স্বরচিত কবিতা: অপেক্ষার দিনগুলো।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001


আজ ১৩ আগষ্ট ২০২৪ ইং: রোজ মঙ্গলবার।


train-station-1868256_1280.jpg

Source


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা নিশ্চয়ই আপনাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে অনেক ভালো আছেন। আমি ও আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। প্রতিদিনের মতই আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। কবিতা লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজ আমি অপেক্ষার দিনগুলো নিয়ে একটি কবিতা লিখেছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


অপেক্ষার দিনগুলো


অপেক্ষার দিনগুলো যেন এক দীর্ঘ নদী
বয়ে চলে সময়ের স্রোতে ধীরে ধীরে
প্রতিটি মুহূর্তে ভাসে স্বপ্নের প্রতিচ্ছবি
কিন্তু পৌঁছানো যায় না সেই অদূরে।

অপেক্ষার দিনগুলো কিছু মিষ্টি কষ্টের
মনে হয় যেন এক প্রিয় গানের সুর
তুমি আসবে এই আশা হৃদয়ে জ্বলে
আর আমি গুনছি দিন গুনছি সেকেন্ড।

তবুও এই অপেক্ষায় লুকিয়ে আছে ভালোবাসা
কারণ জানি তুমি আসবে ফিরে একদিন
তুমি আসবে এই বিশ্বাসে কাটে দিনরাত
আর আমি অপেক্ষায় থাকি বুক ভরা আশা নিয়ে।

অপেক্ষার এই দিনগুলো যেন এক চিরন্তন পথ
যেখানে প্রতিটি পদক্ষেপে দেখি তোমার ছায়া
তোমার ফিরে আসার আশায় বেঁধে রেখেছি হৃদয়
যেন তুমি ছাড়া এ জীবন শুধু এক মিথ্যা।

কিছুক্ষণ যেন যুগের মতো দীর্ঘ হয়
তোমার জন্য এই মন পুড়ে যায় অশান্তিতে
কিন্তু তবুও হাসি মুখে রাখি এই প্রতীক্ষা
কারণ জানি তুমি আসবে এক শুভক্ষণে।

তুমি আসবে, আর ভাঙবে সব নীরবতা
তোমার স্পর্শে জেগে উঠবে নতুন প্রাণ
অপেক্ষার এই দীর্ঘ রাত কাটবে আলোকিত ভোরে
তুমি আসবে তখনই পূর্ণ হবে এ হৃদয়ের গান।


সত্যি কথা বলতে অপেক্ষা দিনগুলো খুবই কষ্ট দায়ক হয়ে থাকে। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে থাকাটা যে কত কষ্টের সেটা একমাত্র সেই বলতে পারে যে প্রিয় মানুষের জন্য দীর্ঘদিন অপেক্ষায় থাকে। আমার কবিতার মাধ্যমে ভালোবাসার মানুষের জন্য অপেক্ষার সময়কে নানা কিছুর মাধ্যমে তুলনা করা হয়েছে। প্রিয় মানুষ ছাড়া প্রতিটি মুহূর্ত যেন শুধুই হাহাকার। সব কিছুতেই যেন বিষন্নতা কাজ করে কোন কিছুতেই তার মন ভরে না।


পোস্টের ধরনকবিতা পোস্ট
ডিভাইসরেডমি নোট ০৮
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner_New.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অপেক্ষার দিনগুলো হয় ভয়ংকর সুন্দর।অপেক্ষার প্রহরে আমরা অনেক কিছুর সাক্ষী হয়ে থাকি।অপেক্ষার সময় এগুলো যেন যেতে চায় না।এক অদ্ভুত একটি অনুভূতি।আপনার শেয়ার করা কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো।ছন্দে ছন্দে খুব সুন্দর ভাবে কবিতাটি সাজিয়ে তুলেছেন।

 2 years ago 

অপেক্ষার দিনগুলো হয় ভয়ংকর সুন্দর।

আর এর ফল হয় খুবই সুমিষ্ট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই খুব সুন্দর ভাবে আমার পোস্টে আপনার মূল্যবান অভিমত শেয়ার করার জন্য।

 2 years ago 

অপেক্ষার দিনগুলো একটু অন্যরকম হয়। যারা কোন কিছুর অপেক্ষায় থাকে তারাই বুঝে। আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন অপেক্ষার দিনগুলোকে নিয়ে। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। আমার কাছে বেশ ভালো লেগেছে কবিতাটা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি আপু ঠিক বলেছেন ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য। ভালো থাকবেন

 2 years ago 

খুব সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার লেখা কবিতা আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ হয়েছে আপনার লেখা কবিতার লাইনগুলো। কবিতা লিখতে আমি যেমন পছন্দ করি ঠিক তেমনি অন্যের কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। আশা করব এভাবে সুন্দর সুন্দর কবিতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমার কবিতা পোস্টে সুন্দর ও সাবলীল ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। কবিতাটি পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো। একটি লাইনের সঙ্গে আরেকটি লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে কবিতাটি লিখেছেন ভাইয়া। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু গঠন মূলক মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

কবিতাটি বেশ চিন্তার ভাঁজ ফেলে মনে। মাঝখানের কিছু লাইনের ভেতরে অর্থ অনেকটা গভীরের দৃশ্যপট এনে হাজির করে দিচ্ছে। প্রিয়জনের জন্য অপেক্ষার প্রহর দীর্ঘায়িত হতে থাকে, আর যতই সময় গড়ায় তত স্মৃতি, গান আর বিভিন্ন কথা মনে পড়তে থাকে।
মানুষের জীবনে কমবেশি এ অনুভূতির উপস্থিতি থাকে। তবে অপেক্ষা সময় গড়িয়ে দীর্ঘায়িত হতে থাকলেও তাতে অনেকটাই ভালোলাগা মিশ্রিত থাকে।

ধন্যবাদ শেয়ার করার জন্য৷ পড়ে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কথার মাধ্যমে আমার পোস্টে গঠন মূলক অভিমত শেয়ার করার জন্য।

 2 years ago 

অপেক্ষা জিনিসটা অনেক কষ্টের ভাই। আর সেটা যদি হয় প্রিয় বা ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা, সেটা তো আরও বেশি কষ্টের। যাইহোক, আপনার শেয়ার করা এই অনুভূতিমূলক কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আমার। দারুন কিছু লাইনের মাধ্যমে কবিতাটি খুব সুন্দর করে সাজিয়েছেন এখানে। এত সুন্দর একটি অনুভূতিমূলক কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

জ্বি ভাই অপেক্ষা করা যে কত কষ্ট সেটা আমি বেশ ভালোই উপলব্ধি করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মতামত প্রকাশ করা জন্য।

 2 years ago 

আপনার কবি প্রতিবার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ আসলে কবিতা পড়ার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ আপনার এই কবিতা পড়েও আমার কাছে সে অনুভুতি হয়েছে৷ এর মধ্যে সব গুলো লাইন আমার অনেক পছন্দ হয়েছে৷ তার মধ্যে বিশেষ কিছু লাইন হলো

অপেক্ষার দিনগুলো কিছু মিষ্টি কষ্টের
মনে হয় যেন এক প্রিয় গানের সুর
তুমি আসবে এই আশা হৃদয়ে জ্বলে
আর আমি গুনছি দিন গুনছি সেকেন্ড।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার কবিতার এত এত প্রশংসা করার জন্য। সত্যি অনেক ভালো লাগে যখন কেউ কাজের সঠিক মূল্যায়ন করে।

 2 years ago 

আজ আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অপেক্ষার দিনগুলি কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর করে ছন্দ সাজিয়ে গুছিয়ে লিখেছেন আপনি। সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38