স্বরচিত কবিতা। বাদল দিনে।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি একটি স্বরচিত কবিতা শেয়ার করব। কবিতা লিখতে এবং পড়তে আমার খুব ভাল লাগে। আমার কাছে রোমান্টিক এবং সেড দুই ধরনের কবিতা বেশি লাগে। তবে আমার রোমান্টিক কবিতা বেশি লেখা হয়। কবিতা লেখার জন্য কনসেপ্ট বা বিষয় খুব গুরুত্বপূর্ন একটি বিষয়। তারপর যে বিষয়গুলো বেশি মাথায় রাখতে হয় সেগুলো হচ্ছে সময়, মনযোগ। বিষয় ঠিক করতে পারলে কবিতা লেখা অনেকটা সহজ হয়ে যায়। কেউ যদি আরো ভালো ধারণা নিতে চান তাহলে এই প্ল্যাটফর্মের শেয়ার করা কবিতাগুলো ফলো করলে অনেকটাই ধারণা চলে আসে । আজকের কবিতা বৃষ্টি, মেঘ, ভালোবাসা সব মিলিয়ে। আমার আজকের কবিতার নাম বদল দিনে। নিচে কবিতার কিছু কথা শেয়ার করছি।


raindrops-gd3dcffe18_1920.jpg

সোর্স pixabay

এখন বৈশাখ মাস। এই সময়ে যখন তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হওয়ার আগে আকাশে মেঘ জমে। ঘন নীল আকাশ হঠাৎ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। শুরু হয় বৃষ্টির ছোট ছোট ফোঁটা এবং পুরো আকাশ জুড়ে বৃষ্টির ফোঁটা ছেয়ে যায়। এই সময়ে বাড়ির উঠানের গাছের ডালপালা তীব্র বাতাসে দুলতে থাকে। পাখিরা সব নীড়ে ফিরে যায়। কর্মব্যস্ত মানুষগুলো কাজ গুছিয়ে সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে। এই বাদল দিনে কবির মন কাকে যেন খুঁজে বেড়ায়। মন চায় প্রিয় মানুষটি পাশে হাতটি ধরে বসবে এবং তার মত করে প্রাণ ভরে ভালোবাসবে।

বাদল দিনে

নীল আকাশ ঢেকে আছে,
মেঘের আড়ালে।
এখনই বুঝি নামবে বৃষ্টি,
আকাশ গর্জনে।



উঠানের ওই শিউলির ডাল,
দুলছে তীব্র বাতাসে।
ঝুম ঝুম বৃষ্টির ফোঁটা,
ছেয়ে গেছে আকাশে।

পাখিরা সব ফিরছে নীড়ে,
বৃষ্টিতে কাকভেজা হয়ে।
ছাতা মাথায় ফিরছে মানুষ,
কাজকর্ম সব গুছিয়ে।

এই ঘন বাদল দিনে,
মন আমার যায় হারিয়ে।
মন শুধু চায় তোমায় কাছে,
সব সীমা ছাড়িয়ে।

তুমি আমি দুজন মিলে,
করব গল্প শত।
থাকব দুজন হাত ধরে,
ভালোবাসবে তোমার মত।

আশা করি আমার কবিতা আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

বাহ বেশ চমৎকার একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে কবিতা পড়তে এবং লিখতে আমার অনেক ভালো লাগে। আর সেজন্য আমি প্রতি সপ্তাহে একটা করে কবিতা শেয়ার করে থাকি। ধন্যবাদ চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাদল দিনের অনুভূতি নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। বাদল দিনে কবিতাটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে। সুন্দর কবিতা পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অসাধারণ কবিতা লিখলেন আপনি পড়ে ভাল লাগলো। আপনি কবিতা লিখার ভাল কিছু টিপস দিলেন কাজে আসবে নিশ্চয়। বাদল দিনে দারুণ রুমান্টিক একটি কবিতা। সামনে আস্তে আস্তে বৃষ্টি শুরু হবে। বৃষ্টি আমার অনেক পছন্দের। কবিতা পড়ে বেশ ভাল।লাগলো

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

আসলেই বাদলের দিন নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আমরা সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। কবিতাটি তার পরিপূর্ণতা পেল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে সময় উপযোগী একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আসলে আমাদের দেশে বাদল এখন খুবই প্রয়োজন। প্রতিটি লাইন আপনি অনেক সুন্দর ভাবে মিল রেখে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার কথার সাথে আমি একমত, বিষয় যদি ঠিক রাখা যায় তাহলে খুব সহজে কবিতা লেখা যায়। আর কবিতা লেখার সময় মনোযোগটাই বেশি দিতে হয়। তবে যাই হোক ভাই বাদল দিন নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে দারুন লেগেছে। লাইন কম্বিনেশন গুলো খুবই সুন্দর ছিল। কবিতার কথাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া বাদল দিনে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব ভাল লাগলো। কবিতাটিতে ভালোবাসার মানুষকে নিয়ে কিছু ভালোবাসার অনুভূতি ও প্রকাশ পেলো।আপনার কবিতার নামটি পড়ে আমার বাদল দিনের প্রথম কদম ফুল এই লাইটি মনে এলো। 🫣
ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই ঘন বাদল দিনে,
মন আমার যায় হারিয়ে।
মন শুধু চায় তোমায় কাছে,
সব সীমা ছাড়িয়ে।

অসম্ভব ভালো লেগেছে আপনার আজকের এই কবিতাটা পড়ে আমার কাছে। এরকম কবিতা গুলো লিখতে যেমন আমি পছন্দ করি তেমনি পড়তেও আমার কাছে ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। ধন্যবাদ আপু।

 3 years ago 

খুব সুন্দর একটা অনুভূতি নিয়ে আপনি আজকের এই কবিতাটা লিখেছেন। বাদল দিনে কবিতাটির নাম ও অসম্ভব ভালো ছিল। কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আজকের কবিতা বৃষ্টি, মেঘ ভালোবাসা সব মিলিয়ে লিখেছেন। এরকম কবিতা গুলোর মাধ্যমে আমরা অনেক অনুপ্রেরণা পাই। নিজের মতো করে খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে সম্পূর্ণ কবিতাটি ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখেছেন আপনি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65388.44
ETH 1968.44
USDT 1.00
SBD 0.37