কবিতা "উষ্ণতাবিহীন ভালোবাসা"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


couple-5028351_1280.jpg

কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


"উষ্ণতাবিহীন ভালোবাসা "


কোনো এক ভোরে দু'জনা পাশাপাশি,
শীতল এক বাতাস ছুঁয়েছে এ হৃদয়খানি।
অফুরন্ত প্রেম কিংবা দায়িত্বের ভার,
করছে আলাদা আমাদের যেনো ভিন্ন সংসার।

আমাদের গল্পখানা অসমাপ্তই থেকে যাক,
আত্মজীবনী লিখতে গেলেই ভুলের বড্ড ভার।
কারাগারের রোজনামচায় শুধু তাকে ঘিরে থাকা,
ব্যালকনিটায় উঁকি ঝুঁকি, রাস্তাটা পথিক হারা।

ভোরের সূর্য উঁকি দেয়,
তপ্ত রোদের তেজ।
তোমায় মানানোর ভার,
আমার যেনো নিঃশেষের তোলপাড়।
হবে না হয়তো আমার,
বোধহয় অন্য জনার!
তবে প্রেম কি ঠুনকো ?
নাকি আমার অপারগতার হার!

হোক না বারেবারে হেরে যাওয়া,
তাও খানিক আশা!
যদি ফিরে আসো আবার ,
পাবে আমার আঙ্গিনা ফাঁকা।

তোমার তরে সব ছাড়লাম,পরিচয়হীন সাজ,
তোমার জন্যে একশো গোলাপ,ভুলেই গেলে আজ!
এ তো আমার ই হার,শুধু আমার ই হাহাকার।
তবুও প্রেম ,তবুও আশার প্রদীপ ,
তবুও ভালোবাসা তুমি , যতোই হই অপারগ আমি।


»»——⍟——««
Sort:  
 2 years ago 

দাদা, প্রেমের আবহে এই কবিতাটি খুব ভালো লাগলো৷ প্রেম এমন এক পরিপ্রেক্ষিত যা কবিতার বিষয়বস্তু হিসাবে চিরায়ত। প্রেমের আঙ্গিক কবিতাকে সবুজ করে দেয়। ঠিক যেমন করে আপনার কবিতাটি সজীব হয়ে উঠলো। সুন্দর লাগলো কয়েকটি পংক্তি৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Congratulations, your post has been upvoted by @upex with a 42.97% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex

 2 years ago 

আমাদের এই কমিউনিটিতে সবার মাঝে কবিতা লেখার উৎসাহ প্রথম তুমিই প্রদান করেছিলে দাদা। তোমার লেখা ভালবাসা কেন্দ্রিক এই কবিতাটি পড়ে খুব ভালো লাগলো আমার। বারে বারে হেরে যাওয়া এবং খানিক আশা নিয়ে থাকা, এই সবকিছু নিয়েই ভালোবাসা। প্রেম-ভালোবাসা কেন্দ্রিক এরকম সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে।

 2 years ago 

দাদা,আপনার অসাধারণভাবে লেখা কবিতাগুলি সবসময় আমাকে অনুপ্রাণিত করে।বারেবারে পড়তে ইচ্ছে করে লাইনগুলো।ফিরে আসার আকাঙ্খা নিয়ে আমরা কত আশা নিয়ে বেঁচে থাকি।হেরে যাওয়ার ভয় তখন অজানায় পাড়ি দেয়।অসাধারণ আবেগ দিয়ে একটি প্রেমময় কবিতা লিখেছেন,খুবই ভালো লাগলো পড়ে।ধন্যবাদ দাদা।

দাদা,কবিতার ভিতরে নামটি চেঞ্জ করতে হবে মনে হয়।

 2 years ago 

শেষের লাইজগুলো খুব টাচি৷ প্রেম মানেই আবেগের গোলকধাঁধা।

সুন্দর কবিতা। পংক্তিতে পংক্তিতে ছুঁয়ে থাকার আকাঙ্খা যেন কবিতাটিতে আলো দিয়েছে৷

 2 years ago 

দাদা বরাবরের মতো এই কবিতাটি পড়েও ভীষণ ভালো লাগলো। সত্যি বলতে এই ধরনের কবিতা আমি একটু বেশিই পছন্দ করি। যাইহোক কাউকে সত্যিকারের ভালোবাসলে, ভালোবাসার মানুষ হারিয়ে গেলেও, আমরা কিন্তু ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে থাকি। অনেকে আবার যুগের পর যুগ কাটিয়ে দেয় অপেক্ষা করতে করতে। যাইহোক কবিতার লাইনগুলো এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 62845.62
ETH 1666.27
USDT 1.00
SBD 0.42