স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা || পবিত্র মনের ভালোবাসা

in আমার বাংলা ব্লগ2 years ago


২৯ জ্যৈষ্ঠ,১৪৩১ বঙ্গাব্দ
১২ জুন,২০২৪ খ্রিষ্টাব্দ


IMG_20240608_150139.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Dhaka


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম


হ্যালো বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকের পোষ্টের বিষয় স্বরচিত কবিতা। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি বিরহের কবিতা নিয়ে। আশা করি আমার লেখা এই বিরহ মূলক কবিতাটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে কবিতাটি আবৃত্তি করি।


কবিতা:

পবিত্র মনের ভালোবাসা

একটি ফুলের জন্য আমি করতে চাইনা ভুল

দিতে চায় না তোমার কাছে সে ভুলের মাশুল।

পরাজয় আমি মানতে রাজি রেডি সর্বক্ষণ
প্রেমিকা নামের প্রতারক তুমি জানে সর্বজন।

শুনি আমি তোমার কথা জানি তোমার মন।
প্রেম নামের ছলনা দিয়ে মানুষ কর আপন।

যেতে চাইনা তোমার কাছে ভালোবাসা আশায়
যে প্রেমের নামে অভিনয় করে সরল মনকে ফাশায়।

জানতাম তুমি ভালো মেয়ে পবিত্র তোমার মন
আশা ছিল ভালবেসে করব চির আপন।

ভালোবাসার রক্তিম সূর্য ওঠেনা আর পূবে
আশাগুলো আজ নিরাশা হয়ে তরীর মত ডুবে।

আশা ছিল ভালোবেসে আনবো সোনালী দিন
গাইবো আমি নাচবে তুমি বাজবে মায়াবি বীণ।

আশাগুলো হাই নিরাশা হয়ে অতল সাগরে হারায়
সুখ বলে কোন অনুভূতি এই মন মাজারে আর নাই।

তোমার প্রতারণায় কষ্ট পেয়ে সুখগুলো দূরে পালায়
শরতের আকাশে সাদা মেঘ আঁধারে গিয়ে হারায়।

হারিয়ে গেছি অতল সাগরে তোমার মন থেকে
পাবেনা ফিরে আর কোনদিন আর্তনাদে ডেকে।

মন গহিন থেকে ভালোবাসা জীবনে এক বারি আসে
সেই ভালোবাসা প্রতারিত হলে চোখের জলে ভাসে।

খুঁজে পাই না বিশ্বাস কোথাও কাঁচের মত ভাঙ্গে মন
হতাশ হৃদয় খুঁজে ফিরে কে আমার একনিষ্ঠা আপন।

তেমনি করে এই মনটা আজ আর্তনাদে কাঁদে
ভালোবাসার নাম মুখে নিতে বিবেকে শুধু বাদে।


সমা
প্ত

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

অনুভূতি প্রকাশ:



মানুষের মনের মধ্যে ভালোবাসা একবারই জন্মায় পাক পবিত্র ভাবে। যে প্রথম মন থেকে ভালোবাসে, সেই ভালোবাসা সবচেয়ে কঠিন এবং সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে। আর সেই ভালোবাসার সাথে যদি কখনো প্রতারণা করা হয়। একটি কাঁচ যেমন পড়ে গেলে টুকরো টুকরো হয়ে যায়, মনটার ভালোবাসাও ঠিক সেভাবেই ভেঙে নষ্ট হয়ে যায়। তাই পরবর্তীতে এই মন অথবা অন্য কোন মনের সাথে জোড়া লেগেও যেন লাগতে পারে না অবিশ্বাসের ভয়ে। হয়তো একটি কাঁচ ভেঙে নষ্ট হয়ে গেলে সেটা জোড়া লাগানো যায় না কিন্তু মনের সাথে মন জোড়া লাগলেও ভিতরে যে মিথ্যা প্রতিশ্রুতি এক বেদনাদায়ক অনুভূতি থেকে থাকে, সেই অনুভূতি কখনো পূর্বের মত ভালবাসতে দেয় না বা মন থেকে সেভাবে ভালোবাসার আবেগ অনুভূতি আসে না। তাই সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে, যা একবার প্রতিশ্রুতি ভঙ্গ হলে পুনরায় অন্য মনের সাথে জোড়া লাগতে বেশ কষ্ট পাই। আবার যে ব্যক্তি প্রতারণা করে পাশে ফিরে আসে তার সাথেও সেই মন সহজে জোড়া লাগতে চায় না। কারণ পবিত্র মন, সে জেনে গেছে এই মনের সাথে প্রতারণা করা হয়েছে।


zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


আমার কবিতাটি কেমন লেগেছে? কবিতা পড়ে আপনাদের অনুভূতি কেমন? কেমন কবিতা আমার থেকে প্রত্যাশা করেন? সমস্ত বিষয় গুলো কমেন্ট বক্সে জানাবেন। তবে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি @sumon09, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।



6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YGaRHjGNgt5Rer5B6F4g7irPGQYc8fWEfZqTANQMkujbw3BpuQhuZF9sFJriW5xg7LMsDDq4d4bcThss.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশি মুগ্ধ করেছে। আসলে মানুষের মন একবার ভেঙ্গে গেলে তা কখনো নিজের করে পাওয়া সম্ভব হয় না। মানুষের প্রতারণায় কষ্ট পেলে সত্যিই সবথেকে বেশি কষ্টদায়ক হয় সেই বিষয়টা। ধন্যবাদ এত সুন্দর একটি বিরহের কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

কথাগুলো কিন্তু একদম ঠিক

 2 years ago 

অনেক সুন্দর একটি স্বরচিত কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইনের সাথে ছন্দের খুবই সুন্দর মিল হয়েছে যার কারণে কবিতা পড়তে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

সু স্বাগত ভাই ভালো থাকবেন।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার কবিতাটা পড়ে। আর কবিতার নামটাও খুব সুন্দর দিয়েছেন। প্রত্যেকটা লাইন পড়ে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর সুন্দর সাজিয়ে লিখেছেন কবিতা। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ভালো লেগেছে আপনার মন্তব্য

 2 years ago 

প্রেমের কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে আমার কাছে। আপনি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেমের কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।

 2 years ago 

দারুন মন্তব্য করেছেন আপনি

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার লেখা সুন্দর এই কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছি। বেশি অসাধারণ ছিল আপনার লেখা। দারুন লিখেছেন আপনি। আসলে প্রতারকরা কখনো ভালবাসতে জানে না শুধু ঠকাতে জানে।

 2 years ago 

আপনার কমেন্ট দেখে খুশি হয়েছি

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38