স্বরচিত প্রেম অনুভূতিমূলক কবিতা 'তুমি আমার,সত্যিই আমার'

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


২৫ আষাঢ়,১৪৩১ বঙ্গাব্দ
১০ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ


IMG_20240614_123006.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Dhaka


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম


হ্যালো বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকের পোষ্টের বিষয় স্বরচিত কবিতা। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি প্রেমের কবিতা নিয়ে। আশা করি আমার লেখা এই প্রেম মূলক কবিতাটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে কবিতাটি আবৃত্তি করি।


কবিতা:

তুমি আমার, সত্যি আমার

মনের ছোট্ট ঘরে, বেশ যতন করে রেখেছি তোমায়

ছিড়বে না কভু এ বাধন, প্রিয় ভুলনা আমায়।

ভালোবাসি তোমায় মনের গভীর থেকে
মনের দেওয়ালে তোমায় রেখেছি একে।

রয়েছ তুমি নিবিড় মায়ার বন্ধনে
আমার এই হৃদয়ের ছোট্ট নীড়ে।

খুব যতনে পুষে রেখেছি তোমায়
যেমন করে ময়না পাখি, পুষে রাখে খাঁচায়।

তোমার জন্য গড়েছি এক সবুজ অরণ্যভূমি
গাছে গাছে শুধু তোমারই কলোতান শুনি।

মনের বাগানে যেন তুমি ফোটা অসাধারণ ফুল
শিউলি গোলাপ জবা সাথে তুলনা করলে,সেটাও হবে ভুল।

ফুলের গাছে উড়ে চলো তুমি, রঙিন প্রজাপতি
অনুভবে আমায় ভালোবাসো হয়ে মায়াবতী।

মেঘে ঢাকা আকাশে ওঠা এক ফালি জোৎস্না চাঁদ
হৃদয় গগন থেকে একটু দূরে গেলে মনে জাগে আর্তনাদ।

বসন্তের বাগানে ফোটা তুমি হয়ে পুষ্পরাজি
তোমার জন্য এই জীবনটাকে,ধরেছি আজ বাজি।

তুমি নও শীতের সকালে উড়ে আসা কোন অতিথি পাখি
হৃদয় গহীনে সর্বক্ষণ তোমায় দেখি, মিলে দুটি আঁখি।

তুমি বিরজমান আমার অন্দরমহলে,হয়ে কলিজার ধান
মন প্রাণ সঁপেছি তোমাতে,থাকবে আজীবন।

গড়তে চাই তোমায় নিয়ে মনের মহল
যেখানে থাকবে তোমার ভালোবাসা,চিরকাল অবিরল।

প্রিয়া তুমি আমার, শুধু আমার! আমার মনের রাজরানী
তুমি আমার, এটাই অনন্ত সত্য! এটাই শুধু জানি।


সমা
প্ত


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

অনুভূতি প্রকাশ:


ভালোবাসার মানুষের ভালোবাসার কখনো কমতি হয় না। মনের মানুষকে মনের মাধুরী সেই ভালবাসতে মন চায়। দুজনার ভালোবাসা যখন গভীর থাকে, তখন মনে হয় দুনিয়ার বুকে ভালো কিছুর উপমা দিয়েও তার শেষ করা যাবে না। কারণ প্রিয়জন মাত্র একজনই। কখনো চাঁদের মত,কখনো ফুলের মত,কখনো ফুলের বুকে উড়ে যাওয়া প্রজাপতির মতো, কখনো পাখির মত;তবুও সবকিছু ছাড়িয়ে সবার ঊর্ধ্বে প্রিয়জন। আর প্রিয়জনের প্রতি মন থেকে ভালোবাসা কখনো শেষ হয় না। মনের অনুভূতি কবিতার লাইনের মাধ্যমে ব্যক্ত করতে গেলে হয়তো কবিতার ছন্দ হারায়। তবুও অনুভূতি প্রকাশ পায় মুক্ত মনের মুক্ত অক্ষরে মুক্ত শব্দ নিয়ে প্রতিটা বাক্যে। ঠিক তেমনি শ্রেণীবিন্যাস ঠিক না থাকলেও যেন স্বাধীন এক কবিতা মন থেকে ব্যক্ত হয়েছে প্রিয়জনের প্রতি ভালোবাসার গভীরতা নিয়ে। স্বাধীন অনুভূতিতে মুক্ত মনের প্রেম ভালোবাসার আবেগ প্রকাশ এই কবিতায়।

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


আমার কবিতাটি কেমন লেগেছে? কবিতা পড়ে আপনাদের অনুভূতি কেমন? কেমন কবিতা আমার থেকে প্রত্যাশা করেন? সমস্ত বিষয় গুলো কমেন্ট বক্সে জানাবেন। তবে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি @sumon09, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।



6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YGaRHjGNgt5Rer5B6F4g7irPGQYc8fWEfZqTANQMkujbw3BpuQhuZF9sFJriW5xg7LMsDDq4d4bcThss.gif


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনার কবিতাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার স্বরচিত কবিতা গুলো আমার কাছে সবসময়ই বেশি প্রাধান্য পায়। আমি যেমনটা প্রত্যাশা করি আপনার কাছ থেকে কবিতা ঠিক তেমনি পাই। কবিতার প্রতিটি চরণ আমার কাছ থেকে ভীষণ ভালো লেগেছে ভাই। আপনার কবিতাগুলো যতই বলি ততই আরো পড়ার আগ্রহ বেড়েই চলে ধন্যবাদ।

 2 years ago 

কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

সুন্দর কবিতা লিখলেন পড়ে অনেক ভালো লেগেছে। আপনার এত সুন্দর আবেগি কবিতা গুলো আমার পড়তে সব সময় ভালো লাগে। একদম ঠিক বলছেন আসলে ভালোবাসার মানুষকে ভালোবাসার কোন কমতি হয় না। দিন যত যায় তাদের প্রতি আন্তরিকতা মায়া মহাব্বত বাড়তে থাকে। আপনি কবিতার মাধ্যমে অনেক কিছু বোঝাতে চেয়েছেন আপনার প্রিয় মানুষকে। অনেক ভালো লাগলো আপনার কবিতা পড়ে।

 2 years ago 

আপনাদের ভালো লাগে বলেই তো লেখা সম্ভব হয়।

 2 years ago 

বেশ ভালো লাগলো ভাইয়া আপনার কবিতাটা পড়ে। খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটা লাইন ছন্দ সাজিয়ে খুব সুন্দর ভাবে লিখেছেন। আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনারা উৎসাহ দিলে ইনশাল্লাহ আরো ভালো কবিতা হবে

 2 years ago 

খুবই চমৎকার একটি কবিতা আমাদের সামনে উপস্থাপন করেছেন। কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে। খুবই ছন্দময় এবং ভাবার্থ পূর্ণ কবিতা। অসংখ্য ধন্যবাদ এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লেগেছে যেন খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38