আমার লেখা কবিতা " মুক্ত বিহঙ্গে"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা মুক্ত বিহঙ্গে সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20230812_223852.jpg

মুক্ত বিহঙ্গে

হৃদয়ের আকাশে কালো মেঘের আবাস
হয়তো ভালো আছি হয়তো ভালো নেই।

বিকেলটা রঙিন হয়ে উঠে না
হৃদয়ের আকাশে পূর্ণিমার জোসনা ছড়ায় না।

হৃদয়ের অলিতে গলিতে দেখা
যায় না জোনাকির আলো
আলো বিহীন হৃদয় আজ অনেক বেশি অন্ধকার।

ঘন কুয়াশা আবরণে হৃদয়ের
স্বপ্ন গুলো ঝরে গেলো।

কথার খেয়ালে ঘূর্ণিঝড়ের আঘাতে
হৃদয়ের রঙ্গীন আবেগের অনুভূতি ভেসে গেলো।

সময়ের কাছে আজ বড্ড অসহায়
নিয়তি মেনে নিয়েছে পরাজয়।

আবদ্ধ স্বপ্নগুলো আজ খুবই অচেনা
হৃদয়ের মনি কোঠায় স্বপ্নগুলো বাসা বাঁধে না।

দিগন্ত প্রাণে তাকিয়ে গোধূলি সন্ধ্যায়
আজও ডুবে আছি স্বপ্নের মায়া জালে।

আবেগি মন মানে না বারণ
উড়ে যাই স্বপ্নের গহীনে।

জানি স্বপ্নের শহরে ফিরে
পাওয়া যাবে না হৃদয়ের ভালোবাসা।

তবুও হৃদয় আশা নিয়ে চেয়ে রয়
ফিরে আসবে সোনালী সেই মুহূর্ত।

হৃদয় ভেসে যাবে আনন্দের জোয়ালে
হৃদয়ে রঙ্গিন স্বপ্ন গুলো
আকাশের ঠিকানায় উড়বে মুক্ত বিহঙ্গে।


আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। জীবন খুবই অদ্ভুত। জীবন কখনো সুখে নৌকাতে ভেসে যায়‌‌। কখনো আবার দুঃখের সাগরের অতল গর্ভে হারিয়ে। জীবন চলার মাঝে অনেক স্বপ্ন দেখে‌। অনেক ভালোবাসা আশা আকাঙ্ক্ষা হৃদয়ে জাগ্রত করে। কিন্তু সময়ের কাছে অসহায় হয়ে হৃদয়ের স্বপ্ন গুলো ডানা মেলে আকাশে উড়ায় উঠতে পারে না। হৃদয়ের স্বপ্ন গুলো চোখের পানিতে ধুয়ে বিলীন হয়ে যায়। তবুও বোকা মন আশাতে রয় ফিরে আসবে সোনালী সময় স্বপ্ন গুলো ডানা মেলে স্বাধীন ভাবে আকাশে উড়বে মুক্তবিহঙ্গে। যেখানে থাকবে না কোন বাধা রঙিন স্বপ্ন গুলো নিজ ইচ্ছায় ঘুরে বেড়াবে দূর থেকে বহুদূর। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

ভাইয়া কবিতার নাম যেমন কঠিন কবিতাটির শব্দ গুলোও কঠিন। “মুক্ত বিহঙ্গ “ এর মাঝে বিহঙ্গ শব্দের অর্থটা যদি একটু বিশ্লেষন করে দিতেন,তাহলে খুব ভাল হতো। ধন্যবাদ।

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

চমৎকার লিখেছেন ভাইয়া মুক্ত বিহঙ্গে কবিতাটি পড়ে ভাল লেগেছে আমার কাছে। কবিতার কথা গুলো খুবই সুন্দর ছিল পুরো কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে। আপনার শেয়ার করা কবিতা গুলো পড়ার চেষ্টা করি সব সময়। এমন সুন্দর অনুভূতি মূলক কবিতাটি লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। ঠিক বলেছেন ভাই বিকেল কখনই জোসনা আলোই রঙিন হয়ে ওঠেনা। আসলে কবিতাটির ভিতরে অনেক মাধুর্যতা ছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাহ্ দারুন তো । অনেক সুন্দর একটি কবিতা তো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি আমাদের মাঝে মুক্ত বিহঙ্গ। আমার কিন্তু মুক্ত বিহঙ্গে উড়ে বেড়াতে মাঝে মাঝে মন কাদেঁ। তবে দারুন হয়েছে আপনার নিচের কথা গুলো-

সময়ের কাছে আজ বড্ড অসহায়
নিয়তি মেনে নিয়েছে পরাজয়।
আবদ্ধ স্বপ্নগুলো আজ খুবই অচেনা
হৃদয়ের মনি কোঠায় স্বপ্নগুলো বাসা বাঁধে না।

 3 years ago 

কবিতা পড়ে চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

চমৎকার একটি কবিতা আজ শেয়ার করলেন। পড়ে ভীষণ ভালো লাগলো।কবিতার প্রতিটি লাইন খুব ভালো লাগলো।সত্যি মানুষ অনেক স্বপ্নই দেখে কিন্তু সব স্বপ্ন গুলো পূরণ হতে পারেনা।পারেনা স্বপ্নরা ডানা মেলে আকাশে উড়তে।তবুও অবুঝ এই মন অপেক্ষায় থাকে হয়তো স্বপ্নরা কোন একদিন পূরণ হবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64127.60
ETH 1820.18
USDT 1.00
SBD 0.38