স্বরচিত কবিতাঃ ' ভালোবেসে তোমায় '

in আমার বাংলা ব্লগ2 years ago

15-02-2024

০৩ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20240215_190533_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন। আর চেষ্টাটা আমিও করে যাচ্ছি। হয়তো আজীবনই করতে হবে। আসলে জীবনের রূপ যে ক্ষণে ক্ষণে বদলায় সেটা আমি হারে হারে টের পাচ্ছি। প্রতিনিয়ত নিজের সাথে চ্যালিঞ্জিং করে যেন বাচঁতে হচ্ছে। মাঝে মাঝে খুব অসহায় হয়ে পরি! জীবন কেন এমন! তবুও জীবন বহমান। এইতো আছি। যাক, সারাদিন ব্যস্ততার পরে কবিতা লিখতে বসে গেলাম। আসলে কবিতা লিখতে হলে যথেষ্ট সময় নিয়ে বসতে হয় । কারণ কবিতা লেখার অনুভূতি সবসময় এক রকম থাকে না। তবুও চেষ্টা করলাম কবিতাটি লেখার। আজকের কবিতায় কল্পনার রাজ্যের তুমিটাকে নিয়ে লিখেছি। যাকে কি না জীবনের একটা সময় পরে এসে উপলব্ধি করতে পেরেছি আসলেই ভালোবাসাটাই যেন ভুল ছিল। ভালোবাসার অনুভূতিটাই এমন! শুরুতে ভালো থাকলেও, ধীরে ধীরে এর রঙ পরিবর্তন হতে থাকে। তবে প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্ত গুলো কিন্তু স্মৃতির গভীরে থেকে যায়।

ভালোবেসে তোমায়

তোমায় ভালোবেসে একটা কবিতা লেখা হোক,
সেই কবিতায় থাকুক শুধু স্মৃতির আর্তনাদ।
তুমিই ছিলে কবিতার স্পষ্ট শিরোনাম,
বিশ্বাস ছিল মনে, হবে তুমি ভালোবাসার উপসংহার।

তোমায় ভালোবেসে হৃদয়ে পেয়েছিলাম প্রথম শিহরণ,
কি স্নিদ্ধ অনুভূতি তা তোমাকে বুঝায় কেমন করে।
তোমায় ভালোবেসে হৃদয়ে বুনেছিল স্বপ্ন,
আর স্বপ্নেই যেন চাওয়া পাওয়া হতো পূরণ!

তোমায় ভালোবেসে এখন জমেছে আকাশ অভিমান,
জানি শুনবে না তুমি, বুঝবে না আমাকে কখনো।
স্মৃতির অকপটে তুমি থাকবে সবসময়
অবুঝ এ মন ভালোবেসে যাবে আজীবন।

তোমায় ভালোবেসে -
ফাগুনের প্রথম অনুভূতি পেলাম।
শো শো শব্দে বাতাস বলেছিল কানে,
তুমি আমার পাশে থাকবে আজীবন।

স্মৃতির ভারে আজ ক্লান্ত এ মন,
ভাবতে তোমায় চাই না এখন।
নিছক এ মনকে বুঝায়!
কেন তুমি করো দুঃখের কাহন?

মনের বিরুদ্ধে চলতে গিয়ে,
পারছি না আর কিছু,
আমি আজ শুধু মুক্তি চাই,
তোমার তরে হোক ভালোবাসার মৃত্যু!


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আশা করি মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

জীবন সর্বদা পরিবর্তনশীল।আর বেঁচে থাকাটা আসলেই চ্যালেঞ্জের মুখে।আপনার কল্পনা দ্বারা লেখা কবিতাটি সুন্দর হয়েছে।ধীরে ধীরে মানুষের মুখোশ উন্মোচন হয়ে থাকে,আর ভালোবাসাগুলি ফিকে হয়ে যায়।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি দিদি। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 2 years ago 

জীবনে চলার পথে প্রতিনিয়ত বিভিন্ন রকম চ্যালেঞ্জ আসার জন্য জীবন এতো সুন্দর। জীবন সহজ সরল হলে কারো এত ভালো লাগতো না। তারপর আশা করি সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি সামনের দিকে এগিয়ে যান। আর কবিতা লিখতে গেলে কেমন যেন কবিতা লেখা যায় যায় না। তারপরও আপনি খুব সুন্দর করে আজকের কবিতাটি লিখেছেন। প্রতিটি লাইন খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।

 2 years ago 

জি আপু, চ্যালেঞ্জ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু কবিতাটি পড়ে চমৎকার মন্তব্য করার জন্য 🌼

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি স্বরচিত কবিতা শেয়ার করেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে ভাইয়া নতুন নতুন কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে আপনার কবিতাটি পড়েও বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই 🌼

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাইয়া ৷ আপনার লেখা ভালোবেসে তোমায় কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে ভালোবাসার এই কবিতা লিখেছেন ৷ ভীষণ ভালো লাগলো কবিতাটি পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য 🌼

 2 years ago 

জীবন অনেক কঠিন এবং তাল মিলিয়ে এগিয়ে যেতেই হবে। যদি একটু পিছয়ে পরেন সমস্যা নেই, আবার চেষ্টা করে এগিয়ে যান, ইনশাআল্লাহ একটা সময় নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
আপনি বেশ ভালো কবিতা লেখেন, আজকের কবিতায় বেশ গভীর আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে।
সত্যি বলতে বেশ উপভোগ করলাম আপনার মনের মাঝে থাকা মানুষটি নিয়ে লিখা কবিতাটি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই ভাইয়া বাস্তবতা খুবই কঠিন। সবমিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো 🌼

 2 years ago 

ব্যস্ততার মাঝেও সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়েছেন পড়ে অনেক ভালো লাগলো। আমি মনে করি ব্যস্ত থাকলে অনেক ভালো সময় যায়। কারণ ব্যস্ততা মানুষকে সফলতা আনতে সহায়তা করে। ব্যস্ততার মাঝে নিজের জীবনকে সুন্দরভাবে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হয়। যাক কবিতাটি আপনি ভালই লিখেছেন। ভালবেসে তোমায় কবিতাটি অসাধারণ ভালো লেগেছে।

 2 years ago 

জি আপু একদম ঠিক বলেছেন। ব্যস্ততা মানুষকে সফলতা এনে দেয়। অসংখ্য ধন্যবাদ আপু 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64765.85
ETH 1871.36
USDT 1.00
SBD 0.38