আমার বাংলা ব্লগ:- কবিতার আসর নীল আকাশ,,,
কেমন আছেন আমার বাংলা ব্লগের আমার সকল বন্ধুরা, বিশেষ করে আমার বাংলাদেশী বন্ধুরা ।অবশ্যই আপনারা ভাল আছেন। সত্যি খুব ভালো লাগছে পুনরায় আবার কমিটিতে কাজ করতে পেরে। সবাইকে আবারও একত্রিত দেখতে পেয়ে।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে চলে আসলাম সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য, আর আজকের যে কবিতাটি আমি শেয়ার করতে চলেছি আপনাদের মাঝে। সেটি আমাদের এই সুন্দর পৃথিবীতে সুন্দর, আমরা সবাই জানি অনেক কিছুই সুন্দর রয়েছে, তার ভেতরে একটা অসম্ভব সুন্দর জিনিস যেটা সেটা হল নীল আকাশ।
তাইতো নীল আকাশ নিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটি কবিতা শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে।
|
|---|
স্বপ্নে ভাসে অজানা কোনো এক চরণ।
সকাল বেলায় সূর্য ওঠে মৃদু হাসি হেসে,
নীল আকাশে খেলে যায় আলোর কিরণবাশি।
মেঘের ভেলায় সাঁতার কাটে কত আশা,
নীল আকাশে মেলে ধরা প্রেমের ভাষা।
পাখির ডানায় ছুঁয়ে যায় মুক্তির গান গুলি,
নীল আকাশে বয়ে চলে নির্জন সুরের টান খানি।
প্রকৃতির কোলে খুঁজে পাই অসীম এক শান্তি,
নীল আকাশে জমে থাকে জীবনের প্রাপ্তি।
মনে হয় যেন একান্তে কথা বলে মন,
নীল আকাশে ভাসে নির্ভেজাল দিগন্তে মেলে।
চিরকালীন এ নীলের আভা,
মনে করিয়ে দেয় জীবনের চলার পথের চাওয়া।
নীল আকাশে মেলে ধরা প্রতিটা দিন,
সেখানে খুঁজে পাই নির্জনের অমূল্য ঋণ।
সুন্দর একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগবে না কেন নীল আকাশ নিয়ে আপনাদের মাঝে যে কথাগুলো শেয়ার করেছি অবশ্যই সেগুলো মনোমুগ্ধকর।
ছোট্ট এই কবিতার ভেতরে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি কবিতার কথাগুলো আপনাদের ভাল লাগে অবশ্যই আপনাদের মনের কথাগুলো একবার হলেও শেয়ার করে যাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে এমন কিছু নিয়ে যেটা আপনাদেরকে আনন্দ ও শান্তি দেয়।
আমি আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox কে দিলাম
নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দারুন কবিতা লিখতে পারেন ভাইয়া। আমি এর আগে আপনার কবিতা আবৃত্তি করেছি। আবারো আজকে সুযোগ হলো আপনার লেখা সুন্দর কবিতা আবৃত্তি করার। বেশি দারুন ভাবে কবিতা লিখেছেন আপনি। একদম মন শুয়ে গেল আপনার কবিতা আবৃত্তি করে।
আকাশের মত বিশাল হৃদয় নিয়ে এই কবিতাটি লিখেছেন। সেই সাথে কবিতার ভাবমূর্তি এবং ও কথার ধরন গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল, এভাবেই এগিয়ে যান।
আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। নীল আকাশের সৌন্দর্য তুলে ধরেছেন কবিতায়। প্রকৃতির সৌন্দর্যগুলোকে নিয়ে লেখা কবিতা আমার বেশ ভালো লাগে। আপনার আজকের কবিতাটাও দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।