একগুচ্ছ অনুকবিতা: "ছেড়া পাল"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি অনুকবিতা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি অনু কবিতাগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

free-photo-of-forest-against-snowy-mountain-background.jpeg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন অণুকবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।যদিও আমার তেমন অনুকবিতাগুলি লেখা হয়ে ওঠে না।তবুও বড় দাদার কাছ থেকে আমরা প্রতিনিয়ত অনুপ্রেরণা পাই।আজকের কবিতাগুলো মন খারাপের দিনগুলোকে কেন্দ্র করে লেখা হয়েছে।কিছু সময় মানুষকে একরকম মনে হলেও তার ব্যবহারের পরিচয় ভিন্নভাবে মেলে আমাদের কাছে।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের অনুকবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা অনুকবিতা।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

ছেড়া পাল


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

০১

সবুজের সমারোহে মুখরিত চারিদিক,
আর আমি শতরঞ্জি পেতে বসে আছি দক্ষিণের দিক
গাছের ছায়ায় নিজেকে করেছি উম্মুক্ত,
উত্তরের হাওয়া আলতো করে ছুঁয়ে দেয় স্নিগ্ধ।
অপরিচিতের মায়াবী চোখের কোণে কখনো হারিয়ে যাই,
ছেড়া পাল তুলে শত ছিদ্র আর নদীর মায়ায়।।


০২

জমানো মেঘলা আকাশটি আজ বড্ড বেশি বিবর্ণ
রংধনুকের মেলারা কোথায় যেন জীর্ণ,
তুষারপাতের মাঝে জমানো শ্বেতবরফ
কলংকভরা কালিমা মুছে চলে অনবরত।
নিঃসঙ্গ জীবনের ঠিকানারা শোনায়,
ব্যর্থতার গল্প ,আর কাটানো একঘেয়েমিতায়।।

০৩

তোমার ছবিগুলো আগলে রেখেছি সাদরে
ভেবেছিলাম তুমি বুঝবে আমার মতন করে,
কিন্তু হায়!মুখের উপর ও ভিতরের বুলি পাল্টে
তখন মানুষের স্বরূপ ও আসল পরিচয় মেলে।
দায়বদ্ধ জীবনে কিছুটা সময় হোক নিজের জন্য,
ভুলেরা সমাধান খুঁজে পাবে সুন্দর হবে গণ্য।।


আশা করি আমার আজকের অনু কবিতাগুলি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীঅনুকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

কথাটা দারুন লাগলো আসলেই কবিতা হচ্ছে অনুভূতির ফসল। আপনি চমৎকার লিখেছেন সত্যি প্রশংসা করতে হয়। আপনার লেখনী শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু বেশ চমৎকার কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনু কবিতা গুলো অসাধারণ ছিল।কবিতা একটি মানুষের আবেগ অনুভূতির সুখ-দুঃখ নিয়ে কিছু বাক্য। বেশ দারুণভাবে ছন্দ মিলিয়ে তিনটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু।

 2 years ago 

একটি কবিতার মধ্যে অনেক কিছু উঠে আসে,ঠিকই বলেছেন।ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব সুন্দর অনু কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা এই অনু কবিতাগুলো বেশ ভালো লেগেছে আমার। আপনি এমনিতেই কবিতা খুব ভালো লিখে থাকেন আমি জানি। ঠিক তেমনিভাবে কোন কবিতাগুলো বেশি দারুন লিখেছেন। এত সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, চেষ্টা করলাম দ্বিতীয়বারের মতো অনুকবিতাগুলি লেখার জন্য।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি আজকে বেশ চমৎকার অনুকবি শেয়ার করেছেন। তাছাড়া কবিতা পড়তে আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ধন্যবাদ সবমিলিয়ে এতো সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ভাইয়া, আসলে ওই সময় পুরো কবিতা কমপ্লিট করা হয়নি, আপনি সময় পেলে আবারো দেখে নিতে পারেন।অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।।

 2 years ago 

এটা ঠিক বলেছেন দিদি মাঝে মধ্যে দুই লাইনের কবিতার মধ্যেও অনেক বড় কিছু ফুটিয়ে তোলা যায়। আজকের প্রত্যেকটা কবিতা অনেক সুন্দর হয়েছে। দারুন লিখেছেন আপনি। প্রত্যেকটা কবিতা ভীষণ অর্থবহ। ধন্যবাদ দিদি এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার দারুণ মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহের অনু কবিতা লিখে যাচ্ছেন এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকে কবিতাটি লিখেছেন মন খারাপের নিয়ে। আসলে মন খারাপ থাকলে কবিতা লেখা মনে হয় যেন ভাল হয়। আপনার লেখা তিনটা অনু কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া, আমি প্রতি সপ্তাহে কবিতা তো লিখি কিন্তু অনুকবিতা এই নিয়ে দ্বিতীয়বার লিখলাম।অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনার অনু কবিতাগুলো তো অসাধারণ হয়েছে। আপনার অনু কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগলো। তবে আমরা দাদার কবিতা পড়ে সবাই অনুপ্রাণিত হয়ে কবিতা লেখি। তবে অনেক সুন্দর করে কবিতার মাধ্যমে নিজের মনের অনুভূতি প্রকাশ করেছেন। তবে আপনার অনু কবিতাগুলো যতবার করতেছি ততই ভালো লাগতেছে। অসাধারণ অসাধারণ অনু কবিতা লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে।

 2 years ago 

ঠিক বলেছেন, যদিও আমি আগে থেকেই কবিতা লিখতাম।তবে দাদার অনুকবিতাগুলি পড়ে তো সবসময় অনুপ্রেরণা পাই আরো লেখার প্রতি,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনু কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। সব সময়ই আমাদেরকে কমিউনিটির সকলের অনু কবিতা গুলো পড়ার চেষ্টা করি৷ আজকে আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন এবং সবগুলো অনু কবিতা আপনার কাছ থেকে পড়ে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দর ভাবে আপনি অনু কবিতাগুলো তৈরি করেছেন এবং এই অনু কবিতাগুলোর লাইনে সামঞ্জস্যতা আপনি খুব সুন্দরভাবেই বজায় রেখেছেন৷ ধন্যবাদ এরকম সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

অনেক অনুপ্রেরণা পেলাম, আপনার সুন্দর মন্তব্য দ্বারা।অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38