স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
আমরা মনে করি আমাদের জীবনে শুধু সুখের প্রয়োজন।কিন্তু আমাদের জীবনে দুঃখেরও প্রয়োজন আছে। দুঃখ ছাড়া সুখের মূল্য কেউ দিতে জানে না। আর এই সুখ সবসময় ভালো কিছুও বয়ে আনে না।ব্যাপারটা শুনতে অন্যরকম লাগলেও এটা আসলেই সত্য।যাইহোক খুব বেশি কিছু বলার নেই। মনমানসিকতা ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না।আজকের অনুকবিতাগুলো সকাল থেকেই বসে লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
(১)
মনের আনাচে কানাচে আছো যে তুমি,
তুমি যে আমার মনের মাধুরী মেশানো নীল।
তোমাতে যত ভালোলাগা,
তোমাতেই যেন গোধূলির মিল।
(২)
কূল হারা নদীর কিনারায়,
বইঠাহীন মাঝি নৌকা বায়।
ক্লান্তিহীন স্রোতের বয়ে যাওয়া,
এই জীবনে বড় শখ তোমায় পাওয়া।
(৩)
নদীর একূল ভেঙে অকূল গড়ে,
এ যেন এক জোয়ার ভাটার খেলা,
তবু জীবন বয়ে যায় স্রোতের মত,
ভাটায় নামে দুঃখ কত শত।
(৪)
মেঘলা আকাশ যেন কথা বলে,
আসবে বৃষ্টি অঝোর ধারায়,
নীরবতা আজ ভেঙেছে মেঘের,
গর্জে উঠে বজ্র ধারায়।
(৫)
সুখের সময় ছিলে তুমি পাশে,
দুঃখ বিলাসে কেন আজ নেই,
বিন্দাস জীবন পার করেছি বলে,
দুঃখের দেখা কি পাবো না কেউ?
সুখের সাথী দুঃখেও প্রয়োজন,
নয়তো সে আর কিসের প্রিয়জন।
(৬)
হতাশার ঘরে নেই কোনো জানালা,
নেই কোনো দুয়ার, নেই কোনো ছিদ্র,
দুঃখের মাঝেই তার বসবাস,
হতাশা আজ নিরবে অশ্রুসিক্ত।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
| ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
| ফটোগ্রাফার | @bristy1 |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়তে পারবো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার অনু কবিতাগুলো পড়ে আমার খুবই ভালো লাগে। এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। প্রত্যেকটা কবিতায় আমার কাছে দারুন লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।
বেশ দারুন কবিতা লিখেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার আজকের প্রত্যেকটা কবিতা পড়ে। তিন এবং ৫ নং অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কবিতাগুলোর মধ্যে বাস্তবতা তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত চমৎকার একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখলেন আপু। প্রতিটি অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। অনু কবিতাগুলো লিখতে যেমন ভালো লাগে পড়তে পারলেও অনেক ভালো লাগে। অসাধারণ অনু কবিতাগুলো লিখে আমাদের সাথে শেয়ার করলেন বেশ ভালো লাগলো।
দারুন কয়েকটি অনু কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। কবিতা লাইন গুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
দুঃখ ছাড়া আমরা কখনো সুখের মূল্য বুঝতে পারিনা আপু। জীবনে সবকিছুর অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে অনেক শিক্ষা অর্জন করি। একগুচ্ছ অনুকবিতা শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
সুখ এবং দুঃখ দুটো মিলিয়েই আমাদের জীবন। সুখ গুলো আমরা তখনই অনুভব করতে পারি যখন দুঃখ আমাদের জীবনে আসে। আপু আপনি খুবই ভালো কবিতা লিখেন। আর আপনার লেখা কবিতা পড়েও অনেক ভালো লাগে।
জোয়ার ভাটার মতোই আমাদের জীবনে সুখ দুঃখ আসে যায়। জীবনে দুঃখ এবং সুখ দুইটাই আপেক্ষিক বিষয়। অন্য অনুকবিতা গুলো অসাধারণ লিখেছেন আপু। কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
বাহ আপনি তো মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে বেশ ভালো লাগে। আসলে প্রত্যেক মানুষের জীবনে দুঃখ আসলে তখন তারা সুখের মর্ম বোঝে। চমৎকার ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।