আমার লেখা কবিতা "সময় চলে যাচ্ছে "

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা সময় চলে যাচ্ছে সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000023411.jpg

https://www.pexels.com/photo/black-twin-bell-alarm-desk-clock-on-table-714701/

জীবনের প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান
যদি থাকে নিজের বিবেক জাগ্রত।
সময় চলে যাচ্ছে
ডুবে যাচ্ছে জীবনের বেলা।

জীবনের হাসি আনন্দ দুঃখের সাথে
শেষ হচ্ছে পঞ্জিকার পাতা।
যে সময় চলে গেছে তা
ফিরে আসবে না জীবনের মেলাতে।

সময়ের সাথে সাথে পরিবর্তন হয়
জীবনের গতি পথের চিরচেনা পথ।
সময়ের স্রোত ধারায় হৃদয়ের
আশা ভালোবাসা হয় বিলীন।

সময়ের ছুটে চলায় জীবনের
অনেক কিছুই হারিয়ে গেছে।
পাল্টে গেছে জীবনের চির চেনা
রঙিন পথের সেই রুপ।

সময়ের উপকণ্ঠে দিন পেরিয়ে রাত্রি
জীবনের সকালের ঝলমলে উজ্জ্বলতা
কাটিয়ে সন্ধ্যার ঘন কালো অন্ধকার।

সময় চলিয়া যায় মনের অজান্তে
চোখের পলকে সময়
হারিয়ে যায় না ফেরার প্রত্যয়ে।

সময় পেরিয়ে যায়
জীবনের স্মৃতি রয়ে যায়
জীবনের বয়সের ব্যবধানে
যুবক থেকে বার্ধক্যের সমীপে ।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago (edited)

কবিতাগুলো পড়তে খুবই ভালো লাগে কিন্তু কবিতা লেখার কথা আমি কল্পনাও করতে পারি না। আপনি অনেক দারুন একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। "সময় চলে যাচ্ছে "কবিতার কথাগুলো খুবই চমৎকার ছিল।

 2 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সময় কিন্তু আসলেই চলে যাচ্ছে। আমাদের জীবনের প্রত্যেকটা সময় আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই জীবনে সময়টাকে যারা কাজে লাগাতে পারে, তারাই জীবনে কিছু একটা করতে পারে। এটা ঠিক সময় চলে গেলেও জীবনের স্মৃতি থেকে যায়। আপনি এত সুন্দর করে সময়কে নিয়ে, আজকে এত সুন্দর একটা কবিতা লিখেছেন দেখে আমার কাছে আপনার লেখা কবিতাটা পড়তে সত্যি ভালো লেগেছে।

 2 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর দুর্দান্ত গঠনমূলক অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

কবিতা পরতে আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আপনি খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতা পড়ে আমার কাছে ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটি লাইন দুর্দান্ত ছিলো। সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সবমিলিয়ে দারুন একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাই, আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বাহ আপনি তো অনেক সুন্দর করে কবিতা লিখেছেন।সময় চলে যাচ্ছে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। এর আগেও আমি আপনার অনেক কবিতা আমি পড়েছিলাম। তবে সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি পড়ে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সময় চলে যাচ্ছে কবিতাটা আপনি এত সুন্দর করে লিখেছেন যে, কবিতার সবগুলো লাইন এবং কবিতা লেখার টপিক আমার খুবই ভালো লেগেছে। আমাদের জীবনের সব মুহূর্তই মূল্যবান এটা আপনি একেবারে সত্য কথা বললেন। আপনি বাস্তবতার অনেক কিছুই তুলে ধরেছেন কিন্তু এই কবিতার মধ্যে। সময়ের সাথে সাথে অনেকের জীবন থেকে অনেক কিছুই হয়তো হারিয়ে গিয়েছে, আবার অনেকে অনেক কিছু পেয়েছে। সময় কিন্তু নিজের গতিতেই চলছে মানুষ না চললেও।

 2 years ago 

এত সুন্দর গঠনমূলক মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

জীবনের প্রতিটা মুহূর্তই আসলে অনেক বেশি মূল্যবান। যারা সময়ের দাম দিতে পারে তারা ঠিক লক্ষে পৌঁছাতে পারে, বাকিরা তো সময়ের গহব্বরে হারিয়ে যায়।

সময়ের ছুটে চলায় জীবনের
অনেক কিছুই হারিয়ে গেছে।
পাল্টে গেছে জীবনের চির চেনা
রঙিন পথের সেই রুপ।

আপনার কবিতা এর এই লাইন গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো ভাই। তাছাড়া আপনার লেখা পুরো কবিতাটা অনেক বেশি সুন্দর হয়েছে। সত্যিই বেশ ভালো লাগলো কবিতাটা পড়ে।

 2 years ago 

কবিতা টি পড়ে এত সুন্দর প্রশংসা করে পাশে থাকার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65309.22
ETH 1721.00
USDT 1.00
SBD 0.41