কবিতা "আছে ভালোবাসা, নেই অধিকার"

Copyright-free Image source : pexels

কবিতা "আছে ভালোবাসা, নেই অধিকার"

💘
♡ ♥💕❤
এ পৃথিবীতে যদি কাউকে ভালবেসে থাকি,
তো শুধু সে তুমি ।
কার জন্য এ হৃদয় জানালা খোলা ?
সে শুধুই তোমার তরে ।
কাকে ভালোবেসে জ্বলি আমি অহর্নিশি ?
তুমি, তুমি, সে শুধুই তুমি ।
ভালোবাসার রিক্ত পাত্র আজ পূর্ণ কার ছোঁয়ায় ?
আমার হৃদয় সে শুধু তুমিই ।
তোমায় আমি এত যে ভালোবাসি,
তবুও তো কষ্ট দেই দিবস রজনী,
বেদনার নীল সমুদ্রে ভাসাই তোমায় ।
বুঝি না আমি যাকে এতো ভালোবাসি,
তাকে কষ্ট দিয়ে কী যে সুখ পাই !
প্রশ্নের পর প্রশ্ন জমে, উত্তর জানা নাই ।
আসলে যাকে এতো যে ভালোবাসি,
তাকে একটু ছুঁয়ে দেখার, জড়িয়ে ধরা বুকের গভীরে,
কোনো অধিকার নেই ।
দু'জনের ভালোবাসার বাঁধনে,
অধিকার আজ প্রশ্ন হয়ে দাঁড়ায় ।
রুদ্রবীনার ঝঙ্কারে তাই ব্যাথার সমুদ্র জাগে ।
ভালোবাসি দু'জন দু'জনকে অথচ,
আছে ভালোবাসা, প্রতিশ্রুতি নেই,
ভালোবাসা আছে , অধিকারটুকু শুধু নেই ।
♡ ♥💕❤
এ কেমন ভালোবাসা বুঝতে পারলাম না। দুজন দুজনকে এত ভালোবাসে কিন্তু অধিকার নেই। তাহলে কেমন ভালোবাসা হলো? যাকে অনেক ভালোবাসেন তাকে দিবস রজনী কেন কষ্ট দেন সেটাও বুঝতে পারলাম না। তবে কবির মনে যে খুব দুঃখ সেটি বেশ ভাল বুঝতে পারলাম। সব দুঃখ ভুলে দুজনে একত্রে মিলেমিশে থাকুন ।সেই শুভকামনা রইল ।অনেক ধন্যবাদ।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
দাদা ভালোবাসার অনুভূতি গুলো কেমন সেটা কম বেশি আমরা সবাই জানি। তবে সে অনুভূতিটা ভালো করে উপলব্ধি করা যায়তখন। যখন ভালোবাসার মানুষটি অন্যের ঘরে চলে যায়। যতই ভালোবাসা থাকুক তখন আর থাকে না অধিকার। দারুন লিখেছেন ভালোবাসার অনুভূতি নিয়ে কবিতা। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।
@tipu curate 10
kia bat he
Upvoted 👌 (Mana: 0/10) Get profit votes with @tipU :)
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
আজকের ভালোবাসায়
আবেগের সাথে দুঃখের কিছুটা মিশ্রণ খুঁজে পেয়েছি,
আজকের কবিতার ছন্দে
অনুভূতির সাথে বিষাদের কিছুটা গন্ধ শুকেছি।
ভালোবাসা সত্যি এক অদ্ভুত জিনিষ,
যার কারনে বাড়ে বিষণ্নতা
ভারোবাসা সত্যি এক অদ্ভুত বন্ধন,
যার বিহনে বাড়ে শূণ্যতা।
ভালোবাসা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন দাদা। আসলে কবিতার মধ্যে ভালবাসার মানুষটিকে কাছে পাওয়ার আবেগময় অনুভূতি প্রকাশ পেয়েছে। আসলে ভালোবাসার মানুষটিকে দূরে সরিয়ে দিতে কখনোই মন চায় না। তাকে বারবার কাছে পেতে চায়। এই কবিতার মাধ্যমে আবেগময় ভালোবাসার ফুটে উঠেছে। কবিতাটি আমার অনেক ভালো লেগেছে দাদা।
ভালোবাসা আছে নেই অধিকার আসলেই কিছু কিছু ভালোবাসার নিজের অধিকার টুকু থাকে না শুধু ভালোবাসা থেকে যায়। বুকের অন্তর্হিত জ্বালা যেটা হৃদয়ে পুড়ে ছারখার গুঁড়িয়ে দেয়। দারুন ছিল ভালোবাসার আকাঙ্ক্ষা কথাগুলো প্রকাশ করা। ভালোবাসার অনুভূতির কবিতা সত্যি অসাধারণ হয়েছে দাদা।
আহা,ভালোবাসা!!কালে কালে সৃষ্টি হোক ভালোবাসার নিদর্শন।মান-অভিমান,হাসি-খুনশুটিতে মেতে থাকুক সব ভালোবাসা।
কবিতার ভাষাগুলো নিয়ে, অনুভূতি নিয়ে বলার মতো যোগ্যতা আমার হয়নি।শুধু বলবো,টিকে থাকুক এমন ভালোবাসা
ভালোবাসার মানুষকে একটু ছুয়ে দেখার জড়িয়ে ধরার কোন অধিকার নেই তাহলে এটা আবার কেমন ভালোবাসা এটা মনে হয় দূর থেকেই শুধু ভালোবাসা । আবার এখানে গভীর ভালোবাসা টুকুওতো ফুটে উঠেছে। গভীরভাবে ভালবাসলে দুঃখ কষ্ট দুটোই থাকে। ভালই লাগলো দাদা কবিতাটুকু