কবিতা আবৃত্তি ( যে পথে যাবার - শক্তি চট্টোপাধ্যায় )।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। দিনগুলো কেটে যাচ্ছে কিছুটা অস্বাভাবিক আবার মনে হচ্ছে কোথায় না তো সবকিছু ঠিকই আছে। মানুষের একটা আকর্ষণ আছে। না পাওয়া জিনিসের প্রতি প্রবল গভীর আকর্ষণ। এর সঠিক কারণ তো আমার জানা নেই। তবে যা আমাদের নাগালের বাইরে চাইলেই পাওয়া যায় না সেটার প্রতি আমাদের আগ্রহ থাকে সর্বোচ্চ। তবে কিছু কিছু মানুষ থাকে আমাদের জীবনে যাদের আমরা সবসময় কাছে পেতে চাই। তাদের কাছাকাছি তাদের পাশে সবসময় থাকতে চাই। সেটা আমাদের মধ্যে একটা স্বর্গসুখ এনে দেয়। তবে সেই মানুষটাও কী আমাদের তাদের পাশে চাই কীনা এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন হা হা।
এই পৃথিবী তার নিজের নিয়মে চলে। এই নিয়ম কখনো আপনার পরিস্থিতি বিবেচনা করবে বদলাবে না। দেখবেন হঠাৎ কেউ আপনার জীবনে এসে হাজির। অথচ আপনি তাকে নিয়ে আসেননি প্রাকৃতিকভাবে সে চলে এসেছে। একইভাবে সে যখন আবার চলে যাবে তখন সেটা আপনি কিছুতেই মেনে নিতে পারবেন না কিন্তু ঐটাও প্রাকৃতিক বিষয়। যে চলে যাওয়ার যে পথে যাবার সে তো যাবেই। আমার আজকে যে কবিতা টা আবৃত্তি করেছি সেটাও অনেক টা এই মূলভাবের উপরই।
- যে পথে যাবার
- শক্তি চট্টোপাধ্যায়
যদি সারাদিন তাঁকে কাছে পাওয়া যেতো
শুনেছি ছিলেন তিনি গাছের বাকলে গা এলিয়ে
যতটুকু ছায়া তাঁর প্রয়োজন, ছিলো ততটুকু
দক্ষিণ হাওয়ায় উড়ে শুকনো পাতা আসে তাঁর কাছে
যেন নিবেদন, যেন মন্ত্র ভাষা ছিন্নভিন্ন মালা
তাঁর জন্য ঐ দূর মাঠের রোদ্দুরেও ছিলো জ্বালা
কিছুটা রোদ্দুরে হেঁটে, খালি পায়ে পড়েছেন শুয়ে –
নিদ্রা নয়, ধ্যান নয়, বেদনার ব্যথার ভিতরে
মনোকষ্ট বুকে নিয়ে শুয়ে রয়েছেন একা একা ।
যদি সারাদিন তাঁকে কাছে পাওয়া যেতো
কাছে পেতে গেলে কাছে যেতে হয়, এভাবে চলে না
হাতের সমস্ত সেরে, ধুয়ে-মুছে সংসার, সমাধি –
গুছিয়ে-গাছিয়ে রেখে, সাধে ঢেকে – তবে যদি যাও
দেখবে, দাঁড়িয়ে আছে গাছ একা দৃষ্টি ক’রে নিচু
যেতেও হয়নি তাঁকে, এসেছিলেন তিনি সময়ে
গেছেন সময়ে চলে, সেই পথে, যে-পথে যাবার ।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার আবৃত্তি শোনে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া কবিতা আবৃত্তি শোনতে অনেক ভালো লাগে কিন্তু এখন আর আগের মতো আবৃত্তি শোনা হয় না।আপনি অনেক সুন্দর আবৃত্তি করেন। এমন আবৃত্তি আরো চাই।
ঠিক বলেছেন ভাইয়া যে চলে যাবার সে চলে যাবে। তাকে চাইলেও আঁকড়ে ধরে থাকা যায় না। কবিতার লাইনগুলো আপনি খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন।আপনার কবিতা আবৃত্তি শুনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার এই কবিতাটি আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে এই কবিতা আবৃত্তির মাধ্যমে শুনতে বেশি ভালো লাগে আমার।
এই দুনিয়াটা বড্ড বিচিত্র। এই পৃথিবীর মানুষগুলো বেশ বৈচিত্র্যময়। পৃথিবীটা সম্পূর্ণ নিজের নিয়মে চলে। এখানে আমি বা আপনার ইঙ্গিতে চলে না। প্রকৃতির নিয়মে আসে প্রকৃতির নিয়মে চলে যাই। তবে মেনে নেওয়াটা আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়। আপনি সুন্দর কবিতা আবৃত্তি করলেন অনেক সুন্দর হয়েছে কবিতা আবৃত্তি।
ভাইয়া আপনার কবিতা আবৃত্তি অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে কবিতাটি পাঠ করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর কবিতা আমাদের শোনানোর জন্য।
খুব সুন্দর একটি কবিতা নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইয়া। আপনারা আবৃত্তি করা সুন্দর কবিতা আমাকে মুগ্ধ করলো। বেশি দারুন হয়েছে কবিতা আবৃত্তি।
ভাইয়া আপনি শক্তি চট্টোপাধ্যায়ের খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার আবৃত্তি খুব ভালো লেগেছে। এই কবিতা এর আগে পড়া হয়নি তবে আপনার আবৃত্তির মাধ্যমে শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।
আপনি যদি কাউকে মন থেকে চান তাহলে অবশ্যই সেও আপনাকে চাইবে। ভাইয়া আপনি কিন্তু খুবই ভালো কবিতা আবৃত্তি করেন। আপনার কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। দারুন হয়েছে কবিতা আবৃতি।
প্রকৃতির নিয়মে অনেক কিছু আসে আবার অনেক কিছু চলে যায়। যাইহোক আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন।শক্তি চট্টোপাধ্যায় এর যে পথে যাবার কবিতাটি অনেক সুন্দর করে আবৃত্তি করলেন। কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য এবং সহজ দুটোই লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।