সেই কথাটি

in #poem8 years ago

9 12 2015 - 1.gif

এমন কথা কেউ বলেনি আগে
এমনভাবে দেখেনি কেউ চেয়ে
সমস্ত মায়া যার চোখে
সব আবেগ যার মুখে
সেই মেয়েটি
সন্ধ্যারাগের লালচে আলো মেখে কেশে
হুড তোলা রিকশায় ক্যাম্পাসে
সমস্ত সাগরের জল জমা করে চোখে
সব বাসন্তী হাসি পেলব ঠোটে মেখে
বলেছিলো কথাটি
সেই কথাটি
সেই কথাটি শুনে মরে যেতে যেতে বেঁচে উঠি

Poem written by me.
Don't copy - paste
Stay healthy & stay close with me @perseuscyril

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 59075.38
ETH 1575.02
USDT 1.00
SBD 0.38