স্বরচিত কবিতা: "মুক্তির আশা"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20240403_201129.jpg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি বাস্তবধর্মী কবিতা নিয়ে।আজকের কবিতায় নিঃসঙ্গ জীবনের কথা তুলে ধরা হয়েছে।অর্থাৎ মাঝে মাঝেই একাকী জীবন ভালো লাগে কাটাতে, সমাজের এই কলহ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে।মনে হয় এটাই একমাত্র মুক্তিমাখা শান্তি।তো সেই ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

মুক্তির আশা

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

সমাজের কলহ থেকে নিজেকে গুটিয়ে নিতে
মন চায় দূরের সমুদ্র পাড়ি দিতে,
মাঝে মাঝেই পালিয়ে যেতে ইচ্ছে করে আপনজন হতে
হারিয়ে যেতে ইচ্ছে করে একাকীত্ব জীবনের মাঝে।
প্রকৃতিতে আগলে ধরে ইচ্ছে করে বাঁচতে
কখনো বা ধোঁয়াশার চাদরে নিজেকে বিলীন হয়ে যেতে,
আমি শামুক হতে চাই ক্ষণকালের জন্য
হতে চাই নিঃসঙ্গ জীবন নিয়ে বন্য।
যেখানে থাকবে না কোনো নিয়ম-বাঁধা
স্বার্থের দুনিয়ায় মানুষের কলহে গোলকধাঁধা,
আমি খুঁজে পেতে চাই মুক্তির পথ
যেখানে প্রাধান্য পাবে শুধুই আমার মত।
নিজের জন্য হতে চাই অল্প সময়ের সফর
যেখানে প্রকৃতি হবে পরিবার না থাকবে শোরগোল,
গাছপালা আর অবলা জীবেরা থাকবে বিচারক
থাকবে না মানুষে মানুষে বিভেদের গোলযোগ,
আমি খুঁজে পেতে চাই নীরবতার ভাষা
মনের অফুরন্ত শান্তি আর যা দেবে মুক্তির আশা।।


আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মুক্তির আশা নিয়ে কবিতাটি দারুন লিখেছেন দিদি।কবিতাটি আবৃত্তি করে আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি মাঝে মাঝে ইচ্ছেটা আমারও হয় এমন।লোকালয় ছেড়ে দূর বহুদূরে হারিয়ে যেতে।প্রকৃতির মাঝে হারিয়ে গেলে ভালোই হয় দিদি।ধন্যবাদ জানাই আপনাকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হুমমম দিদি ঠিক বলেছেন যে কবিতা হলো মনের গহিন থেকে কিছু গম্ভির কথা যা প্রকাশ পায় একটি কবিতায় ৷ অনেক ভালো লিখেছেন কবিতা টি ৷ আসলে মাঝে মধ্যে একাকি সময় কাটাতে ভালোই লাগে ৷ সবমিলে দারুন অনুভুতি নিয়ে কবিতা লিখেছেন ৷ অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকবেন ৷

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ দাদা।

 2 years ago 

মুক্তির আশা খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। কবিতার ভাষাগুলো খুবই সুন্দর ছিল। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রশংসামূলক মতামতের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

দীর্ঘ অর্থবহুল চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দিদি কবিতাটি আমার কাছে এক কথায় দারুন লেগেছে। সবার মনেই যেন বাঁধা মুক্ত একটি জীবনযাপনের আগ্রহ রয়ে যায় আর সেরকম টাই কবিতার ভাষায় ফুটিয়ে তুলেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একেবারেই ঠিক ভাইয়া, মাঝে মাঝেই মনের মুক্ততাকে প্রাধান্য দিতে হবে।ধন্যবাদ আপনাকে

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

আপু আপনার লেখা মুক্তির আশা শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। অত্যন্ত সাবলীল ভাষায় লেখা আপনার এই কবিতার মাঝে নিঃসঙ্গ মানব মনের এক অন্যরকম অনুভূতি ফুটে উঠেছে। যাহোক অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ আপনিতো সুন্দর একটি কবিতা লিখেছেন।মুক্তির আশা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এই পৃথিবীতে সবাই কম বেশি নিজেকে মুক্ত রাখতে চাই। কোলাহল এর কারণে একাকী থাকতে পছন্দ করে। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। খুব সুন্দর করে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে মুক্তির আশা কবিতাটি লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সবাই মুক্ত রাখতে চাইলেও সমাজের নিয়মে সবাই মুক্ত হতে পারে না, ধন্যবাদ আপু।

 2 years ago 

এমন ব্যাপার হলে তো খুবই ভালো হতো দিদি। যেখানে মানুষের কোনো কোলাহল থাকবে না, নিজের মতো করে জীবনটাকে চালিয়ে দেয়া যাবে। কবিতার প্রেক্ষাপট ভালো ছিল দিদি। আমার কাছে ভালো লেগেছে ভীষণ। 🌼

 2 years ago 

ভাইয়া, সবসময়ের জন্য এটা সম্ভব নয় কিন্তু অল্প সময়ের জন্য সম্ভব।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই মাঝে মাঝে একা জীবন খুব ভালো লাগে। সমাজের বিভিন্ন কলহ থেকে নিজেকে দূরে রাখতে মনটা চায়। আর তাই নিয়েই আপনি বেশ দারুণ একটি স্বরচিত কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার স্বরচিত কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আসলেই নীরবতা আমাদের প্রশান্তি দেয়,ধন্যবাদ আপনাকেও আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38