স্বরচিত কবিতা: "নিঃসঙ্গ ভ্রমন পিপাসু"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার


কেমন আছেন বন্ধুরা? গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে,বেঁচে থাকাই মুশকিল।তারপরও আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

pexels-photo-1535244.jpeg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটিতে একজন ভালো মানুষের সন্ধানের কথা বোঝানো হয়েছে।যেখানে সবাই একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পেতে চায়।যে সর্বদা সম্মান ও ভালোবাসার চাদরে আগলে রাখতে পারবে কাছের মানুষকে।কখনো তাকে ছেড়ে দূরে চলে যাবে না,কিন্তু আদৌ কি তা পাওয়া সম্ভব কিংবা পাওয়া যায়!তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

নিঃসঙ্গ ভ্রমন পিপাসু


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আমার অন্তর খুঁজে পেতে চায়
এক কোমল হৃদয়ের মানুষকে,
যেখানে থাকবে না আশা-আকাঙ্ক্ষা
শুধুই থাকবে সম্মান আর ভালোবাসা।
পরিপূর্ণ হৃদয়ের যন্ত্রণাগুলি ভাগ
করে নেওয়ার মতো ক্ষমতা,
কখনো চিন্তা থাকবে না হওয়ার মরুবাসী
কিংবা দেশ-বিদেশে নিঃসঙ্গ ভ্রমন পিপাসু।
আমি কল্পতরু হতে চাই--
পশ্চিম দিকের সাগর পাড়ি দিতে চাই,
নীল জলের ঢেউয়ে পা ভাসাতে ভাসাতে
দুঃখের অশ্রুগুলি দিতে চাই বিসর্জন।
যেখানে ভাবুক হৃদয় স্তম্ভিত হবে না
যাত্রা পথ কখনো ভুল পদক্ষেপ নেবে না,
অনুভূতিগুলি হবে কাঁচের দেওয়াল-
স্বপ্নেরা হবে শীতের চাঁদর।
বিভোর মনে ছেড়ে যাওয়ার বাসনা থাকবে না
অগ্নিদগ্ধে হৃদয় কুড়ে কুড়ে খাবে না,
শুধু থাকবে গভীর সম্মানের দীর্ঘশ্বাস
আর এক মুঠো আবেগের আত্মবিশ্বাস।
ঝরা পাতারা হবে ঠাঁই হীন--
আর আমি হবো বিদগ্ধ-বিদুর।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

পূর্ব সপ্তার মত আজকেও আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার এই মনের অনুভূতি দিয়ে গড়া অসাধারণ কবিতা। যেখানে আপনি প্রিয়জনকে কামনা করেছেন এবং সেই প্রিয়জনের মাধ্যমে পাবেন আত্মসম্মান ভালোবাসা। ঠিক এমনটাই ব্যক্ত করার চেষ্টা করেছেন কবিতার মাঝে। বেশ ভালো লাগলো এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে।

 2 years ago 

অবশ্যই, ভাইয়া আত্মসম্মান হচ্ছে নিজের কাছে কিন্তু অন্যদের কাছ থেকে সম্মান আর ভালোবাসাটা পাওয়াটা গুরুত্বপূর্ণ।ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আমার কাছে কবিতা লিখতে এবং কবিতা পড়তে অনেক বেশি ভালো লাগে। সুন্দর সুন্দর টপিক নিয়ে কবিতা লিখলে সেগুলো অনেক সুন্দর হয়। দিদি আপনার লেখা কবিতা গুলো আমার কাছে প্রতিনিয়তই খুব ভালো লাগে। আজকে আপনি ছন্দের সাথে ছন্দ মিলিয়ে দারুন একটা কবিতা লিখেছেন। ভালো মানুষের সন্ধানের কথাটা খুব সুন্দর করে আপনি পুরো কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আপনার লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো আশা করছি সব সময় শেয়ার করবেন।

 2 years ago 

চেষ্টা করি সুন্দর কোনো টপিক নির্বাচন করার জন্য, ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি সরস্বতী কবিতা শেয়ার করেছেন। প্রতিনিয়ত নতুন নতুন কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। খুব সুন্দর ভাবে আপনি আজকে আমাদের মাঝে কবিতা শেয়ার করবেন দেখে এবং পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

@biplob89 ভাইয়া,সরস্বতী কবিতা নয় স্বরচিত কবিতা।আশা করি বানানটি শুদ্ধ করে নিবেন ,ধন্যবাদ ভাইয়া।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

@jasonmunapasee,,my post has been not upvoted friend.

 2 years ago 

যারা ভালোবাসে তারা কখনও ছেড়ে যায় না। আর যারা ছেড়ে যায় তারা কখনোই আমাদের ভালোবাসে না। শুধুমাত্র ঐ কয়েকটা মূহূর্ত আমাদের সাথে কাটায় আর কী যাকে ভালোভাবে বলে টাইম পাস হা হা। কবিতা টা বেশ চমৎকার লিখেছেন আপু। অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আমি অবশ্য সেই টাইম পাসের কবিতা লিখিনি ভাইয়া, জীবন সঙ্গী হিসেবে সম্মান ও ভালোবাসা দেওয়ার মতো মানুষকে বাছাই করার কথা তুলে ধরতে চেয়েছি।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি বেশ চমৎকার একটি স্বরচিত কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন।আপনার কবিতাগুলো আমার বরাবরই ভালো লাগে। বেশ দারুন টপিক নিয়ে আমাদের মাঝে ছন্দ মিলিয়ে সুন্দর কবিতাগুলো গুলো উপহার দেন। আসলে কবিতা পড়তে যেমন ভালো লাগে তেমনি লিখতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কবিতা পড়ে সুন্দর মন্তব্য ও উৎসাহ দানের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

দিদি আপনি কিন্তু দারুন কবিতা লিখেন।আপনার কবিতা গুলো বেশ সাবলীল ছন্দে লেখা থাকে দেখি।প্রায় আপনার কবিতার পোস্ট গুলো আমার দেখা হয়।আজকের কবিতাটিও অর্থবহুল ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সহজ ভাষায় লেখার চেষ্টা করি সবসময় আপু সকলের বোঝার সুবিধার্থে।ধন্যবাদ আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63898.75
ETH 1811.35
USDT 1.00
SBD 0.38