স্বরচিত কবিতাঃ জীবনের রঙ

in আমার বাংলা ব্লগ3 years ago

28-12-2023

১৪ পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


স্বরচিত কবিতা_20231228_123514_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারাটাই সবচেয়ে বড় কথা। মাঝে মাঝে ব্যর্থ হই ভালো থাকতে! জীবনের রঙ যে ক্ষণে ক্ষণেই পরিবর্তন হয়। আজ ভালো থাকবেন, কিন্তু কালও যে ভালো থাকতে পারবেন এমন গ্যারান্টি কখনোই দেয়া যায় না। এই ঠুংকো জীবনে কতো কিছুই ঘটে। কতো জয়ের হিসাব, কতো পরাজয়ের ঘ্লানি সবই থাকে এই ছোট্র জীবনে। মাঝে দ্বিধাহীন হয়ে যায় জীবনের উদ্দেশ্য বুঝতে। এই পৃথিবী ছেড়েও একদিন চলে যেতে হবে আমাকে। নিয়ম করে ঠিকই সূর্য উঠবে পূর্ব আকাশে, সকাল সকাল শীতের হিমেল হাওয়া সবই বইবে। নিয়ম করে জারুল ফুল ফুটবে। কিন্তু জীবনের অবেলায় একজন থাকুক, যাকে নিয়ে জীবনের শেষ সময়টা কাটানো যায়। কেউ শক্তির কারণ হোক, ছায়ার মতো আগলে রাখুক!

এতোক্ষণে নিশ্চয় আন্দাজ করে ফেলেছেন কোন টপিকের উপরে কবিতা লিখে ফেললাম। কবিতা লেখা বরাবরই কঠিন কাজ আমার কাছে। তবে এখন অনেকটাই সহজ হয়েছে কবিতা লিখতে লিখতে। সবই তো আমার বাংলা ব্লগের জন্যই ত সম্ভব হয়েছে। জীবনে হয়তো কখনো কবিতা লেখা হতো না। অনুভূতির বেড়াজালে কখনো কবিতার ছন্দ মেলানো হতো না আসলে। এখন যেন সবই সম্ভব হয়েছে। এখানে অনেকেই অনেক ভালো ভালো কবিতা লিখে থাকেন। তাদের কবিতা পড়ে আমি নিজেও অনেক অনুপ্রাণিত হই এবং প্রতিনিয়তই শিখছি। কবিতার শব্দচয়ন, ব্যকরণ সেই সাথে ছন্দ খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে ব্যর্থ হই তা করতে আবার মাঝে মাঝে সফল। তবে আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


জীবনের রঙ

সকালের শিশিরের মতোই ঠুংকো জীবন,
আলোর ছোয়াঁয় হয় যে মলিন
জীবনের রঙ কখনো রঙিন, কখনোবা ধূসর
জীবন আবার সাধারণের থেকেও অসাধারণ।

একটা সকাল কাটে আরেকবার বাচাঁর অঙ্গীকার নিয়ে
মৃদু হাওয়ায় ঝরে পরার ভয় থাকে
মাঝে নিশ্চিত পরাজয় জেনেও জীবন ছুটে চলে
একটা জয়ের আশায়।

জীবন আবার রঙিন ফুলের মতো
কারো জীবনের ফুল অকালেই ঝরে যায়
কারো আবার যুগের পর যুগ আলোর বিকিরণ চলে
জীবনের হিসাব মেলাতে আমি ব্যর্থ হই!

এই আকাশ, বিলের পাশে জারুল ফুলের গাছ,
শীতের হিমেল হওয়া, বসন্তের কোকিলের ডাক
আমায় রাখবে তো মনে?
আমি চলে যাওয়ার পর নিয়ম করেই,
কোকিল গাইবে গান, শু শু শব্দে বইবে শীতল বাতাস।

এই ঠুংকো জীবন নিয়ে আমার অনেক কিছুই বলার আছে
হয়তো অনেক কিছুই লিখে যাবো,
কিছু কথা কবিতা হয়ে থাকবে, আর কিছু অনুভূতির মাঝে।
জীবনের ট্রেনে অনেকেই আসবে,
এমন কেউ আসুক যে কালবৈশাখীর ঝড়েও,
শক্ত করে আমার হাতটি ধরে বসে থাকবে।

আমার সূক্ষ্মতী-সূক্ষ্ম শক্তির কারণ হোক একজন,
জীবনের শেষ বেলায় তার বাহুডোরের মাঝেই হোক,
আমার জীবনের শেষ সূর্যাস্ত দেখার সৌভাগ্য!
আমি দ্বিধাহীন হয়ে পরি সে ভাবনায়,
জীবনের অবেলায় শুধু একটাই মিনতি,
তুমি থেকো আমার পাশে ছায়া হয়ে।


আজ এই পর্যন্তই! আশা করছি আজকের কবিতাটি আপনারা উপভোগ করতে পেরেছেন। আপনাদের ছোট্র একটি মন্তব্য আামাকে নতুন কিছু করতে দারুনভাবে অনুপ্রাণিত করে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কখনো ফুলের মত সুখ শান্তি আসে না । ধন্যবাদ ভাই অসাধারণ অনুভূতি নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জীবনের রং কবিতা টা অনেক সুন্দর হয়েছে। আপনি কিন্তু খুবই দারুণ কবিতা লিখে থাকেন এটা বলা লাগে। আমার কাছে আপনার লেখা সম্পূর্ণ কবিতা পড়তে খুব ভালো লেগেছে। কবিতার সবগুলো লাইন জাস্ট অসাধারণ ছিল। বিশেষ করে কবিতার প্রথম চারটা লাইন সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে আপনার কবিতা লেখার টপিকটা বেশি দারুন ছিল। আপনার লেখা কবিতা পরবর্তীতেও পড়তে চাই।

 3 years ago 

জি আপু, আপনিও কিন্তু খুব ভালো লিখেন। অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য 🌼

 3 years ago 

আসলেই জীবনের রঙ একেক সময় একেক রকম ৷ কখনো রঙিন, কখনোবা ধূসর আবার কখনো সাধারণের মাঝে অসাধারণ ৷ যাই হোক , সুন্দর লিখেছেন ৷ অনেক ভালো লাগলো আপনার কবিতা পড়ে ৷ চমৎকার হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন ৷ ধন্যবাদ আপনাকে কবিতাটি শেয়ার করে নেওয়ার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য 🌼

 3 years ago 

বাহ্ ভাইয়া আপনি তো দারুন কবিতা লিখেন।কবিতার লাইনগুলো চমৎকার লাগলো।কবিতায় নিজের মনের ভাব খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি,অনেকটাই বাস্তবিক ছিল কবিতার কথা।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66505.19
ETH 1941.23
USDT 1.00
SBD 0.38