স্বরচিত কবিতাঃ- তোমার জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

27-09-2023

১২ আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


স্বরচিত কবিতা_20230927_115932_0000.png


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো ও সুস্থ্য আছেন। তবে ভালো থাকাটাও কঠিন ব্যাপার। কারো কাছে সেটা সহজ। কেউ অল্পতেই খুশি। কেউ অল্পতে কখনো খুশি না। চাই আরও চাই। আর যেটা আমাদের ভালো না থাকার আরেকটা কারণ। তবে পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে ভালো থাকাটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা আমাদের জন্যই। যাক, আজ সকাল থেকেই আকাশটা পরিষ্কার। বুঝায় যাচ্ছিল রোদের দেখা মিলবে। একটানা কয়েকদিন বৃষ্টি থাকার পর এখন পরিবেশ কিছুটা পরিবর্তন হয়েছে। রোদের তাপমাত্রাটাও বেড়েছে। এজন্য গ্রামের মানুষজন বেশিরভাগ কাজ দেখি সকাল সকাল করে বসে থাকে। রোদের মধ্যে এতো কাজ করাও সম্ভব হয় না।

যাক, আজকে চলে এলাম আপনাদের মাঝে কবিতা নিয়ে। চেষ্টা করে প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার। কবিতা লেখা বরাবরই কঠিন কাজ আমি মনে করি। এখনও কবিতা লেখা শিখছি। জানিনা কতটুকু ভালো হচ্ছে। তবে চেষ্টা করতে তো ক্ষতি নেই। সবাই অনেক ভালো কবিতা লিখে থাকেন। তাই আমিও চেষ্টা করি কবিতা লেখার। আশা করছি আজকের কবিতাটি ভালোই লাগবে।

হৃদয়ে কত শত অনুভূতি জাগ্রত হয় প্রিয় মানুষটিকে নিয়ে। তার জন্য আমরা কত কিছুই করতে রাজি হয়ে যায়। সেই কথাগুলোই কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা।

তোমার জন্য

তোমার জন্য-
নীলচে তারার, আবছা ছায়ার মায়া,
মনের কোণে, ঈষাণ কোণে,
যখন তখন গোলাপ ফুটে।

তোমার জন্য -
শুভ্র সকাল সব আয়োজন,
পড়ন্ত বিকেল, সোনালী রোদ্দুর,
ভোরের স্নিগ্ধ ছোয়া,
পাখির কিচিরমিচির মিষ্টি সুর।

তোমার জন্য-
এক আকাশ ভালোবাসা,
বৃষ্টিমুখর শীতল সন্ধ্যা,
শিউলি ফুলের মাতাল হাওয়া,
হৃদয়ে লেখা অজস্র কাব্য কথা।

তোমার জন্য-
সমুদ্রের উত্তাল ঢেউ,সাগরের নির্জনতা
আকাশপানে মেঘপরীরা,
সৃষ্টিসুখের করে উল্লাস,
কদমফুলের গন্ধ ছড়ায় তোমায় ঘিরে।

তোমার জন্য-
ভোরের শিশির ফোটাঁর শুভ্রতা,
বসন্তের কৃষ্ণচূড়ার মুগ্ধতা।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🦋।




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমাদের কমিউনিটিতে সবাই খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। ভাই আপনি আজকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন।আপনার লেখা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন আপনি কত চমৎকারভাবে নিজের মনের মানুষের কথাগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍀

 3 years ago (edited)

বাহ ভাই অসাধারণ একটি কবিতা লিখেছেন। আমার বাংলা ব্লগে এখন প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা দেখতে পাই। অসংখ্য ধন্যবাদ এত দারুন একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

জি ভাইয়া। আমি এখনও আপনাদের কাছ থেকে শিখছি 🍀।অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🦋

 3 years ago 

বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। আসলে এই ধরনের ভালোবাসার কবিতা পড়তে বেশ ভালো লাগে। প্রিয়জনকে নিয়ে হৃদয়ের অনুভূতি গুলো কবিতার ছন্দে চমৎকারভাবে উপস্থাপন করেছেন আপনি। এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

তোমার জন্য-
সমুদ্রের উত্তাল ঢেউ,সাগরের নির্জনতা
আকাশপানে মেঘপরীরা,
সৃষ্টিসুখের করে উল্লাস,
কদমফুলের গন্ধ ছড়ায় তোমায় ঘিরে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া 🦋
অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আসলে মানুষের মন বুঝা খুবই কষ্টের। কারণ একটানা বৃষ্টি হলে মানুষের সহ্য হয় না। আবার একটানা গরম হলেও সহ্য হয় না। যাক অবশেষে আপনি বেশ সুন্দর একটি কবিতা লিখলেন অনেক ভালো লেগেছে পড়তে। তোমার জন্য কবিতাটি দারুণ ছিল।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। চেষ্টা করেছিলাম ভালো করে লেখার 🦋

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান বেশ ভালো লাগলো আপনার এই অসাধারণ কবিতাটি আবৃত্তি করতে। আমি এমনিতেই কবিতা রচনা করতে এবং আবৃত্তি করতে বেশি ভালোবাসি তাই আপনার কবিতাটা আমার মন ছুয়ে গেছে।

 3 years ago 

জি ভাই।আপনার আবৃত্তি শুনেছি, বেশ ভালো আবৃত্তি করেন আপনি ☘️। অসংখ্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38