আমার লেখা কবিতা "প্রিয়সি "

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা প্রিয়সি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

IMG20231125163900.jpg

আসুন শুরু করি

প্রিয়সি

প্রিয়সি ভুল না হয় আমার ছিলো বেশি
তাই বলে তুমি হারিয়ে গেলে হৃদয় থেকে
এখনো আছি আমি তোমার অপেক্ষায়
ফিরে এসো প্রিয়সি হৃদয়ের ভালোবাসা আঙিনায়।

গোলাপের মাঝে কাঁটা থাকবে
তাই বলে কি গোলাপ ফেলে দেওয়া যায়?
ভালোবাসার মাঝে অভিমান থাকবে
তাই বলে কি ভালোবাসা হারিয়ে ফেলা যায়?

রাতে অন্ধকার নেমে আসবে তাই বলে কি
জোনাকির মিটমিট আলোর মিছিল যাবে না দেখা?
গ্রীস্মের উত্তপ্ত দুপুরে গরম পড়বে তাই বলে কি
পড়ন্ত বিকেলের দক্ষিণা হাওয়া যাবে না উপভোগ করা?

প্রিয়সি তুমি কি বুঝো আমার হৃদয়ের অনুভূতি?
তোমার স্মৃতিগুলো এখন আমার পিছু টানে
আমাকে হারিয়ে ফেলার শূন্যতা
হৃদয়ের মাঝে অদৃশ্যের ক্ষত সৃষ্টি করে।

ফিরে এসো প্রিয়সি
তোমাকে ভালোবাসে খুব বেশি।
প্রিয়সি ফিরে এসো আবার আমার সন্ধ্যা
আকাশের ধ্রুবতারা হয়ে।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। বেশ ভালো লাগলো আপনার কবিতাটা আবৃত্তি করতে। যেন মন চাইলো বারবার আবৃত্তি করতে থাকি এ ভালো লাগার মত কবিতা। যেখানে ভালবাসার মানুষকে বুকে আগলে রাখার দারুন অনুভূতি ব্যক্ত করেছেন। সত্যি রাগ অভিমানের মধ্যে যে ভালোবাসাকে আগলে রাখতে পারে তাকেই সত্যিকারে ভালোবাসা বলে

 2 years ago 

কবিতা টি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার কবি প্রতিভার তো দেখছি কোন জবাব নেই৷ প্রতিনিয়ত আপনি খুবই সুন্দর সুন্দর কিছু কবিতা শেয়ার করে আসছেন৷ আজকের এই কবিতাটিও খুব সুন্দর ভাবে আপনি শেয়ার করেছেন৷ খুব ভালোভাবে এই কবিতার সবগুলো লাইন আপনি মিলিয়েছেন৷ এই কবিতার যে লাইনগুলো আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে সে লাইনগুলো হল:

ফিরে এসো প্রিয়সি
তোমাকে ভালোবাসে খুব বেশি।
প্রিয়সি ফিরে এসো আবার আমার সন্ধ্যা
আকাশের ধ্রুবতারা হয়ে।

 2 years ago 

এত সুন্দর প্রশংসা করে পাশে থাকার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার লেখা কবিতার লাইনগুলো এত বেশি সুন্দর ছিল যে, আমার কাছে পড়তে অনেক বেশি ভালো লেগেছে। প্রিয়সি কবিতাটা খুব সুন্দর করেই লিখেছেন আপনি। আপনার লেখা কবিতাটির ছন্দ গুলো খুবই সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে কবিতা লিখলে এমনিতেই অনেক সুন্দর হয়। আপনার লেখা সম্পূর্ণ কবিতা আমি যত পড়ছিলাম, আমার কাছে ততই খুব ভালো লাগছিল। এত সুন্দর করে পুরো কবিতাটা লিখেছেন, আর সবার মাঝে সম্পূর্ণটা ভাগ করে নিয়েছেন দেখে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? এত দুর্দান্ত গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি সবসময় সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। তেমনি আজকেও প্রিয়সি কবিতাটা সুন্দরভাবে লিখেছেন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে। আপনার কবিতার সবগুলো লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আপনি খুবই সুন্দর একটা টপিক তুলে ধরেছেন এই কবিতাটা লেখার জন্য, এই বিষয়টা খুব সুন্দর ছিল।

গোলাপের মাঝে কাঁটা থাকবে
তাই বলে কি গোলাপ ফেলে দেওয়া যায়?
ভালোবাসার মাঝে অভিমান থাকবে
তাই বলে কি ভালোবাসা হারিয়ে ফেলা যায়?

কবিতার এই লাইনগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38