স্বরচিত কবিতা||অদৃশ্য ভালোবাসা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
♥️অদৃশ্য ভালোবাসা♥️
নিশিভোর স্বপ্নে বিভোর এই হৃদয়খানি,
তোমারই আশায় দিন গুনে যায় চোখের পানি।
আসিবে তুমি প্রভাতের সূর্যের কিরণের আগে,
এই ভেবে উথালপাতাল মন সারারাত জাগে।
হাসিবে খেলিবে মনেরও মাঝে,
চায় তো হৃদয় এই ভরসা।
তোমাতে আমাতে মিলেমিশে থেকে,
করিবে বিশ্বজয় এইতো যে আশা।
শত বেদনা ঢেকে যাবে হাজার সুখের চাদরে,
হৃদয়ের ক্ষত মুছে যাবে সেই ভালোবাসার পরশে।
কষ্টগুলো উড়ে যাবে পাখির ডানায় ভর করে,
হাসির রাজ্য ফিরবে আবার ভালোবাসা বুকে নিয়ে।
এইতো সেদিন হাওয়া এসে বলে কানে কানে,
তুমি তো একা নও আছে সে যে তোমার পানে।
অদৃশ্য চোখে নজরে রাখছে তোমায় সারাক্ষণ,
ভালোবাসা দিয়ে ঘিরবে তোমায় রাখবে আজীবন।
কুয়াশা ঘেরা সকালটা যে বলছে আবার এসে,
রইবে তুমি সবসময় সেই ভালোবাসার চাদরে মুড়ে।
পারবে না কেউ বাঁধন ছিড়ে আলাদা করে দিতে,
এভাবেই তুমি রবে চিরদিন ভালোবাসা বুকে জড়িয়ে নিতে।
আজকের কবিতাটিতে আমি ভালোবাসার সম্পর্ককে ঘিরে কিছু কথা লিখতাম। যেখানে ভালোবাসা গুলো কখনো কাউকে ছেড়ে যায় না। সব সময় আগলে রাখে। প্রত্যেকটা পরিস্থিতিতে ভালোবাসার হাত দিয়ে সবকিছু সামাল দেয়া হয়। যেখানে ভালোবাসা রয়েছে সেখানে সবকিছুই খুব সুন্দর ভাবেই থাকে। আর ভালোবাসার মানুষগুলোকে কোন বাঁধা-ই আলাদা করতে পারে না।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
| ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
| ফটোগ্রাফার | @bristy1 |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপু আপনার মতো আমিও আমার বাংলা ব্লগে কাজ করতে এসে অনেক কিছু শিখেছি। এখানে অনেকের বিভিন্ন ধরনের পোস্ট পড়ে এবং দেখে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। যাই হোক আপনি খুব একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ভালোবাসার কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ বলো থাকবেন সর্বদায়।
https://twitter.com/bristy110/status/1604166358992064512?s=20&t=kxCD9dLRb03HZxEr1-duBA
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসংখ্য ধন্যবাদ আপনাকে সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য।
আমার বাংলা ব্লগে সবার মধ্যে এত সুন্দর একটি বন্ধন দেখতে অনেক ভালো লাগে আমি অনেক বেশি গর্ববোধ করি।এত সুন্দর সুন্দর এত ইউনিক রেসিপি,কবিতা,ডাই পোস্ট শেয়ার করেন সবাই দেখতে অনেক ভালো লাগে এবং অনেক কিছু জানতে পারি শিখতে পারি।আপনি খুব সুন্দর একটি ভালোবাসার কবিতা লিখেছেন।আসলে ভালোবাসা ধরা যায় না ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায়।যেমন আপনি আজ অদৃশ্য ভালবাসা কবিতায় বর্ণনা করেছেন।
একদম ঠিক বলেছেন আপু যেন একটি পরিবার। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
প্রথমেই বলে দেখি আমি কবিতা খুব একটা বুঝি না। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। জেনে ভালো লাগলো যে আপনি কবিতা লেখার চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে কত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। অনেক ভালো লেগেছে আমার।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
ওয়াও শীতের গভীর রাতে লেপের ভিতরে শুয়ে ৷ আপনার ভালোবাসার এতো সুন্দর একটি কবিতা পড়লাম ৷ যা আসলে আমাকে গরম করে দিয়েছে ৷ সত্যি বলতে এবিবি এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখছি ৷
অদৃশ্য ভালোবাসা কবিতা টি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন ৷
ধন্যবাদ শুভরাত্রি
এত শীত পরছে যে ঘুমান ভাইয়া,পোস্ট দেখে কি করবেন🤣।যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে।
আমার বাংলা ব্লগ সত্যিই একটি শেখার উপযুক্ত জায়গা। যা কখনো দেখিনি শুনিনি তা এখানে দেখছি শুনছি। আপনি ভালোবাসার খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আমি আবৃত্তি করছিলাম। বেশ ভাল লাগছিল। খুব সুন্দরভাবে ভালোবাসার বহঃপ্রকাশ দেখানো হয়েছে এখানে। ধন্যবাদ আপু সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।
এত সুন্দর ভাবে গোছালো মন্তব্য এবং প্রশংসা সবটাই কিন্তু অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।
সত্যি এরকম কবিতা গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। অনু কবিতা থেকে আমরা অনেক অনুপ্রেরণা পেয়েছি এবং তার মাধ্যমেই সবাই কবিতা লেখার চেষ্টা করি। আমিও মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি। আপনার কবিতা তো দেখছি অসাধারণ। আপনি এই কবিতাটির মাধ্যমে ভালোবাসার কিছু কথা তুলে ধরেছেন যা সত্যি মন ছোঁয়া ছিল। এরকম কবিতা গুলোর মাধ্যমে আসলে অনেক কিছুই তুলে ধরা যায়।
প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন।
আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভালোবাসা নিয়ে। সত্যি এরকম কবিতাগুলোর মাধ্যমে অনেক কিছুই ফুটে উঠে। আপনার এই কবিতাটির মাধ্যমে আজকে ভালোবাসা নিয়ে অনেক কথাই ফুটে উঠেছে। যা পরে আমার কাছে খুবই ভালো লাগলো। এরকম কবিতা গুলোর মাধ্যমে নিজের দক্ষতা প্রকাশ করা যায়। প্রত্যেকটি লাইন খুবই সুন্দরভাবে লিখেছেন। এরকম কবিতাগুলো আবৃত্তি করে শুনলে আরো বেশি ভালো লাগে। আপনার অনুভূতি ও আমাদের মাঝে প্রকাশ করেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রকাশের জন্য। ভালো থাকবেন সবসময় এই কামনা করি।
অনেক সুন্দর হয়েছে আপু। কবিতাটি পড়েই বুঝতে পেরেছি আপনি আপনার ভালোবাসার মানুষকে ঘিরে কবিতাটি সাজিয়েছেন। খুব সুন্দর সহজ সরল ভাষা দিয়ে মিলিয়ে লিখেছেন। ধন্যবাদ আপু।
চেষ্টা করেছি ভাইয়া সুন্দরভাবে মিলিয়ে লেখার জন্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।