আমার লেখা কবিতা//অচেনা শহর

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


মনের ভিতরে হাজারো স্বপ্ন নিয়ে আমরা নিজের শহর ছেড়ে অচেনা এক শহরে আসি। সেই শহরটাকে কেন্দ্র করে মনের ভিতর অনেক স্বপ্ন নিয়ে যেন আমরা পথ চলি। আসলে স্বপ্ন দেখতে কেনা ভালবাসে, স্বপ্ন দেখতে সকলেই ভালোবাসে। স্বপ্নকে যেন জয় করতে পারে এটাই মনের আশা থাকে। পরিবারের সকলে এবং নিজের মনের ভিতরেও হাজারো স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণ করতে আমরা অচেনা এক শহরে আসি। আর এই মনের স্বপ্ন নিয়েই আজকে আমি আপনাদের মাঝে একটি কবিতা লিখে শেয়ার করলাম।


bird-8328806_1280.jpg

Source

অচেনা শহর
মোঃ আলিফ আহমেদ


অচেনা এই শহরে,
এসেছি আমি অনেক স্বপ্ন নিয়ে।
স্বপ্নগুলো মনের ভিতর রেখেছি আমি জমা করে।
জানিনা এই স্বপ্নগুলো,
পূরণ হবে কি আমার এই অচেনা শহরে।

স্বপ্ন আমি দেখেছি দুচোখ ভরে,
বুকের ভিতর তাই আশা নিয়ে এসেছি,
এই অচেনা শহরে। স্বপ্নগুলো চোখ বুজলেই,
ভেসে ওঠে আমার দুচোখের সীমানায় জুড়ে।

বাবা মায়ের আশা ছেলে একদিন,
হবে অনেক বড়।
স্বপ্ন দেখেছে তাদের ছেলেকে নিয়ে,
সকল আশা পূরণ করবো দুচোখ ভরে।

সেই স্বপ্ন পূরণ করতে,
এসেছি আমি অচেনা এই শহরে।
স্বপ্নকে খুঁজে বেড়ায় আমি,
মনের সকল শক্তি দিয়ে।

তাইতো আমি স্বপ্নকে খুঁজে বেড়ায়,
অচেনা এই শহর মাঝে।
স্বপ্নকে খুঁজে নেবোই আমি,
আমার মনের সকল শক্তি দিয়ে।


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নিজেদের স্বপ্ন পূরণ করতে আমরা অনেকে অচেনা শহরে পাড়ি দেই। আদৌ জানি না সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো কিনা।খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া।আপনার লেখা কবিতাটি পড়ে খুবই বেশ মুগ্ধ হলাম।এত সুন্দর ভাবে কবিতার লাইন গুলো গুছিয়ে লিখেছেন।যা পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ।

 2 years ago 

সুন্দর একটি কবিতা লিখি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ভালো লাগলো আপনার লেখা কবিতা আবৃত্তি করে। দারুন কবিতা লিখতে পারেন আপনি। আশা করব এভাবে সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38