স্বরচিত কবিতা||বাস্তবতা। জীবনকে উপলব্ধি করে লিখা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

20230710_231355_0000.png

প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। যদিও মাঝেমধ্যে অনেক ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে হয়তোবা কবিতা নিয়ে আসতে পারি না। তবে চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি হলেও কবিতা লেখার। কারণ কবিতার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে। আজকের কবিতাটি অনেকটাই ভিন্ন ধরনের। শুরুর দিকে হয়তো কবিতাটি একরকম, কিন্তু পড়তে পড়তেই এটি ভিন্ন রকম হবে। যদি এই কবিতাটি উপলব্ধি করে পড়েন তাহলে পুরো কবিতার অর্থ বুঝতে পারবেন। যাইহোক কবিতাটি শুরু করা যাক।

♥️বাস্তবতা♥️

ব্যস্তময় দিন যাচ্ছে কেটে,
জীবনের গতিপথে আছি আঁখি পেতে।
ভালো কিছু করার সম্ভাবনায় আমি,
বুকে পোষা যন্ত্রণাগুলো মন অন্তর্গামী।

এভাবে কি চলবে জীবনের গাড়ি,
ব্যস্ততার বোঝা পেলে যাব কবে বাড়ি।
বাস্তবতা যেন বড়ই কঠিন,
জীবনের বোঝা বাড়ছে সীমাহীন।

সহোযোগিতায় হাতছানির বড়ই অভাব,
নিজের বেলায় আসবে তারা এটাই স্বভাব।
ভালো মানুষ হতে হলে লাগে ভালো মন,
বিষাক্ততায় ভরা মনে নেই কারো উন্নয়ন।

নিজের জন্য করো শুধু এটা তো নয় লক্ষ্য,
স্বজন তোমার রয়েছে সেটা নেই তার সমকক্ষ।
জীবন দিয়ে করতে হবে হোক না যত কষ্ট,
আফসোস সেই নীতি যদি হয় বিনষ্ট।

নীতিতে যদি অটল থাকে লাগে না তো কষ্ট,
ভাগ্য যদি খারাপ হয় জীবন হবে নষ্ট।
তুমি হলে সরল মনা, এটাই তোমার ভুল,
যদি হও প্রতিবাদী নিশ্চিত তুমি দিতে হবে মাশুল।

আমার অনুভূতি

কবিতাটিতে আমার জীবনের কিছু বাস্তবতা তুলে ধরলাম।আসলে নিজের জীবনকে খুব ভালোভাবে উপলব্ধি করছি।নিজের আপনদের আপন করে নেয়ার পর যখন দেখি আমি ভুল ছিলাম তখন ভাবি শুরু থেকেই ভুল থাকলে হয়তো এমন আফসোস হতো না।আসলে যে যেমন তার সাথে তেমনটা না চললে মানুষ মাথার উপরে উঠে যায় এমন পরিস্থিতি হয়।তবে নীতিবানদের কথাগুলোও মনে পড়ে,একবেলায় নীতি তো অন্যবেলায় সম্পূর্ণ ছাড়,কি নিদারুণ কর্মকান্ড।মাঝে মাঝে এসব বিষয় আমাকে ব্যাপকভাবে ভাবায়।তাই আজ কবিতায় প্রকাশ করার চেষ্টা করলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। জীবনের প্রতি মুহূর্তের বাস্তব অভিজ্ঞতা উপলব্ধি করে কবিতার ছন্দে মনের অনুভূতি গুলোকে শেয়ার করেছেন। জীবন মানে শত ব্যস্ততার মাঝে কিছু আশা কিছু ভালোবাসা মুখে মিষ্টি হাসি নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া। বিশেষ করে আমার কাছে ছন্দ গুলো খুবই ভালো লেগেছে।

নিজের জন্য করো শুধু এটা তো নয় লক্ষ্য,
স্বজন তোমার রয়েছে সেটা নেই তার সমকক্ষ।
জীবন দিয়ে করতে হবে হোক না যত কষ্ট,
আফসোস সেই নীতি যদি হয় বিনষ্ট।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

কবিতার লাইন গুলো জীবনের কথা বলে। জীবনের উপলব্ধি থেকে আমরা কবিতা লিখি। হয়তো নিজের ভেতরের অনুভূতি কবিতার ভাষায় ফুটে ওঠে। জীবনের বাস্তবতা সত্যিই অনেক কঠিন। কখনো পরিশ্রম করেও ভালো ফল আসে না। আবার অনেক সময় বিনা পরিশ্রমেও অনেকে সফল হয়ে যায়। এটাই হয়তো নিয়তি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

জীবন সব সময় সংগ্রামের মধ্য দিয়ে চলে। জীবনের এই বাস্তবতায় বিভিন্ন প্রতিকূলতা বিভিন্ন দিকে অতিবাহিত হয় যেটা কখনো থেমে থাকে না। এই বাস্তবতার শেষ নেই দারুন একটা কবিতা লিখেছেন ভালো লাগলো।

 3 years ago 

আপনার লেখা 'বাস্তবতা' কবিতাটি পড়ে আমি বাস্তবেই মুগ্ধ হয়ে গেছি। আসলে বর্তমান সময়ে যে কোন কাজ করতে অন্যের সহযোগিতা পাওয়া বড়ই কঠিন। আর মনের মধ্যে হিংসা বিদ্বেষ জমা রেখে কখনোই কারো কোন কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না। দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সহোযোগিতায় হাতছানির বড়ই অভাব,
নিজের বেলায় আসবে তারা এটাই স্বভাব।
ভালো মানুষ হতে হলে লাগে ভালো মন,
বিষাক্ততায় ভরা মনে নেই কারো উন্নয়ন।

 3 years ago 

আমরা প্রতিনিয়ত জীবন থেকে অনেক কিছু শিখতেই থাকছি এবং শিখব। কারণ জীবনে চলার পথে অনেক কিছু বাস্তবতার সম্মুখীন হই এবং অনেক অভিজ্ঞতা অর্জন হয়। আপনি জীবনের বাস্তবতা নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখলেন অসাধারণ অনুভূতি ছিল আপনার। অনেক ধন্যবাদ আপনাকে অনুভূতিমূলক কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা পোস্ট শেয়ার করেছেন। সচরাচর আপনার কবিতাগুলো আমি বেশ মনোযোগ দিয়ে পড়ি। আপনার কবিতাগুলো সত্যিই অসাধারণ। প্রতিটি চরণের সঙ্গে প্রতিটি চরণের অনেক মিল রয়েছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবিতা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60142.38
ETH 1621.78
USDT 1.00
SBD 0.38