আমার লেখা কবিতা "হৃদয় পোড়া দগ্ধ গন্ধ "

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা হৃদয় পোড়া দগ্ধ গন্ধ সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20231005_205325.jpg

হৃদয় পোড়া দগ্ধ গন্ধ


মৃত্যু অত্যান্ত নিষ্ঠুর
কেড়ে নিয়েছে প্রিয়জন।

চোখের কত অশ্রু ঝরিয়েছি
দেখে নি ফিরে আমায়
হৃদয় ভাঙ্গা হাহাকার বুঝে নি আমায়।

যে হারিয়েছে প্রিয়জন সেই বুঝে
হৃদয়ের ক্ষত কত গভীর?
যে হারিয়ে আপনজন সেই বুঝে
হৃদয়ের যন্তনা অনুভূতিটা কেমন?

মৃত্যু লগ্নে শেষ বারের মতো ছুঁয়ে
দেখেছি প্রিয় দেহ খানি
আর তো ছোঁয়া হয় নি এই জীবনে ।

শেষ বার মুখ খানি
দেখেছি হৃদয়ের আয়না দিয়ে
জানি আর হবে না দেখা প্রকৃতির খেয়ালে।

হৃদয়ের কত কান্না, কত যন্তনা চাপা রেখে
অশ্রু জলে দিয়েছি শেষ বিদায়।
হৃদয়ের বিভীষিকাময় যন্ত্রনা আর কত?
গভীর হলে ফিরে যেতো মৃত্যু প্রকৃতির নিয়ম ভেঙ্গে।

মৃত্যু লগ্নের মুহূর্ত চোখের পর্দায় ভাসে
তখনি হৃদয় অশ্রুসিদ্ধ হয় বারবার
জীবনে শুধু থমকে যায় কর্ম কোলাহলে
জীবন ভাসে কচুর পাতায় বৃষ্টি ফোঁটায়।

জীবনের প্রিয় আলোক শিখা নিভে গেলো
চোখের পলকে নেমে এলো
হৃদয়ের নির্মমতা যন্ত্রনার কারাগার।

যার চলে যায় সেই বুঝে হায়
বিচ্ছেদের কি যন্ত্রনা।
বিষাদ অনলে আর কত পুড়লে হৃদয়?
প্রিয়জন ফিরে আসবে পুনরায়।

জানি আসবে না আর কখনো
প্রিয়জন ফিরে শুধু হৃদয়ের
পোড়া দগ্ধ গন্ধ বাতাসের ছড়াবে।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় আপন মানুষের মৃত্যু কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষের জন্য চোখের কত অশ্রু, কত হাহাকার, কত হৃদয়ের যন্ত্রনা দিয়ে মৃত্যুকে আটকানোর চেষ্টা করা হয় কিন্তু তা প্রকৃতির নিয়মে প্রিয় জনকে হৃদয়ের মাঝ থেকে হারিয়ে নিয়ে যায়। প্রিয়জনের মৃত্যু মুহূর্ত যখনই হৃদয়ের মাঝে ভেসে উঠে বারবার তখনই জীবন থমকে যায়। জীবন মনে হয় কচুর পাতার উপর ভাসমান বৃষ্টির ফোঁটার মতো। প্রিয় মানুষ কখনো ফিরে আসে না শুধু প্রিয় মানুষের জন্য হৃদয়ের যন্ত্রণা হৃদয়ের কষ্ট গুলো গভীর থেকে গভীরতর হতে থাকে। হৃদয়ের মাঝে ক্ষত সৃষ্টি হতে হতে জীবন বিভীষিকাময় হয়ে ওঠে। কেউ বুঝে না হৃদয়ের কষ্ট গুলো কেউ বুঝে না প্রিয়জন হারানোর কতটা যন্ত্রনা। শুধু হৃদয়ের দগ্ধ পোড়ার গন্ধ বাতাসে ভেসে বেড়ায়। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। আপনি কবিতা সব সময় লিখেন আপনার কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। তাছাড়া কবিতার মাধ্যমে খুব সুন্দর কিছু অনুভূতি তুলে ধরলেন। আজকেও হৃদয় পোড়া দগ্ধ গন্ধ কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে লিখেছেন আপনি।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি সব সময় ভিন্ন রকমের কবিতা লিখে থাকেন যেগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকেও অনেক সুন্দর করে একটা কবিতা লিখেছেন আপনি। হৃদয় পোড়া দগ্ধ গন্ধ কবিতাটার লাইনগুলো আপনি ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে লিখেছেন। এরকম সুন্দর টপিক নিয়ে লেখা কবিতা পরবর্তীতেও আমাদের মাঝে শেয়ার করবেন আশা করছি।

 3 years ago 

কবিতাটি পড়ে এত চমৎকার অনুভূতি শেয়ার করার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার লেখা কবিতাটি অসম্ভব ভালো লাগলো। আপন মানুষগুলো যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন অনেক খারাপ লাগে। চোখের সামনে আপন মানুষগুলো বিদায় নিলে তখন চোখ দিয়ে অশ্রু ঝরে। সত্যি বলতে আপনার কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ হয়েছে। তবে আপনার কবিতাগুলো পড়তে এমনি অনেক ভালো লাগে আমার কাছে। খুব সুন্দর করে হৃদয় পোড়া দগ্ধ গন্ধ কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতাটি পড়ে এত চমৎকার প্রশংসা করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার কবি প্রতিভা অনেক ভালো এটা বলতেই হচ্ছে৷ সব সময় খুবই সুন্দর সুন্দর কিছু কবিতা উপহার দিয়ে আসছেন। আজকেও তার ব্যতিক্রম নয়। খুবই সুন্দর একটি কবিতা নিয়ে চলে এসেছেন।
এই কবিতার প্রত্যেকটি লাইন খুবই সুন্দরভাবে মিলিয়েছেন। একই সাথে এর সবগুলো লাইন একটির সাথে একটি সামঞ্জস্যপূর্ণ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ জানাই এত চমৎকার অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

হৃদয় পোড়া দগ্ধ গন্ধ কবিতাটা অনেক সুন্দর ভাবে লিখেছেন। আপনি প্রত্যেক দিনের মতো আজকেও অসাধারণ একটা কবিতা লিখেছেন, যেটা একেবারে ব্যতিক্রম ছিল না অন্যদিনের থেকে। কবিতার লাইনগুলো এত সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ। পরবর্তী কবিতা লেখার টপিক টাও আশা করছি ভিন্ন হবে।

 3 years ago 

আশাকরি ভাইয়া ভালো আছেন? কবিতাটি পড়ে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি খুব চমৎকার কবিতা লিখেছেন।হৃদয় পোড়া দগ্ধ গন্ধ কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে মানুষ মরণশীল যদি প্রিয় মানুষগুলো দুনিয়া থেকে চলে যায় তখন তার স্মৃতিগুলো বার বার চোখের উপর ভাসে। আর তাকে নিয়ে জল্পনা কল্পনা করতে থাকে। যাইহোক কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে হৃদয় পোড়া দগ্ধ গন্ধ কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কবিতাটি পড়ে আপনার মূল্যবান সময় ব্যয় করে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59487.39
ETH 1570.38
USDT 1.00
SBD 0.42