স্বরচিত কবিতা♪ অভিমানী সুর।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

20230306_233434_0000.png

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে ছোট্ট একটা কবিতা লিখেছিলাম, যখন একটু ফ্রি ছিলাম।শুয়ে থেকেই ভাবলাম মনের কিছু কথা দিয়ে কবিতা লিখে ফেলি।আর আমি কবিতা লিখতে গেলে এক বসাতেই পুরোটা লিখতে পছন্দ করি।কারণ কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত একইরকম অনুভূতি লালন করে কবিতা লিখতে পারলে সবকিছু তুলে ধরা যায়, যেটা আমার মনে হয়।যাইহোক কবিতাটি শুরু করা যাক।

♥️অভিমানী সুর♥️


দক্ষিণের শীতল হাওয়া,
মনে দিয়ে গেল দোলা।
তোমার জন্য মনের দুয়ার,
সবসময়ই রাখি খোলা।



মান অভিমান ভেঙে তুমি,
আসবে আবার তীরে ।
হারিয়ে যাওয়া স্রোতে ভেসে,
আসবে তুমি ফিরে।



উথালপাতাল করে যেন,
এই হৃদয়ের গহীনে।
তোমায় পাবো না হারাবো,
ভাবি শুধু আনমনে।



পাখির মত ফিরবে তুমি,
ডানা মেলে উড়ে এসে।
আপন করে নেব তোমায়,
অনেক অনেক ভালোবেসে।



তোমায় রাখি এই আঁখিতে,
যতনে আপন করে।
তোমার কথা মনে পড়ে,
সন্ধ্যা দুপুর ভোরে।

আমার অনুভূতি

কাউকে হারানোর ভয় এবং তাকে মন থেকে ভালোবাসলে যত কথা মনে ভেসে বেড়ায় সেই কথা বা অনুভূতিগুলোকে লিখার চেষ্টা করলাম।বিশেষত যখন কেউ কাউকে ভালোবাসে তখন এমন যতন করে তাকে আগলে রাখতে চায়।এমন কিছু অনুভূতি নিয়ে আজকে আমি কবিতাটি লিখলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। 👌
কবিতায় মনের অনুভূতি বহিঃপ্রকাশ ঘটানো সবথেকে বড় ব্যাপার।

উথালপাতাল করে যেন,
এই হৃদয়ের গহীনে।
তোমায় পাবো না হারাবো,
ভাবি শুধু আনমনে।

এই লাইনগুলো আমার ভীষণ ভালো লেগেছে।
আসলে প্রিয়জনকে হারানোর কথা মনে আসলেই কষ্টে পুরো হৃদয় ছেয়ে যায়।

 3 years ago 

এগুলো আমার কাছে ভালো লেগেছে উথালপাতাল করে যেন,
এই হৃদয়ের গহীনে।
তোমায় পাবো না হারাবো,
ভাবি শুধু আনমনে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ, সবসময় সাপোর্টার অবতারের কাছে সাপোর্ট করার জন্য ভালো থাকবেন।,।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর কবিতা লিখেন। আপনার কবিতা পড়তে অনেক ভালো লাগে। আপনার মতো আমিও যখন কবিতা লিখতে বসি তখন একবারেই শেষ করার চেষ্টা করি। অর্ধেক লিখে উঠে পড়লে পরের লাইনগুলো মিলাতে খুবই কষ্ট হয়।যাই হোক খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু।অনেক সময় অল্প কয়েক লাইন লিখে বিরতি নিলে আর যেন মিলে আসে না।যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ইদানিং আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন আপু পড়ে অনেক ভালো লাগে। অভিমানী সুর নিয়ে সুন্দর করে একটি কবিতা লিখেছেন পড়তে অনেক ভাল লেগেছে আপনি সুন্দর ছন্দ মিলিয়ে লিখেছেন। আপনি ঠিক বলছেন অনু কবিতার মাধ্যমে আরো সুন্দর সুন্দর কবিতা লেখার অনুপ্রেরণা পাওয়া যায়। অনেক ধন্যবাদ কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রীতিমত কবিতা লিখতে ভালো লাগে।ছন্দের সাথে ছন্দ আর অন্তমিল কবিতা খুব পছন্দের।

 3 years ago 

মান অভিমান ভেঙে তুমি,
আসবে আবার তীরে ।
হারিয়ে যাওয়া স্রোতে ভেসে,
আসবে তুমি ফিরে।

অভিমানী সুর আপনার এই কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে উপরের লাইন গুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এভাবে কবিতা লিখতে এবং পড়তে সবার কাছে ভালো লাগে। খুবই সুন্দরভাবেই আপনার কবিতাটি সম্পূর্ণ করলেন এবং মনের অনুভূতিটা শেয়ার করলেন।

 3 years ago 

মনের অনুভূতি কথায় না প্রকাশ করতে পারলে কবিতার ভাষা হয়ে যায় অনেক সময়।ধন্যবাদ আপু।

 3 years ago 

অভিমানী সুর কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণ কবিতা লিখেছেন। এই কবিতার ভাষাগুলো খুবই ভালো লেগেছে আমার।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago (edited)

মান অভিমান ভেঙে তুমি,
আসবে আবার তীরে ।
হারিয়ে যাওয়া স্রোতে ভেসে,
আসবে তুমি ফিরে।

আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। বিশেষ করে কবিতার এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার লিখা কবিতায় এই লাইনগুলো ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি।মনের আবেগ মেশানো কিছু কথা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 62672.39
ETH 1651.10
USDT 1.00
SBD 0.42