আমার লেখা কবিতা " হৃদয় জুড়ে"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা হৃদয় জুড়ে সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

IMG20231128164034.jpg

আসুন শুরু করি

হৃদয় জুড়ে

গোধূলি সন্ধ্যায় হিম শীতল বাতাসে
লাল পাপড়ির কৃষ্ণচূড়ার নিচে
এখনো বসে আছি আমি
তোমার অপেক্ষায় প্রিয়।

তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত
হৃদয়ের মাঝে ভেসে উঠে ক্ষণে ক্ষণে।

তোমার ছায়া এখনো আমার পিছু টানে বারবার
আমার হৃদয় জুড়ে তোমার বিচরণ।

তোমার কি মনে পড়ে না প্রিয়?
সাজ সকালে শিশিরের মাঝে দুজনে
হেঁটে যাওয়ার অনুভূতি।

দুজনে রিমঝিম বৃষ্টিতে ভেজার আত্মতৃপ্তি
বর্ষার দিনে কদম ফুল কুড়িয়ে নেওয়ার আনন্দ।

শরতের নীল আকাশে নদীর তীরে দুইজন
মিলে সাদা কাশ ফুলের শুভ্রতার উপভোগ।

তোমার অনুভূতি গুলো আমার হৃদয়ে
শিহরণ জাগ্রত করে প্রতি নিঃশ্বাসে।
আমার প্রতিটি মুহূর্তের অনুভূতিতে
তুমি আছো সবখানে।

> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনজনের কথা সব সময় হৃদয়ে মাঝে জাগ্রত হয়। আপন মানুষের সাথে প্রিয় জায়গায় দেখা করা মুহূর্ত গুলো বারবার মনে পড়ে। যখনই ঐ জায়গায় যাওয়া হয় তখনই যেন মনে হয় প্রিয় মানুষ পেছন দিক থেকে ফিরে আসছে। প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত গুলো অনুভূতি বারবার মনে পড়ে যায়। প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত গুলো অনুভূতি হৃদয়ের মাঝে দোলা দেয় প্রতিটি মুহূর্তে। আসলে যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লিখেন আপনি যেগুলো আমি পড়ে থাকি। আজকে হৃদয় জুড়ে কবিতাটা খুবই সুন্দর করে লিখেছেন আপনি। ছন্দ মিলিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছেন দেখে সত্যি খুব ভালো লেগেছে। আপনার আজকের এই কবিতা লেখার টপিক একটু বেশি সুন্দর ছিল। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে পড়তে আমি খুবই পছন্দ করি। সুন্দর সুন্দর টপিক নিয়ে লেখা কবিতা আশা করছি পরবর্তীতেও সবার মাঝে শেয়ার করবেন আপনি। ধন্যবাদ এটা সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

কবিতা যে সব সময় ছন্দের আকারে হবে তার কোন মানে নেই। কবিতার মাধ্যমে আসল মনের ভাব গুলো ফুটিয়ে তুলতে পারলেই কবিতার সার্থকতা।যাইহোক, আপনার লেখা এই কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো ভাই। ভালোবাসার মানুষকে নিয়ে হৃদয়ের অনুভূতি থেকে লেখা এই কবিতাটি বেশ দারুন হয়েছে।

 2 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার প্রত্যেকদিনের কবিতার মত আমার কাছে আজকের এই কবিতাটাও পড়তে ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক ভালো লেগেছে পড়তে।

তোমার কি মনে পড়ে না প্রিয়?
সাজ সকালে শিশিরের মাঝে দুজনে
হেঁটে যাওয়ার অনুভূতি।

বিশেষ করে কবিতার এই লাইনটাও আমার অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর করে কবিতা লিখলে পড়তে তো ভালো লাগবেই। এভাবে প্রতিনিয়ত কবিতার লিখতে থাকলে, একসময় খুব সুন্দর কবিতা লিখতে পারবেন আপনি।

 2 years ago 

কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59487.39
ETH 1570.38
USDT 1.00
SBD 0.42