"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। সবসময়ের মত আমিও ভালো আছি,আলহামদুলিল্লাহ । আজকে আপনাদের মাঝে আসলাম আমার নতুন আরেকটি পোস্ট নিয়ে।আজকে আমি আরো একটি অনু কবিতার পোষ্ট শেয়ার করতে যাচ্ছি।


Abb-jpg.png

সোর্স

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত সবাই সুন্দর সুন্দর কবিতা,অনুকবিতা লিখছে এবং তাদের কবিতা পড়ে আমিও অনুপ্রাণিত হলাম। আর বিশেষ করে আমার বাংলা ব্লগের এবিবি ফানের অনু কবিতা গুলো দেখে আরো বেশি অনুপ্রেরণা পেয়েছিলাম।

কারণ সেখানে খুব সুন্দর একটা অনু কবিতাকে কেন্দ্র করে,অসংখ্য ইউজার খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করে থাকে। সেই অনু কবিতা গুলো পড়ে পড়ে এখন নিজের মধ্যেও একটি ইচ্ছে জাগলো যে আমিও চেষ্টা করি। কারণ চেষ্টা করতে দোষের কিছু নেই। আর আমি আশা করি চেষ্টা করলে আমিও সবার মত ভাল কিছু অনু কবিতা বা কবিতা লিখতে পারবো।চেষ্টার মাধ্যমেই সফলতা অর্জিত হয়।যদিও একদিন এবিবি-ফানের অনুকবিতার আসরে ৪লাইনের ছোট একটা অনুকবিতা লিখেছিলাম, সেদিন মনে হয়েছিল আমিও চেষ্টা করলে কবিতা লিখতে পারবো।সেই ভাবনা থেকেই মূলত কবিতা লেখার ইচ্ছা হলো।

তবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কিন্তু প্রায় অনেকেই সুন্দর সুন্দর কবিতা লেখে।বড় দাদার অনুকবিতা,কবিতা ,ছোট দাদার কবিতা সাথে হাফিজ ভাইয়ার কবিতাগুলোও আমার খুব ভালো লাগে।তাদের কবিতা পড়ে কিছুটা সাহস পেয়েছি। আর সেই প্রচেষ্টায় আজকে আপনাদের মাঝে আমার নিজের স্বরচিত কিছু অনু কবিতা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।অনু কবিতা শেয়ার করার পূর্বেই বলে নিচ্ছি হয়তো অগোছালো বা কিছুটা বেমিল হতে পারে। আশা করছি সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের অনু কবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

আজও ব্যস্ত নগরীর মানুষরা সব ব্যস্ত
মনে হয় এ যেন ঘুমের ঘোর।
তবুও রঙিন দুনিয়া চলছে ঠিকই।
যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখি।



অনু কবিতা-২

নিজের মাঝে নিজেই পুড়ি,
বলার যে কেও নেই।
যাকে বলে শান্তি পাব,
হারিয়ে গেল সেই।
তাই মনে আজ কষ্ট জমা,
কারণ পাশে নেই আমার প্রিয়তমা।



অনু কবিতা-৩

তোমার তরে ওগো যত চাওয়া আমার।
তোমাতেই সদায় করি আমি বাস।
তুমি থাকলে পাশে আমার দুনিয়া হয় রঙিন।
তুমিহীন আমার ওগো কষ্ট সীমাহীন।



অনু কবিতা-৪

অন্ধকার রজনীর আলোকিত দিশা তুমি।
তুমি আমার জীবনের রঙিন শহর।
তোমাতেই সদায় আমার বিচরণ।
তুমিহীন আমার আমির যেন হয় মরণ।



অনু কবিতা-৫

বোকা সোকা মানুষ আমি,
বোকাই ভালো আছি।
সহজ সরলতার যে আজ,
সমাজে গলায় পরে ফাঁসি।
তবু আমি সহজ সরলতা ভালোবাসি।

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সাপোর্ট আমার অনেক পছন্দ। অসম্ভব ভালোবাসা রইল।

 2 years ago 

কবিতা পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি বেশ কিছু চমৎকার অনুকবিতা লিখেছেন প্রত্যেকটা কবিতা পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে যে কোনো কিছু মন থেকে চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে। চমৎকার ভাবে কবিতা গুলো উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অবশ্যই। চেষ্টার মধ্যেই আসল সফলতা লুকিয়ে থাকে।

 2 years ago 

আপনি আজকে ভিন্ন ভিন্ন অনুভূতি থেকে পাঁচটা অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনি অনেক সুন্দর অনুকবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো বেশিরভাগ সময় পড়ার চেষ্টা করি, যেগুলো আমার অনেক ভালো লাগে। আসলে সবার লেখা কবিতা গুলো অনেক ভালো লাগে। আপনার অনু কবিতা এত সুন্দর হয়েছে যে, পুরোটা পড়তে ভালো লেগেছে। কবিতা লেখার জন্য ভিন্ন ভিন্ন অনুভূতির দরকার হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ৫ টা অনু কবিতার সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে৷ আমার অনু কবিতার সুনাম করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি কবিতা লিখতে খুবই ভালোবাসি। আর কবিতা পড়তেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যদি হয় এরকম সুন্দর অনু কবিতা গুলো, তাহলে তো কোন কথাই নেই একেবারে। আপনি যদি সব সময় এরকম ভাবেই অনু কবিতা লেখার প্রতি চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে এক সময় দেখা যাবে, আপনি অনেক সুন্দর অনু কবিতা লিখতে পারবেন। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে এবং ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে লেখা প্রত্যেকটা অনু কবিতা একেবারে মনটা ছুঁয়ে গিয়েছে আমার। সবাই এখন সুন্দর সুন্দর অনু কবিতা লিখছে আর আপনিও।

 2 years ago 

আমারও অনেক আনন্দ অনুভুত হচ্ছে আপনার এই মন্তব্য পড়ে।।

 2 years ago 

দারুন অনু কবিতা লিখলেন আপনি। প্রতি সপ্তাহে আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। আজকের কবিতাগুলো অসাধারণ ভালো লেগেছে পড়ে। আমিও চেষ্টা করি ভিন্ন ধরনের অনু কবিতা গুলো লেখার।

লাইন গুলো পড়ে অনেক ভাল লেগেছে–

অন্ধকার রজনীর আলোকিত দিশা তুমি।
তুমি আমার জীবনের রঙিন শহর।
তোমাতেই সদায় আমার বিচরণ।
তুমিহীন আমার আমির যেন হয় মরণ।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷ আমার অনু কবিতার মধ্যে আপনার এই অনু কবিতা ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

কবিতা লিখতে এবং পড়তে আমি খুব পছন্দ করি। আজকে আপনি খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগলো। এর আগেও আমি আপনার অনেক অনু কবিতা পড়েছি। সত্যি বলতে আজকে আপনার অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

শুনে খুব ভালো লাগলো৷ আমার এই অনু কবিতা আপনার পছন্দ হয়েছে।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর পাঁচটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার পাঁচটি কবিতা পড়েই আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে প্রতিটা কবিতা ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখেছেন। ছোট ছোট ছন্দ দিয়ে কবিতা গুলো লেখা হয় বলে পড়তেও খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর পাঁচটি অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। আপনার এই মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38