স্বরচিত কবিতা: "অভিমানী মন"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার


কেমন আছেন বন্ধুরা? গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে।তাই আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

pexels-photo-12633781.jpeg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটিতে অভিমান নিয়ে লেখা হয়েছে।মানুষ এই অভিমানকে ঘিরে কত কিছুই না করে।অভিমানকে অস্ত্র বানিয়ে নিজের জেদে সুন্দর সময়টা নষ্ট করে ফেলে,সুন্দর সম্পর্ককে ভেঙে গুঁড়িয়ে দেয়।তাই বেশি অভিমানী মন ভালো কিছু বয়ে আনে না।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।এই কবিতার কিছু অংশ আমি নুসূরা আপুর দেওয়া কবিতার আদলে এবিবি ফ্যানে শেয়ার করেছি।তাই সেটার পূর্ণতা দিলাম,আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অভিমানী মন


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

অভিমানে ঢাকা এই ভালোবাসা,
অন্ধকারের গভীরে ডুবে যায়।
নতুন প্রভাতের জন্য অপেক্ষা,
ভুলে যাওয়ার এক অতৃপ্ত চিন্তা।



অভিমানে ঘেরা মনে জমে ঘৃণা,
বাঁধ ভাঙা হৃদয়ে শুধুই ধোঁয়াশা।
খুঁজে নেওয়ার বাহানায়,
বৃষ্টিভেজা কোনো এক সন্ধ্যায়।

তোমার হাতের কোমল ছোঁয়ায়,
নদীরাও পায় নতুনের ছন্দ।
অভিমান হয়ে ওঠে অস্ত্র,
সুন্দর সময় নষ্টের ভুল মস্ত।

আলোকবাতির মধ্যে কখনো চমক,
আঁধারে আবার সেটা নিরালোক।
অভিমানী মন একঘেয়েমিতে বিশ্বাসী,
চাপা কথা চাপাই থাকে সব হারিয়ে।

যন্ত্রণারা বুকে আন্দোলন করে,
সুন্দর সম্পর্কের টানাপোড়েনে।
অভিমানী মন ভাঙতে হবে,
ভালোবাসার দিগ্বিজয়ে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

কবিতা পড়তে খুব ভালোই লাগে।আর আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। কবিতার ভাষা গুলো অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য, ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি জানি, আপনি অসাধারণ সব কবিতা লিখে থাকেন। তাই আপনার কবিতাগুলো আবৃত্তি করতে বেশ ভালো লাগে আমার। ঠিক পূর্ব দিনের মতো আজকেও আমাদের মাঝে বেশ দারুন একটা কবিতা লিখে শেয়ার করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার লেখা আজকের এই কবিতা।

 2 years ago 

আপনাদের মন্তব্য পড়ে অনেক অনুপ্রেরণা পাই লেখার প্রতি ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতা পড়তে ও লিখতে দুটোই আমার অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি আপনার স্বরচিত কবিতা গুলো পড়ার জন্য। আপনি বেশ দারুন কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেন। আপনার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে।আজকের কবিতাটি ও অসাধারণ লিখেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপু, আপনিও কিন্তু অনেক সুন্দর কবিতা লেখেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার লেখা কবিতাগুলো সবসময়ই অনেক বেশি ভালো হয়। আজকে কবিতাতেও আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলেই আপু অভিমানকে কেন্দ্র করে মানুষ কত কিছুই করে । আপনার কবিতার প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে গেল। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

পাঠকের হৃদয় ছুঁয়ে গেলেই লেখার প্রতি উৎসাহ পাই,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

কবিতা হচ্ছে মনের সুপ্ত অনুভূতির ফসল। যার মাধ্যমে মনের সুবিশাল ভাবকে ছোট একটি কবিতার মধ্যেই প্রকাশ করা সম্ভব।আপনার লেখা কবিতাটির মধ্যে গভীরভাবে ভালোবাসার ভাব,অনুভূতি প্রকাশ পেয়েছে।সেই দিক থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি কবিতা লিখতে আসলেই প্রতিভাবান।আশা করছি আপনার পরের কবিতায় আমরা নতুনত্ব দেখতে পারবো।আপনার জন্যে শুভ কামনা রইলো আপু।

 2 years ago 

অবশ্যই ভাইয়া, চেষ্টা করবো নতুন আঙ্গিকে নতুন কোনো বিষয়কে কেন্দ্র করে কবিতা লেখার জন্য।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই ঠিক বলেছেন বেশি অভিমান করলে সেটা পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এমনকি অভিমানের ফলে অনেক বেশি সম্পর্কে ফাটল ধরে। আমি মনে করি সব সময় অভিমান করাটাও ঠিক না। অভিমান নিয়ে আপনার আজকের কবিতাটি কিন্তু দারুন হয়েছে। কবিতাটি পড়ে অনেক কিছুই খুবই ভালো লেগেছে।

 2 years ago 

একদম-ই তাই।যখন তখন অভিমান করলে তার ফল ভালো হয় না।ধন্যবাদ আপু।

 2 years ago 

অসাধারণ সুন্দর একটি আবেগপ্রবণ কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন দিদি লাইন গুলো পড়ে বেশ ভালো লেগেছে। আপনার কবিতা লেখার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছেন। আজকে আপনার শেয়ার করার স্বরচিত কবিতাটি ছিল অভিমানী মন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সেই সাথে আরো নতুন একটি কবিতা আপনার পোস্টের মাধ্যমে দেখতে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সাবলীল মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38