স্বরচিত কবিতা: "অস্তমিত স্বপ্ন"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার


কেমন আছেন বন্ধুরা? গরমের তীব্রতা কমে গিয়ে এখন ঝড়-বৃষ্টি প্রকৃতিকে শীতল করেছে।তাই আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20240518_193411.jpg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটিতে কিছুটা বাস্তবের ঘটনাকে তুলে ধরা হয়েছে।আসলে দরিদ্র কিংবা মধ্যবিত্তদের স্বপ্নগুলো এখন অস্তমিত সূর্যের মতো নিভে যাচ্ছে।ছোটবেলা থেকে মনে পোষা স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে বাস্তবের করাঘাতে।যেখানে অন্যায়ের প্রাধান্য চরমে ছাড়িয়ে তাই নতুন করে জেগে ওঠার স্বপ্ন নিরাশায় ডুবে যাচ্ছে।।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অস্তমিত স্বপ্ন


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আমাদের উদ্দেশ্যগুলি দিশাহীনভাবে ঘোরে
ক্ষমতা আর ন্যায়হীন সমাজের বেড়াজালে,
কচি মনের স্বপ্নগুলো একটু একটু করে বাড়ে
কিন্তু সেই স্বপ্নেরা একসময় খসখসে পাতার মতো ঝরে।
কারন আমরা গরিব কিংবা মধ্যবিত্ত
স্বপ্নগুলো যত্নে রেখে ফ্রেমে বাধানোর ঘটনা স্বল্প,
কিছু ভাগ্য সহায় হয়ে হাতবন্দি--
কখনোবা উজ্জ্বল তারাগুলো ধীরে ধীরে ফিকে হওয়ার গল্প।
উদ্দেশ্যেরা পা বাড়ায় অস্তের দিকে
আমিত্বের কথাগুলো মুছে যায় লোলুপতায়,
আজ এটা বড্ড সাধারণ,অকৃত্রিম
তারুণ্য সমাজ নাম লিখিয়ে চলেছে বেকারত্বের খাতায়।
কত আন্দোলন! কত নব কলেবর!
চোখে এখন মরুর ছোঁয়া,
ঘূর্ণপাতের সাথে মিশে যাবে স্বার্থের দুনিয়ায়
হিংসার চক্রে সবই এখন রুদ্ধ দুয়ার।
জেগে ওঠার স্বপ্নগুলো নির্জীব
নতুন দিনেরা আশাহত,
পুনর্বার সুরের ছন্দ বাঁধা
জীবনের স্মৃতিতে এখন গত।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

আপু আপনার কবিতা গুলো বরাবরই আমার কাছে অসাধারণ লাগে। আজকের কবিতাটিও অনেক সুন্দর লেগেছে আপনার কবিতার লাইনগুলো অসাধারণ ছিল প্রতিটা লাইনের সাথে লাইনের ভীষণ মিল, এমন সব মনোমুগ্ধকর কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রশংসাভরা মতামত পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহে আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা প্রকাশ করে থাকেন। ঠিক তেমনি ভাবে আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা রচনা করে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা পড়তে খুবই ভালো লাগে আজকের কবিতাটা ঠিক কেমন ছিল। খুবই ভালো লাগলো আবৃত্তি করে।

 2 years ago 

আপনার কাছে আমার কবিতাগুলো ভালো লাগে জেনে অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দিদি আপনি বরাবরই বেশ দারুন কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেন। আপনার কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগে আমার।
স্বপ্ন সবাই দেখে ক'জনার স্বপ্ন সত্যি হয়। দরিদ্র ও মধ্যবিত্ত লোকজনের স্বপ্ন গুলো অস্তমিত সূর্যের মতো নিভে যাচ্ছে এটা আপনি একদম ঠিক বলেছেন আপু।অনেক ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আসলেই স্বপ্ন দেখলেই তা বাস্তবায়ন হওয়া কঠিন,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39