আমার লেখা কবিতা " হারিয়ে যাওয়া ভালোবাসা "

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা হারিয়ে যাওয়া ভালোবাসা সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

IMG_20231226_222016.jpg

source

আসুন শুরু করি

হারিয়ে যাওয়া ভালোবাসা

প্রিয়তমা যদিও তুমি রয়েছো
দূর থেকে বহু দূরে
তবুও তুমি রয়েছো এই হৃদয় জুড়ে।

তোমার অনুভূতি আমার
এই হৃদয়ে সারাক্ষণ বিচরণ
আমার স্বপ্নতে তোমার অবতরণ।

তোমার মনে তে বাঁধা আমার এই মন
আমার কল্পনাতে তুমি সারাক্ষণ।

কে বলেছে প্রিয় তুমি
দূর থেকে বহুদূরে
দুই চোখের আড়ালে?

আমি আছি প্রিয় তোমার কাছাকাছি
তুমি আমায় খুজে নাও
ভালোবাসার অনুভবে।

দুই চোখের পাতায়
তোমার ছবি ভেসে উঠে।
মুছা কি যায় প্রিয় আমার
হৃদয়ের আয়না থেকে।

যদিও তুমি আছো দুই নয়নের আড়ালে
প্রিয় তুমি জেনে নিও
প্রিয় তুমি রয়েছো
আমার অন্তরের মায়াজালে।

প্রিয় তোমায় ভালোবাসি কতখানি
বুঝানো যাবে না মুখের কণ্ঠস্বরে।

প্রিয় তুমি হৃদয়ের অনুভবে বুঝে নিও
তোমার প্রতি আমার হৃদয়ের
ভালোবাসা কত গভীর।

প্রিয় তুমি আমার
সন্ধ্যা আকাশে শেষ ধ্রুবতারা
প্রিয় তুমি আমার
অমাবস্যা রাতে জোছনার আলো।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় মানুষ কাছ থেকে দূরে চলে গেলে সারাক্ষণ হৃদয়ের মাঝে শূন্যতা অনুভব হয়। যদিও প্রিয় মানুষ দূরে থাকে, তবুও প্রিয় মানুষ হৃদয়ের মাঝে থাকে প্রতিটি মুহূর্তে। প্রিয় মানুষকে কোন ভাবেই ভুলা যায় না। সারাক্ষণ প্রিয় মানুষ কল্পনাতে বিচরণ করে। আসলে প্রিয় মানুষের কতখানি ভালোবাসা যায় তার মুখে প্রকাশ করা যায় না। শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। প্রিয় মানুষ হলো অমাবস্যা রাতে জোছনার আলোর মতোন । যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

হয়তো সময়ের সাথে সাথে ভালোবাসা হারিয়ে যায়। কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়। আপনার লেখা কবিতার মাঝে আপনার অনুভূতি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। দারুন লিখেছেন আপনি। অনেক ভালো লাগলো।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি তো অনেক সুন্দর করে হারিয়ে যাওয়া ভালোবাসা কবিতাটি লিখেছেন ।সময়ের কারণে হয়তো ভালোবাসা একদিন হারিয়ে যায়। আর স্মৃতিগুলো মনের মধ্যে রয়ে যায়। আপনি প্রিয় মানুষকে নিয়ে অসাধারন কবিতা লিখেছেন। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। এত সুন্দর করে কবিতাটি উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে এত চমৎকার মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। আপনার লেখা এই কবিতাটি অনেক সুন্দর হয়েছে। পড়ে খুব ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত চমৎকার অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন।হারিয়ে যাওয়া ভালোবাসা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে মানুষের জীবনে কোন না কোন সময় প্রিয় মানুষের ভালবাসা হারিয়ে যায়। তখন ভালবাসার স্মৃতিগুলো মনের মধ্যে রেখে মানুষের জীবন যাপন করে। আর প্রিয় মানুষের ভালবাসার কষ্ট মানুষকে বেশি কষ্ট দেয়। তবে আপনার কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সত্যি অনেক ভালো লাগলো। হারিয়ে যাওয়া ভালোবাসা কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

চমৎকার একটি কবিতা আপনি শেয়ার করলেন। কবিতা পড়তে কিংবা লিখতে আমার ভীষণ ভালো লাগে।আপনার কবিতার লাইনগুলো দারুন হয়েছে। আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন অনুভূতি দিয়ে।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভালোবাসা হারিয়ে গেলেও স্মৃতি গুলো রয়ে যায়। অনেকে সেই স্মৃতি নিয়েই সারাটি জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়‌। যাই হোক খুব সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতার মাঝে আপনার অনুভূতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাহ্ দারুণ একটি কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতা পড়ে তো পুরো মুগ্ধ হয়ে গেলাম ভাই। এইরকম ছোট ছোট কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার পুরো কবিতা টি দারুণ লেগেছে আমার কাছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59894.30
ETH 1581.19
USDT 1.00
SBD 0.42