আমার লেখা কবিতা " হৃদয়ের ভালোলাগা"
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা হৃদয়ের ভালোলাগা সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
ওহে প্রিয়, নীল আকাশের নীলিমা তোমাকে
আমি সম্বোধন করিবো কী নামে?
তুমি সুহাসিনী তোমার ঠোঁটের কিনারায়
হাসির ঢ়েউ আমাকে করে আনন্দিত।
তুমি রূপবতী তোমার রূপের ঝলকে
আমার এই পলক অচেতন।
তুমি যে সুস্নিগ্ধা তোমার স্নিগ্ধা
আমি বিমোহিত হয় প্রতিক্ষণে।
তুমি গুনবতী তোমার গুণের নাইকো শেষ
রাগ অভিমান, আবেগ, অনুভূতির
ভালোবাসার শেষ দিগন্ত তুমি।
আমার জীবনের পূর্ণতার অপর নাম তুমি
কাব্যিক হৃদয়ে কবিতার ছন্দ তুমি।
তুমি যে সুভাষিনী তোমার সৌরভময়ী
শুভ্রতা আমার হৃদয়ের ভালো লাগা।
তুমি মিষ্টভাষী তোমার মিষ্টি কন্ঠের কথা
আমার হৃদয়ে শীতলতার হাওয়া ।
তুমিতো সুকেশিনী তোমার কাজল কালো
চুলের সৌন্দর্য আমার হৃদয়ের অনবদ্য।
ওহে রমণী, তোমার বিশেষণের গুণ
আমার হৃদয়ে তুচ্ছ তুমি তো
আমার হৃদয়ের উজ্জ্বলতার আলোকবর্ষ।
ওহে লালনা, তুমি জানো কি জানো না?
তোমার চোখের মনি কোঠায় আমি
পৃথিবীর সব সৌন্দর্য খুঁজে পাই।
তুমি আছো আমার ভিতর বাহিরে
হৃদয়ের গভীর থেকে খুব গভীরে।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Redmi note 7 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy






Upvoted! Thank you for supporting witness @jswit.
হৃদয়ের ভালোলাগা বিষয় নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো। আপনার লেখা সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল ভাইয়া আপনার প্রতি।
কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন৷ এই কবিতাটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ এই কবিতার প্রত্যেকটি লাইন আমার মনের মধ্যে একটি আলাদা জায়গা করে নিয়েছে৷ এই কবিতার যে লাইনগুলো আমার বিশেষভাবে পছন্দ হয়েছে সে লাইনগুলো হল :
কবিতার লাইন গুলো আপনার ভালো লেগেছে জেনে আমার কাছে খুব ভালো লাগলো। কবিতাটি পড়ে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
https://twitter.com/MdAgim17/status/1700379073137291698?t=ybVwlo3wB2Gy35yGk9hs8g&s=19
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমাকে বেশ মুগ্ধ করেছে। কে বলেছে ভাই কবিতা লেখার মত জ্ঞান আপনার নেই যথেষ্ট জ্ঞান আছে প্রতিনিয়ত জ্ঞানকে ব্যবহার করুন তাহলে সফল হতে পারবেন। প্রত্যেকটি মানুষ চাই তার নিজের ভালোবাসার মানুষকে অতি যত্নে নিজের মনের মাঝে রেখে দিতে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার হৃদয়ের ভালোলাগা কবিতাটি অসাধারণ হয়েছে। তবে আপনার কবিতা লেখা অসাধারণ। আপনার কবিতা আমার কাছে ভালো লাগে। আসলে কেউ কাউকে ভালবাসলে তার কাছে পৃথিবীর সব সুখ আশা করে। আবার অতিরিক্ত ভালোবেসে মানুষ অনেক সময় বিপদে পড়ে। আপনি ভালোবাসা নিয়ে এত সুন্দর করে কবিতাটি লিখেছেন। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
কবিতাটি পড়ে এতো চমৎকার প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার কবিতাটি পড়ে অসম্ভব ভালো লাগলো। কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। ঠিক বলেছেন ভালোবাসা নিয়ে মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে। আর প্রিয় মানুষকে পাওয়ার জন্য সবাই কম বেশি চেষ্টা করে। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি জানানোর জন্য।