স্বরচিত কবিতাঃ ' তুমিহীনা '
14-03-2024
৩১ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো লেখা শুরু করছি। যেহেতু রমাদান মাস চলছে আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের আসলে ভালো থাকতে হবে। সবসময় যে ভালো থাকা যায় সেটাও নয়। একটা দিন ভালো গেলে আরেকটা দিন খারাপ যায়। তবে সব পরিস্থিতিতেই আমাদের নিজেকে মানিয়ে নিতে হবে। তো যাক, আজকে একটি কবিতা লেখার চেষ্টা করলাম। বৃহস্পতিবার হলো আমার জন্য কবিতার দিন। কারণ এ দিনটি আমি নির্ধারণ করে রাখি কবিতা লেখার জন্য। তো আজকের কবিতাটি আমার বাংলা ব্লগের অনুকবিতার আলোকে লেখার চেষ্টা করলাম। অনুকবিতাগুলো পড়ার ফলে হয় কি কবিতা লেখার বিষয়বস্তু সম্পর্কে বুঝা যায়। সে হিসেবে বলা যায় আমার বাংলা ব্লগের অনুকবিতার ফলে অনেকেই দারুণ সব কবিতা লিখে থাকে। আমি নিজেও চেষ্টা করি কবিতা লেখার।
আজকের কবিতায় প্রিয় মানুষের শূন্যতার বিষয়টি নিয়ে লেখা। প্রিয় মানুষের শূন্যতা আমাদেরকে নীরবে কাদাঁয়। যে ছিল সব সে একটা সময় হয়ে যায় দূরের কেউ। কিন্তু সে চলে যাবার পরও হৃদয় মাঝে থেকে যায়।
তুমিহীনা
তুমি ছিলে আমার না বলা যত কবিতা,
তুমি ছিলে আমার হাসোজ্জল সবিতা।
তুমি হয়েছো আজ দূরের আকাশের কেউ,
হাতছানি দিয়ে পায় না তোমায়,
হৃদয় মাঝে তাই অথৈই সমুদ্রের ঢেউ।
তুমিহীনা দিবস কাটে না আমার,
নিজেকে মনে হয় ভিনদেশী কেউ।
তুমিহীনা নিঃসঙ্গ পথহারা পথিক আমি
তোমায় ভেবে কষ্টের পাহাড় বুনি।
তুমি ছিলে আমার না বলা অজস্র কবিতা,
তুমিহীনা হৃদয় আজ হারিয়েছে সজীবতা,
কবিতারা পাড়ি জমিয়েছে মেঘেদের ভাজে
অনুভূতির পঙক্তি মালা হারিয়েছে ছন্দ।
একটা সময় তুমি ছিলে আমার হৃদয়ের আয়না,
তুমিই ছিলে আমার খামখেয়ালী বায়না।
তুমি ভালো থেকো অচিনপুরের অচিনলোকে
আমি স্বপ্ন গেঁথে যাবো হৃদয় কুঠিরে।
আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষায় অসাধারণ হয়েছে। তুমিহীনা এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️
কবিতা লিখতে যেমন ভালো লাগে। ঠিক তেমনি আবৃত্তি করতেও ভালো লাগে। আপনি আজ খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি ছিল প্রিয় মানুষটিকে নিয়ে।প্রিয় মানুষটি চলে গেলে তাকে ছাড়া জীবনটা সত্যি শূন্যতায় ভরে উঠে।কবিতাটির প্রতিটি লাইনে ছিল সেই রকম কিছু অনুভূতি দিয়ে লেখা।
জি আপু চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️
আপনার কবিতার ছোট্ট টাইটেলটি খুবই সুন্দর ও বেদনাময়।আসলেই শুন্যতা আমাদের জীবনকে অনেক যন্ত্রণা দেয়।তেমনি আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে, শুন্যতা কেটে যাক আপনার জীবন থেকে সেটাই প্রত্যাশা করি।ধন্যবাদ ভাইয়া।
তুমি ছিলে আমার না বলা কবিতা বেশ ভালো লেগেছে এই লাইনটি।আসলে আমি তো কবিতা প্রেমী মানুষ। সেজন্যই কেউ কবিতা লিখলে সেখানে অজান্তেই আমার চোখ চলে যায়।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
আপনার মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম আপু। আপনি বরাবরই সেরা লেখিকা 💜