স্বরচিত কবিতা। ভোরের আলোয়।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আমার স্বরচিত কবিতা লিখে শেয়ার করছি।


sunrise-g1709f3a38_1920.jpg

সোর্স pixabay

কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। কবিতা লেখার ব্যপারে আমি কিছুটা দুর্বল তারপরও কবিতা লেখার চেষ্টা করি। আজও একটি কবিতা লিখে শেয়ার করেছি। এই প্ল্যাটফর্মে যারা কবিতা লেখেন তাদের লেখনি খুবই ভালো। তাদের লেখা পড়ে খুব ভালো লাগে। আজকের কবিতা লেখার পেছনে ছোট একটি ইস্যু আছে। আমি আজ খুব ভোরে বাসা থেকে বের হয়েছি। ভোরের আবহাওয়া দেখে আমার এতই ভালো লেগেছে মনে কিছু কথা উপলব্ধি করছিলাম। আর সেই ভোরের পরিবেশ আর আবহাওয়ায় মনে অনেক কিছু ভাবনা আসে। সেগুলো নিয়েই আজকের কবিতা লেখার চেষ্টা করেছি।

ভোরবেলায় প্রতিটি মুহূর্ত খুব সুন্দর এবং উপভোগ্য। ভোরের মনোরম পরিবেশে মন চায় প্রিয় মানুষের সাথে সুন্দরভাবে কাটাতে। মন ভোরের আবছা আলোয় পাহাড়ের চূড়ায় দাড়িয়ে স্নিগ্ধ বাতাসের গন্ধ নিতে চায়। পূবের আকাশে যখণ রক্তিম সূর্যের আলো উকি দেয় বিশাল আকাশের নীল প্রান্তে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কখনো মন চায় ভোরের নির্মল বাতাসে প্রিয়জনের হাত ধরে নির্জন রাস্তায় হাটতে। পাখিরা সব প্রিয়জনের ঘুম ভাঙ্গানোর জন্য কিচির মিচির আওয়াজে ব্যস্ত হয়ে পড়বে। আর ভোরের এই সুন্দর পরিবেশে প্রিয়জনকে নিজের মনের গভীরের ভালোবাসার কথা জানিয়ে দিতে মন এতটুকু দ্বিধা করবে না।


ভোরের আলোয়

ভোরের আবছা আলোয়
পাহাড়ের চূড়ায় দাড়িয়ে।
তোমার সাথে আমার মন
চায় যেতে হারিয়ে।

ভোরের ঐ রক্তিম সূর্য,
যখন উকি দিবে পূবে।
আমি চেয়ে থাকব অপলক দৃষ্টিতে,
বিশাল নীল গগনে।

ভোরের নির্মল বাতাসে,
হাটবো তোমার হাত ধরে।
আমার হৃদয় মাঝে তোমায়,
রাখব খুব যতন করে।

ভোরের ঐ পাখিরা সব,
কিচির মিচির করে তোমায় ডাকবে।
সব পাখিরা বলবে তোমায়,
উঠো ঘুম থেকে ভোর হলো যে।

ভোরের ঐ মনোরম পরিবেশে,
তোমায় বলব আমি।
আমার এই জীবন থেকেও,
তুমিই বেশি দামী।

আশা করি আমার লেখা কবিতা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সত্যি ভাইয়া প্রিয় জনের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে। আপনি ভোরের আলো নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইনে চমৎকার হয়েছে। ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

দারুন হয়েছে কবিতাটি ভাইয়া।কবিতাটির প্রতিটি লাইন খুবই সুন্দর হয়েছে।প্রিয় মানুষটিকে নিয়ে সুন্দর অনুভূতি গুলো কবিতায় প্রকাশ পেয়েছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সবকিছু সম্ভব চেষ্টা করলে প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে অনেক ভালো হয় যেকোন কিছু। আপনি ইদানিং সুন্দর সুন্দর কবিতা লিখেন পড়তে অনেক ভালো লাগে। ভোরের আলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এছাড়া যে কোনো কাজকর্ম করলে অনেক বরকত হয়। ভোরের আলোতে বের হয়েছিলেন বলেই এত সুন্দর একটি কবিতা উপলব্ধি করতে পেরেছেন আপনি। অনেক সুন্দর লিখেছেন কবিতাটি পড়তে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভোরের আলো প্রিয়তমাকে নিয়ে খুনসুটির বেশ সুন্দর একটি কবিতা আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি কথা বলেছেন ভাইয়া ভোরের প্রত্যেকটি মুহূর্ত স্নিগ্ধ সজীব এবং নির্মল। আর সে নির্মলতার ছোঁয়ায় প্রতিটি মানুষ চায় তার প্রিয় জনকে কাছে পেতে।

ভোরের ঐ রক্তিম সূর্য,
যখন উকি দিবে পূবে।
আমি চেয়ে থাকব অপলক দৃষ্টিতে,
বিশাল নীল গগনে।

বেশ ছিল এই কয়েকটি লাইন।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভোরের আলোয় কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ভাই। আপনি দারুণ কবিতা লিখেন সবসময়। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে।

ভোরের নির্মল বাতাসে,
হাটবো তোমার হাত ধরে।
আমার হৃদয় মাঝে তোমায়,
রাখব খুব যতন করে।

তবে এই লাইন গুলো একটু বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42