আমার লেখা কবিতা " প্রকৃতির খেয়াল "

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা প্রকৃতির খেয়াল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20230929_233507.jpg

প্রকৃতির খেয়াল

রাত যত গভীর হয় ততোই আলো
প্রকাশিত হয় প্রকৃতির খেয়ালে।
প্রকৃতির নিয়মে আমার জীবন যতো বাড়ে
ততোই কষ্টের আগুন বৃদ্ধি পায় নিয়তির খেয়ালে।

জীবনটা আমার খুবই অদ্ভুত
ব্যর্থ জীবনের কষ্টের আগুনে
ইচ্ছে গুলো পুড়ে গেলো জীবনের।

দুঃখের সিন্দুক খোলা যে আমার জীবনের
অতি আপন যারা ছিলো তারা আজ বহুদূরে।

স্বার্থের মায়াজালে সবাই গেছে হারিয়ে
ফিরে আসে নি কেউ আপন নীড়ে।
জীবনের খেলায় আমি বড় পরাজয়ী
কান্নার নোনা জলে মেনেছি জীবনের পরাজয়।

নিভু নিভু ঝাপসা আলোতে
জীবন থমকে গেছে বারবার
আলো অন্ধকারে ধূসর দিবসে
জীবনের প্রতিটি মুহূর্ত হয়েছে কালচে।

হৃদয়ের অশ্রু কাব্য দেখে নিতো কেউ
হাজারো রঙ্গিন আলোকসজ্জার মাঝে
কাব্যিক হৃদয়ের ছন্দ শুনে নি তো কেউ।

আমার কষ্টগুলো বয়ে চলেছে প্রবাহিত স্রোতে
স্রোতের গতি পথে মিশে গেছে হৃদয়ের
আবেগ অনুভূতি পরশের ছোঁয়া ‌‌।

সুখ শূন্য জীবন নিয়ে দাঁড়িয়ে আছি মৃত্যুর দুয়ারে ক্ষমা করো দেহ প্রকৃতির খেয়াল
বড়ই ব্যর্থ আমি পারি নিতো ছুঁয়ে নিতে
সুখের ছোঁয়ার অনুভূতি।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার জীবনটা খুবই অদ্ভুত বৈচিত্রময়। বন্ধুবান্ধব আশেপাশের পরিচিত কত মানুষ না জীবনে সফলতা পায়। আমিও সফলতার পাওয়ার আশায় নিজের বুদ্ধিমত্তা আর পরিশ্রম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু প্রকৃতির খেয়ালে সফলতা যে আমার আসেনি। জীবন যতো বাড়ছে ততোই কষ্টের সমীকরণ জটিল হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাসে। সফল মানুষের গল্প শুনেছি আমি বহুবার সফল মানুষের ছোঁয়া পেয়েছি আমি অনেক বার। কিন্তু আমি যে বড় অভাগা সফলতা ছোঁয়া পাই নিতো আমি বড়ই অভাগা পেয়েছি তো ব্যর্থতা। ব্যর্থতার জীবনে আলো-আঁধারের ধূসর দিনে হারিয়ে গেলো জীবনের মানে। প্রকৃতির খেয়ালে জীবনের কষ্ট গুলো হৃদয়ের মাঝে প্রবাহিত নদী হয়ে বয়ে বেড়ায়। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। প্রতিসপ্তাহে আপনি খুব সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন। যা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এতো সুন্দর প্রশংসা করে পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রাকৃতিক পরিবেশের অনুভূতি নিয়ে মনের অনুভূতিটা তুলে ধরেছেন আজকের কবিতার মধ্যে। যেখানে কিছুটা কষ্ট অনুভুতি এবং বাস্তবতার অনুভূতি একসাথে কবিতার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অনেক ভালো লাগলো আপনার কবিতাটা।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাই, কষ্টের কিছু অনুভূতি কবিতার ছন্দে শেয়ার করেছি ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রকৃতি নিয়ে লেখা কবিতাগুলো আমার কাছে একটু বেশিই ভালো লাগে।আপনার লেখা কবিতাটি সুন্দর হয়েছে।সুখ -দুঃখ নিয়েই জীবন ।তাই স্বার্থের দুনিয়ার ভেঙে পড়লে চলবে না ,প্রকৃতি আমাদের মনোবল অনেকখানি বৃদ্ধি করে।ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

প্রতিবারের মতো আজকেও খুবই সুন্দর একটি কবিতা নিয়ে চলে এসেছেন আপনি। এই কবিতাটি অনেক সুন্দর হয়েছে। একই সাথে এই কবিতাটি তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবেই তুলে ধরেছেন৷ আর একটি কথা বলতেই হচ্ছে আপনার কবি প্রতিভা অনেক ভালো৷

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রকৃতির খেয়াল কবিতা টা একবার পড়ে আমার শুধু বারবার পড়তে ইচ্ছে করছে। আসলে এরকম কবিতাগুলো একবার পড়লে ইচ্ছে করে বারবার পড়তে। তেমনি আপনার এই কবিতাটা অনেক বেশি সুন্দর ছিল। কবিতার লাইনগুলো আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যা দেখে বুঝতে পারছি। আপনার লেখা এরকম কবিতা গুলো পরবর্তীতে ও আমাদের মাঝে শেয়ার করবেন আশা করছি।

 3 years ago 

কবিতাটি পড়ে এত চমৎকার প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বিভিন্ন রকম টপিক নিয়ে লেখা কবিতা আমি অনেক পছন্দ করি। আপনি সবসময় দেখি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন যেগুলো খুব দারুণ হয়। আপনার কবিতা লেখার টপিক গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আমি তো আপনার কবিতাটা পড়ার সময় একেবারে কবিতার মাঝে হারিয়ে গিয়েছিলাম। সুন্দর এই কবিতাটা আমাদের সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই। কবিতাটি পড়ে এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য ।

 3 years ago 

প্রকৃতি নিয়ে আপনার লেখা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে কবিতাটি লিখেছেন। সেজন্য পড়তে আরও বেশি ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

কথায় আছে প্রকৃতি কবিতার মতই সুন্দর। আর কবিতার ভাষায় যখন প্রকৃতির কথা তুলে ধরা হয় তখন বেশি ভালো লাগে। আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে ভাইয়া। আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38