স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।আজকের অনুকবিতাগুলো একদম অগোছালোভাবে লিখা,মানে একটার সাথে অন্যটার কোনো মিল নেই।আজ বাঁধনহারা হয়েই লিখলাম,হাহাহা।

(১)
গোধুলী বেলায় দূর অজানায়,
উড়াল মনটা হারাতে চায়,
আকাশের ঐ নীল ঠিকানায়,
তোমার জন্য উড়ো চিঠি পাঠাই।

(২)
মেঘ বলে আজ বৃষ্টি হবে,
আকাশ হয়েছে কালো,
চারিধারে আজ শীতল হাওয়া,
মন করেছে ভালো।

(৩)
আশায় বাঁধি বুক তোমার ভালোবাসায়,
পাবো কি না পাবো জানার নেইকো উপায়,
তোমায় দেখিলে মোর প্রাণটা জুড়ায়,
চক্ষুদ্বয় বারবার তোমাতে হারায়।

(৪)
নিশিরাত বাঁকা চাঁদ আকাশেতে রয়,
তোমায় ভেবে মোর রাত পার হয়,
ভালো আছি ভালো থেকো এই কামনায়,
সুখে থেকো তুমি অন্যের ঠিকানায়।

(৫)
মনটা শুধু বারবার চায় বসন্ত ফিরে আসুক,
ফুল,পাখির কলরবে হারিয়ে যাব আবার,
নতুন রূপে প্রকৃতিকে দেখে মানিয়ে নেব,
কষ্টগুলো ভুলে আবার নতুন করে শুরু করব।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

আপনার অনুকবিতা গুলো সব সময় ই খুব ভালো লাগে।কবিতা পড়তে যেমন ভালো লাগে ঠিক তেমনি লিখতেও ভালো লাগে। আপনার লেখা অনুকবিতা গুলো চমৎকার হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

মেঘ বলে আজ বৃষ্টি হবে,
আকাশ হয়েছে কালো,
চারিধারে আজ শীতল হাওয়া,
মন করেছে ভালো।

বাহ্ চমৎকার লিখেছেন তো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনার এক গুচ্ছ অনু কবিতা দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে কবিতা প্রতিটি লাইন লিখেছেন। আপনার উপস্থাপন অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনু কবিতা পড়তে খুবই ভালো লাগে আপু। তাছাড়া লিখতে দারুণ ভালো লাগে আমার কাছে। সবকিছু হচ্ছে আমাদের প্রিয় দাদার অনুপ্রেরণায় সম্ভব হয়েছে। আপনি আজকে দারুন কিছু কবিতা লিখলেন অসাধারণ লাগছে আমার কাছে পড়ে। ধন্যবাদ আপু এত সুন্দর অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু প্রতি সপ্তাহে ন্যায় আজকে আপনি খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার কবিতা গুলো পড়ে বেশ ভালো লেগেছে। এত সুন্দর করে আপনি কবিতা উপস্থাপন করেছেন যে কবিতা প্রত্যেকটা লাইন চমৎকার হয়েছে। অনু কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনার এলোমেলো অগোছালো কবিতাগুলো দারুন ছিল। তবে আপনার ৫ নং ধাপের অনুকবিতাটি আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু কবিতা গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রতি সপ্তাহের মত এ সপ্তাহেও দারুন একটি কবিতা উপস্থাপন করেছেন।আমার বাংলা ব্লগ পরিবারের সকালে কবিতার মাধ্যমে নিজেদের ক্রিয়েটিভিটি প্রকাশ করার সুযোগ পেয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। আপনার এই একগুচ্ছ অনু কবিতা পড়তে সবসময়ই অনেক ভালো লাগে। প্রতিটা কবিতা পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনুকবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি আজকে আমাদের মাঝে পাঁচটি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন। প্রত্যেকেই তার ভালোবাসার আশা নিয়ে বুক বাধে আপু। ধন্যবাদ দারুণভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65754.07
ETH 1924.19
USDT 1.00
SBD 0.38