স্বরচিত কবিতা||ভালোবাসি বলে।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

20230913_105449_0000.png

প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। যদিও মাঝেমধ্যে অনেক ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে হয়তোবা কবিতা নিয়ে আসতে পারি না। তবে চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি হলেও কবিতা লেখার। কারণ কবিতার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে।

সবসময় নিজের মনের অনুভূতিগুলোকে শেয়ার করার চেষ্টা করি।তবে আজকের কবিতায় কোনো এক মানুষের আবেগ অনুভূতি তুলে ধরার চেষ্টা করলাম।আজকে অনেকদিন পর এমন একটা কবিতা লিখলাম।আসলে মাঝে মাঝে ভাবনায় ভিন্নতা আনতে হয় নাহলে মনটা ভালো থাকে না।যাইহোক কবিতা সম্পর্কে কিছু কথা নিচে লিখে দিলাম,আর এখন কবিতা পড়ে আসি চলুন,হিহিহি।

♥️ভালোবাসি বলে♥️

তোকে দেখে আজ এই মনটা হারিয়ে যায়,
তোকে ভেবে আজ চারিদিকে যেন শূন্যতা হাত বাড়ায়,
তোকে ঘিরে আজ পৃথিবীটা ভালোবাসায় ভরে যায়,
তোকে ভেবে আজ শূন্য বুকে মুগ্ধতা হারায়।

ভালোবাসি বলেই ভাবি তোকে,
রাখি তোকে শুধু আমার বুকে,
তোর হাসি দেখলে দিন হয় রঙিন,
ইচ্ছে করে তোকে রাখি সারাদিন।

কিছু কথা আছে মনের মাঝে,
ভেবে যাই বলবো তোকে কোন সাঁঝে,
দিনের শেষে রাত্রি মাঝে আসবি বলে তুই,
ভাবনাগুলো সত্যি হবে স্বপ্নটাকে ছুঁই।

তোর মত এক মিষ্টি পরী দেখে ভরে মন,
তাইতো আমি মুগ্ধ হয়ে দেখি সারাক্ষণ,
মন গহীনে আছিসরে তুই রাখবো আজীবন,
ভালোবাসি বলবো তোকে বলবো প্রতিক্ষণ।

রাতের আকাশের চাঁদটা যেন মিটি মিটি হাসে,
সে ও জানে মনটা তোকে কত ভালোবাসে,
তারাদের আজ সাক্ষী রেখে বলবো ভালোবেসে,
অভিমান ভেঙে কি ভালোবাসবি সব শেষে।

আমার অনুভূতি

আজকের এই কবিতাটি আমার মনের অনুভূতি নিয়ে নয়,এ এক প্রেমিকের ভালোবাসার গল্প।সে যাকে ভালোবাসে তাকে প্রতিক্ষণে বলতে চায়।চাঁদ তারাকে সাক্ষী রেখে ভালোবাসা প্রকাশ করতে চায়। ভালোবাসার পৃথিবীতে বাকি সব শূন্য কিন্তু ভালোবাসায় ভরপুর রয়েছে।ভালোবেসে সে তার প্রিয় মানুষকে মনের মাঝে যত্ন করে রাখে সবসময়।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছ। তোমার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর গোছালো এবং অর্থবহ কবিতা খুব কম লোকেই লিখতে পারে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার স্বরচিত কবিতা পড়ে খুব ভালো লাগলো আপু । আসলে কবিতা পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। বেশ চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি ছন্দ সত্যি অসাধারণ হয়েছে। কাউকে সত্যিকারে ভালোবাসে হৃদয়ের মাঝে অনেক অনুভূতি জাগ্রত হয়। প্রিয় মানুষকে অনেক কথাই বলার ইচ্ছে জাগে।

কিছু কথা আছে মনের মাঝে,
ভেবে যাই বলবো তোকে কোন সাঁঝে,
দিনের শেষে রাত্রি মাঝে আসবি বলে তুই,
ভাবনাগুলো সত্যি হবে স্বপ্নটাকে ছুঁই।

এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপু আপনার লেখা কবিতাটি চমৎকার লেগেছে পড়ে।কবিতার লাইনগুলো চমৎকার ছিল।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কবিতা গুলো খুবই সুন্দর হয় আপু। অনেক সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখলেন কাল্পনিকভাবে কবিতাটি লেখার জন্য খুবই ভালো লেগেছে। প্রিয় মানুষকে কেন্দ্র করে ভালোবাসি বলে অনেক আবেগ জড়িয়ে লেখা কবিতাটি। পড়তে ভীষণ ভালো লেগেছে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38