স্বরচিত কবিতা। বেলা শেষে।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। আমার আজকের কবিতার নাম বেলা শেষে। কবিতা পড়তে আমার ভালো লাগে। কবিতার মাধ্যমে নিজের মনের অনেক কথা সহজেই তুলে ধরা যায়। আমি খুব সহজ ভাষায় কবিতা লেখার চেষ্টা করি। আজ আমি দিন শেষে ভালোবাসার মানুষের সাথে কাটানো নিয়ে লেখার চেষ্টা করেছি। নিচে আমি কবিতার কিছু সারমর্ম তুলে ধরেছি ।

ভালোবাসার মানুষকে মন সবসময় খুঁজে বেড়ায়। যখনই দুটি চোখ বুঝি শুধু প্রিয় মানুষটাকেই দেখা যায়। প্রিয়জনের যত দুঃখ কষ্ট আছে সব দুর করে দিতে চাই। প্রিয় মানুষটার সাথে জোছনা রাতে হাতে হাত রেখে সারারাত গল্প করে কাটিয়ে দিতে মন চায়। অপলক দৃষ্টিতে প্রিয়জনের দিকে তাকিয়ে প্রিয় মানুষের মনের যত ব্যাকুলতা শোনব। প্রিয় মানুষকে পাশে রেখে হাজার স্বপ্ন দেখব এবং বিষন্নতা দুর করে দিব।

fantasy-2861107_1280.jpg

সোর্স pixabay

বেলা শেষে

বেলা শেষে ক্লান্ত মনে
যখণ আখি দুটি বুঝি,
পাইনি আমি তোমার দেখা
যতই তোমায় খুঁজি।



কৃষ্ণচূড়ার লাল রঙে
তোমায় রাঙাতে চাই,
তোমার মনের দুঃখ যত
আমি মুছে দিতে চাই ।

জোছনা রাতে তোমার হাতে
রেখে আমার হাত,
অপলক দৃষ্টিতে তাকিয়ে
কাটিয়ে দেব রাত।

শোনব তোমার যত
মনের ব্যকুলতা,
বলব দুজন মিলে
না বলা সব কথা।

তোমায় নিয়ে দেখব আমি
হাজার রকম স্বপ্ন,
হতে কখনও দেব না
তোমায় বিষন্ন।

আশা করি আমার লেখা কবিতা পড়ে আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

সত্যি ভাইয়া কবিতার মাধ্যমে নিজের মনের কথা তুলে ধরা যায়। খুব সহজেই নিজের কথাগুলো কবিতার ভাষায় প্রকাশ করা যায়। ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে সত্যিই ভালো লেগেছে। আপনি চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন ভাইয়া।কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। ভালোবাসার মানুষটিকে নিয়ে দারুন অনুভূতির কথা ফুটে উঠেছে কবিতায়।প্রতিটি লাইন ভালোবাসায় ভরপুর ছিল।আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রতিটি মানুষের জীবনে এরকম একজন ভালোবাসার মানুষ থাকা দরকার। যার কথা চিন্তা করে জীবনে অনেক কিছু করে ফেলা যায়। আপনিও ভালোবাসার মানুষের কে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতা যদিও আমি খুব একটা বুঝি না কিন্তু সহজ ভাষায় লিখা হলে বুঝতে পারি। আপনার কবিতাটিও খুব ভালো লেগেছে আমার কাছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে মনটা সব সময় ভালোবাসার মানুষটাকে খুঁজে বেড়ায়। চাঁদনী রাতে জোছনার আলোয় ইচ্ছে করে প্রিয় মানুষটার হাত ধরে সারারাত গল্প করে কাটিয়ে দিতে। আপনার লেখা বেলা শেষে কবিতাটা পড়ে খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন অনেক বেশি সুন্দর ছিল।

জোছনা রাতে তোমার হাতে
রেখে আমার হাত,
অপলক দৃষ্টিতে তাকিয়ে
কাটিয়ে দেব রাত।

উপরের এই লাইনগুলো পড়তে একটু বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে বেশ ভালো ছিল আপনার আজকের এই পোস্ট।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago (edited)

ঠিক বলছেন ভাইয়া কবিতার মাধ্যমে নিজের মনের ভাষা গুলো অনেক সহজে তুলে ধরা যায়। কবিতা আমার কাছেও পড়তে অনেক ভালো লাগে। ‌ ভালোবাসার মানুষকে নিয়ে চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার নাম যেমন সুন্দর তেমনি কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে লিখেছেন। আমার কাছে কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি পড়তেও অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালোবাসার মানুষকে ঘিরে মনের মধ্যে অনেক সুন্দর আয়োজন। আসলে এমন সুন্দর অনুভূতি সকলের মনের মধ্যে থেকে থাকে তবে কিন্তু সবাইকে এভাবে কবিতা আকারে ব্যক্ত করতে পারে না। আমার তো অনেক ভালো লেগেছে আপনার এই কবিতা আবৃতি করে। আশা করি আরো অনেক কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 3 years ago 

খুব সুন্দর কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। প্রিয়জনকে অনুভব করে কবিতার ছন্দে খুব চমৎকার অনুভূতি শেয়ার করেছেন। আসলে এই ধরনের কবিতা পড়তে খুব ভালো লাগে।

জোছনা রাতে তোমার হাতে
রেখে আমার হাত,
অপলক দৃষ্টিতে তাকিয়ে
কাটিয়ে দেব রাত।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39