স্বরচিত কবিতাঃ " কোনো একদিন " 🌼

in আমার বাংলা ব্লগ2 years ago

04-04-2024

২১ চৈত্র , ১৪৩০ বঙ্গাব্দ


🌼 আসসালামুআলাইকুম সবাইকে 🌼


স্বরচিত কবিতা_20240404_141156_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে বড় বিষয়। এখন যেহেতু টেম্পারেচার বেড়েছে তাই সবারই উচিত সাবধানে থাকা। রোজা রেখে বাহিরে যাওয়াও কঠিন। বিশেষ করে কর্মজীবী মানুষগুলো ঠিকই কাজ করছে বাহিরে। আসলে শ্রমজীবী মানুষগুলোকে দেখলেই বুঝা যায় তারা কতটা পরিশ্রম করছে। দিনশেষে কিছু টাকা নিয়ে বাড়ি ফিরছে শুধুমাত্র প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য। সমাজের অর্থবিত্ত লোকদের উচিত সমাজের শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানো। কারণ রমজান মাসে যাকাত দিতে হয়। আর যতো বেশি দান করা যায়, এ মাসে ততোবেশি সওয়াব পাওয়া যায়। সমাজের এমন অনেক মানুষই আছে যারা ঈদে কিছু কিনতে পারবে না। এমনকি ঈদে মিষ্টিজাতীয় খাবার ও থাকবে না রান্না করার। আমাদের উচিত যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। যায়হোক, সমাজের শ্রমজীবী মানুষগুলো ভালো থাকুক এমনটাই প্রত্যাশা করছি।

আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এ দিনটা আমার জন্য স্পেশাল বলতে হয়, হাহা! কারণ আজকের দিনটা শুধুমাত্র আমার জন্য কবিতার দিন! আমি প্রতি সপ্তাহের এ দিনটা রাখি শুধুমাত্র একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে কবিতা হলো মনের অনুভূতির প্রকাশ। কবিতার মাধ্যমে বাস্তবিক ও কাল্পনিক দুটি বিষয়ই ফুটিয়ে তোলা যায় ছন্দের মাধ্যমে। তো আজকের কবিতাটি মূলত একজন প্রেমিকের কিছু আশা বলা যায়। তার প্রিয়তমার সাথে সব মান অভিমান ভুলে যেন আবার দেখা হতে পারে। আবার যেন তারা ফাগুনের শেষ সন্ধ্যাটা দেখা হতে পারে। প্রেমিকের আশা তার ইচ্ছেগুলো কোনো একদিন পূর্ণতা পাবে। কোনো একদিন তারা আবার এক হবে।



কোনো একদিন


কোনো একদিন -
আমাদের আবার না হয় দেখা হোক,
কোনো পার্কে নয়,নয়তো কোনো উদ্যানে,
আমাদের না হয় দেখা হোক স্মৃতির আম্লানে।

কোনো একদিন-
আবার না হয় আমাদের দেখা হোক,
তবে কোনো বিষণ্ণ বিকেলে নয়,
অথবা নয়তো কোনো মন খারাপের দিনে,
আমাদের দেখা হোক ফাগুনের শেষ সন্ধ্যায়।

কোনো একদিন-
আবার না হয় আমাদের দেখা হোক,
তবে কোনো রাত জাগা ভোরে নয়,
অথবা কোনে দুঃস্বপ্নের রাতে নয় ,
আমাদের দেখা হোক চন্দ্রাকলিত কোনো রাতে।

কোনো একদিন -
আবার না হয় হলাম দুজন পাশাপাশি,
কিছু কথা, কিছু অনুভূতি না হয় হলো আদান-প্রদান
কিছু স্বপ্নের না হয় হোক ইচ্ছেপূরণ।

কোনো একদিন -
আবার না হয় লিখা হোক কোনো নতুন দিনের কবিতা,
তোমায় আমায় ভালোবাসায় থাকবে যেখানে পরিপূর্ণতা
রঙিন স্বপ্নের হাতছানি থাকবে যেখানে।

কোনো একদিন -
আবার না হয় তোমাকে ভালোবাসি বলা হোক,
কাঠগোলাপের মায়ায় না হয় হলেই তুমি সিক্ত,
তোমার মিষ্টি হাসির কারণটা না হয় আমিই হলাম।

কোনো একদিন-
তোমার মন খারাপের দিনে,
আমি না হয় হলাম তোমার পথচারী,
মন খারাপের কাব্যগুলো না হয় আমাকেই শোনালে।

কোনো একদিন -
আবার না হয় হলাম দুজন এক,
দুটি মনের ভালোবাসার পূর্ণতা না হয় হলো ,
জীবনের শেষ কটি দিন বাচারঁ অঙ্গীকার নয় হয় হলো আরেকবার ।





আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কবিতাটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি শুধু কবিতার জন্য একটা দিন বরাদ্দ করে রেখেছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।কোন একদিন কবিতাটি অনেক বেশি সুন্দর ছিল। আপনার কল্পনাগুলো কারো জীবনে বাস্তবে পরিণত হোক এমনটাই আশা করি। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নিউজে দেখলাম আরো প্রায় দুই থেকে তিন দিনের মতো টেম্পারেচার বৃদ্ধি পাবে। শ্রমজীবী মানুষদের জন্য আসলে অনেক কষ্টকর। যাই হোক আপনার আজকের এই কবিতাটি পড়ে ভালো লাগলো। দারুন হয়েছে কবিতাটি। খুব সুন্দরভাবে ছন্দ সাজিয়ে লিখেছেন।

 2 years ago 

গরম তো এখন বাড়তেই আছে প্রতিনিয়ত, কি একটা অবস্থা! গাজীপুর আর থাকা যাবে না। যাক, আপনার কাছে কবিতাটি পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

ভাই আপনার স্বরচিত "কোন একদিন" কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার মাঝে নিজের আবেগ অনুভূতি এ বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন পড়ে অনেক ভালো লাগলো। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কবিতাটি দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই, রমজান মাস এই মাসে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোটা প্রত্যেকটা মুমিন ব্যক্তির কর্তব্য। আমাদের বাড়ির আশেপাশে অনেক মানুষ আছে, যারা ঈদে ঠিকভাবে কেনাকাটা করতে পারবেনা। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যাইহোক আপনি আজকে কোন একদিন, নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কোন একদিন অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার সঙ্গে নামটি অনেক সুন্দর মিলেছে। ছন্দের সাথে আপনি কবিতাটি লিখেছেন মনে হচ্ছে পড়ে যা বুঝলাম। আমার কাছে তো খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার কাছে খুবই ভালো লেগেছে কবিতাটি জেনে ভালো লাগলো আপু।

 2 years ago 

এই রোজার সময় আমাদেরই বাহিরে বের হতে কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যারা দিনে এনে দিনে খায়, বাহিরে দিন রাত ২৪ ঘন্টা পরিশ্রম করে, তাদের কি অবস্থা এটা ভাবলেই অনেক বেশি খারাপ লাগে। যাইহোক ভাই, আপনার লেখা কোন একদিন কবিতাটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিন্নরকম একটা টপিক নিয়ে সম্পূর্ণ কবিতাটি লিখেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো। ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে পুরোটা লিখেছেন আপনি। পুরো কবিতাটা সুন্দর করে লেখার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই ভাইয়া, যারা সারাদিন পরিশ্রম করে তাদের অবস্থা খুবই সূচনীয়! তবুও আমরা ভালো আছি। যাক, কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63878.83
ETH 1853.68
USDT 1.00
SBD 0.38