কবিতা আবৃত্তি ( কেউ কথা রাখেনি- সুনীল গঙ্গোপাধ্যায় )।।

in আমার বাংলা ব্লগ3 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার, ২৩ ই নভেম্বর, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG_20231123_143830.JPG


আশাকরি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। আজ আরেকটা ভিন্নধর্মী পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশাকরি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে একটা কবিতা আবৃত্তি শেয়ার করে নিব। কবিতা আমার বেশ পছন্দের একটা জিনিস। বতর্মানে মোটামুটি বিভিন্ন কবির কবিতা পড়ি। ফেসবুক স‍্যোসাল মিডিয়া থেকেও কিছু কিছু লেখা পাই কবিতা পাই যেগুলো ভালো লাগে আমার। আজ আমি আমার অন‍্যতম পছন্দের একজন কবি এবং লেখক সুনীল গঙ্গোপাধ্যায় এর একটা কবিতা আবৃত্তি শেয়ার করে নিব। কবিতা টার নাম "কেউ কথা রাখেনি"। কবিতা টার সারমর্ম টা কবিতার কথাগুলো পড়লেই বোঝা যায়। কবিতা আবৃত্তি করার একটা দুঃসাহ করেছি আমি। আশাকরি আপনাদের অনেক ভালো লাগবে কবিতা টা।


কবিতার নাম: কেউ কথা রাখেনি
লেখক: সুনীল গঙ্গোপাধ্যায়



কেউ কথা রাখে নি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে নি
ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলো
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কতো চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো,
কিন্তু সেই বোষ্টুমী আর এলোনা
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।
মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিলো, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিনপ্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর
খেলা করে!
নাদের আলী, আমি আর কতো বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
তিনপ্রহরের বিল দেখাবে?
একটাও রয়্যাল গুলি কিনতে পারি নি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায় নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিলো,
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠেয়ে প্রাণ নিয়েছি
দুরন্ত ষাড়ের চোখে বেঁধেছি লালকাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীলপদ্ম
তবু কথা রাখে নি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখে নি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে না!


উৎস


কবিতা আবৃত্তির লিংক






সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সুনীল গঙ্গোপাধ্যায়ের চমৎকার একটি কবিতা আবৃত্তি করেছেন আপনি। এই কবিতাটি আমার খুব পছন্দের এই কবিতাটি একবার আমিও আবৃত্তি করেছিলাম। আপনার কন্ঠে আজ আবার এ কবিতা আবৃত্তি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এই কবিতাটি আমার এক আত্মীয় আমাকে শুনিয়েছিলেন আবৃত্তি করে।আজ অনেক দিন পর আপনার কন্ঠে আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। বেশ ভালো আবৃত্তি করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুনীল গঙ্গোপাধ্যায়ের অসাধারণ একটি কবিতা আজকে আপনি আমাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার কন্ঠে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি শুনতে পেরে। আসলে এটা খুবই জনপ্রিয় একটি কবিতা। তাই মানুষে আবৃতি করতে পছন্দ করে থাকে।

 3 years ago 

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখে নি কবিতাটি সত্যি বেশ অসাধারণ। খুবই দুর্দান্ত একটি কবিতা। এই কবিতাটি যতোবার আবৃত্তি শুনি ততোবারই মুগ্ধ হয়ে যায়। আজ আপনার কন্ঠে শুনে খুব ভালো লাগলো। বেশ চমৎকার ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন। কবিতার ছন্দের সাথে মিল রেখে বেশ চমৎকার কবিতা আবৃত্তি করেছেন ভাই। সত্যি আপনার প্রশংসা করতে হয়। এতো অসাধারণ কবিতা আপনার মিষ্টি কন্ঠে আমাদের মাঝে আবৃত্তি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64364.63
ETH 1731.39
USDT 1.00
SBD 0.42