স্বপ্নে,তৈরি করতাম তাজমহল,
শুধু তোমার জন্য!

ভালোবাসা আজ বড্ড বেমানান,
রঙিন থেকে ধূসর রঙ ধারণ করেছে,
হারিয়েছে সজীবতা,
তবুও মন শুধু ভালোবাসা চাই!

আমি একটু ভালোবাসাটাই চাই,
পেলে সযত্নে রেখে দিতাম বাহুডোরে,
হাজার রকমের রঙিন স্বপ্ন,
হৃদয়ের মাঝেই জমা করে রেখে দিতাম।
শুধু ভালোবাসাটুকুই চাই।


যাক, আশা করি কবিতাটি এতোটাও খারাপ হয়নি। বরাবরের মতো চেষ্টা করেছি। ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ 🌼🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাই আপনার স্বরচিত কবিতাটি অনেক দারুন হয়েছে। সত্যি বলেছেন ভাই একটু ভালোবাসা পেলে জীবনটা বদলে যেত। একটু ভালোবাসা পেলে সেই ভালোবাসার মানুষকে কত আদরই না রেখে দেওয়া যেত। সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলেই ভাই! এই ভালোবাসার জন্যই এতো কিছু। অসংখ্য ধন্যবাদ আপনাকে!

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুব সুন্দর একটি কবিতা শেয়ার করলেন। খুব ভাল লাগলো পড়ে। কবিতার প্রতিটি লাইন খুব ভাল লেগেছে।শুধু ভালবাসাটুকু পেলেই চলবে।দারুন ছিল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চেষ্টা করেছি আপু! ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য 🦋🌼

 3 years ago 

ভালোবাসা পেলে কবিতাটি খুবি সুন্দর ছিলো, আপনার কবিতার ভাষা অসাধারণ হয়েছে। কবিতাটি পড়ে খুবি ভালো লেগেছে আমার ।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে 🌺🌼

 3 years ago 

ভাইয়া খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আপনার এই সুন্দর ভালোবাসার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর মিলিয়েছেন। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু! আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🌺

 3 years ago 

আমার শুধু ভালোবাসাটাই চাই,
ভরসা করার মতো একজন চাই,
বলো, তুমি কি হবে আমার সে মানুষ?

বাহ্ খুবই ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে আমার কাছে। বিশেষ করে উপরের এই লাইনগুলো সত্যি অসম্ভব ভালো ছিল। আর আপনার কবিতা লেখার টপিক ও খুবই সুন্দর ছিল। বেশ ভালোই একটা টপিক নিয়ে আপনি আজকে কবিতা লিখেছেন। সম্পূর্ণ কবিতাটা আপনি খুবই সুন্দর ভাবে লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে চমৎকার একটি মন্তব্য শেয়ার করার জন্য

 3 years ago 

বাহ্ বেশ সুন্দর একটি কবিতা আজ আপনি আমাদের জন্য শেয়ার করেছেন তো দেখছি। আসলে ভালবাসা পেলে মানুষ সব করতে পারে। গড়তে পারে প্রাসাদ, ভাঙ্গতে পারে সকল বাধা। আপনার কবিতার সবগুলো লাইন যেন ভালবাসা পাওয়ার এক অনবদ্য প্রতিশ্রুতি। বেশ সুন্দর করে গুছিয়ে লেখেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38