কবিতা : এক তরফা ভালোবাসা।।
আপনাদের সারা পেয়ে আবারও একটি কবিতা লিখেছি। কবিতাটি এক তরফা ভালোবাসা নিয়ে হলেও আমি এখানে প্রেমিকের চোখে ভালোবাসার কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কোন মতামত থাকলে জানাতে পারেন। কবিতার মূল ভাবমূর্তি আমি নিচে দিয়েছি।
আমি যেদিন তাকে প্রথম দেখি সেদিন থেকেই ভালবেসেছি। সে যখন ক্লাসে মন দিয়ে স্যারের কথা শুনত আমি তখন তাকে দেখতাম। সে যখন চুলগুলো কানের পিছনে হাত দিয়ে আলতো করে রাখত আমি তখন তাকে মন ভরে দেখতাম। কতদিন ভেবেছি তাকে বলব আমার মনের আকুল ব্যাকুলতা। কিন্তু আবার থেমে গিয়েছি ভেবেছি সে কি আমায় ভালোবাসবে নাকি দুর দুর করে তাড়িয়ে দিবে। ভাবতে ভাবতে অনেক সময় পেরিয়ে গেল কিন্তু তাকে আর বলা হল না, দুর থেকেই ভালোবাসতে থাকলাম। বন্ধুরা আমায় বলতে লাগল তুই ত এক তরফা প্রেম করছিস যাকে আমরা ইংরেজিতে ওয়ান সাইডেড লাভ বলি। আর এই ওয়ান সাইডেড লাভের কোন সমাধান নেই। আমি বলেছি আমি ভালোবাসতে শিখেছি কোন হিসাব কিতাব করতে শিখিনি ।
এক তরফা ভালোবাসা
তোমায় যেদিন প্রথম দেখি
সেদিন থেকেই ভালবেসেছি।
তুমি জানোনা প্রিয়,
কতটা নয়ন ভরে তোমায় দেখেছি।
তোমার ঐ এলোমেলো চুল,
যখন বাতাসে উড়ে।
মনে আমার বাজে বাঁশি,
রয় না সে আর ঘরে ।
তোমার ঐ বাকা চোখের চাহনি,
দিয়ে যায় এ মনে দোলা।
আমার মনের গহীন বনে,
ধুক ধুক করে সারাবেলা।
এক পলক দেখার আশায়,
ঘুরেছি কত তোমার আশেপাশে।
তুমি বোঝনি আমার ভালোবাসা,
তাকাওনি একবার ভালোবেসে।
বলব বলব করে বলা হয়নি,
সাহস যে পাই কোথায়?
মনের কথা মনেই রয়ে গেল,
বলা হয়নি আর তোমায়।
লোকে শুনে বলবে আমায়,
করেছি আমি পাগলামি,
কতটা ভালবেসেছি তোমায়,
এটা শুধু আমি জানি।
চেয়েছি শুধু তোমার ভালোবাসা,
ভাবিনি কখনও তাতে কি লাভ।
আমি শুধু ভালবাসতে শিখেছি,
জানিনা অন্য কোন হিসাব ।
আশা করি আমার লেখা কবিতা আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
ইস ভাইয়া একতরফা ভালো না বেসে তাকে মনের কথা বলে দিতেন তাহলেই পূর্ণতা পেত। তবে একতরফা ভালবাসার মাঝেও কিছু তৃপ্তি আছে। আপনার কবিতার মাধ্যমে আপনি আপনার মনের ভিতরের ভালোবাসা গুলো ফুটিয়ে তুলেছেন। প্রতিটি লাইন হৃদয়ে তুলে দিয়ে যাওয়ার মত।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ,অনেক সুন্দর একটি কথা বলেছেন।আসলে এক তরফাও অনেক বেশি ভালোবাসা যায়।যদিও তা পূর্ণতা পায় না, আপনার কবিতার বিষয়টি দারুণ ছিল ভাইয়া।কিন্তু আপনার না বলা কথাগুলো আপনাকেই বেশি কষ্ট দেয়,ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনার লেখা কবিতাটি পড়ে খুব ভাল লাগলো। আসলে ভালবাসা এমনই।এক তরফা ভালবাসা অনেক কষ্টের হয়।কবিতাটিতে ভালবাসায় ভরপুর ছিল। ধন্যবাদ সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।
ভালোবাসার জন্ম থেকে এভাবেই হয়ে থাকে প্রথম ভালোলাগা থেকে মানুষের মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে এবং সেই থেকে যেন মনের অগোচরে ভালোবাসা নির্ধারণ করে। আপনার কবিতাটি পড়ে মোটামুটি অনেক ভালো লেগেছে আমার। আপনি খুব সুন্দরভাবে কবিতা লিখতে পারেন। আশা করি এভাবে আরো অনেক কবিতা আমাদের মাঝে উপহার দিবেন।