স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
সময়ের দোটানায় জীবনের দড়ি,
ঝুলছে আর ঝুলাচ্ছে আপন মনে,
গতিহীন সীমাহীন নেই কোনো শ্রান্তি,
চাঁদমাখা মুখ দেখলে দূর হয় ক্লান্তি ।

(২)
আমার আমিকে খুঁজে পাই,
সেই তীরভাঙা নদীর তীরে,
আমার আমিকে খুঁজে পাই,
সহস্র প্রজাপতির ডানার ভিড়ে,
শুধু পাইনি গো তোমায়,
আমার বুকের ছোট্ট নীড়ে।

(৩)
স্তব্ধতা দেখেছো, কারণ জানতে চাও নি,
অভদ্রতা দেখেছো,কারণ খুঁটিয়ে দেখোনি,
নীরবতা দেখেছো, কারণ খুঁজতে যাও নি,
শুধু অভিযোগ করেছো অভিমান চোখে পড়ে নি।

(৪)
দৃষ্টিতে বৃষ্টি ঝরে অঝোর ধারাতে,
চোখের কোণে বালি জমে,
সাগরের তীর গড়তে।
অথৈ জলে ডুব দিয়ে,
মুক্তোর খোঁজে নেমেছে,
মুক্তোটা যে সামনে আছে,
সেটাই শুধু চক্ষুপশ্চাতে।

(৫)
ঘুম ঘুম চোখেও নির্ঘুম স্বপ্ন,
পূরণ হবে এটাই তো এক সংকল্প,
ইচ্ছেগুলোর ডানা কেটে বন্ধী চারদেয়ালে,
মৌচাকের মধুর মতই স্বপ্ন মগডালে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

কোন কবিতাগুলো ছোট ছোট হলেও পড়তে বেশ ভালো লাগে। অনু কবিতার ছন্দ গুলো খুব সুন্দর ভাবে লেখা যায়। প্রতিটা লাইনে আরেকটি লাইনের সাথে সুন্দর মিল রাখা যায় বলে পড়তেও ভালো লাগে। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে ধন্যবাদ এত সুন্দর অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি কবিতা কেন যেন লিখতে পারি না। তাছাড়া ঠিকই বলেছেন আপনি দাদার অনুপ্রেরণায় এই ব্লগে সবাই সুন্দর সুন্দর কবিতা লেখা শিখেছে, যা আগে অনেকে লিখতো না। তাছাড়া হাফিজ ভাইয়া ও অনেক সুন্দর কবিতা লেখে। আপনার আজকের কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে ৫ নম্বর কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আপনার লেখা অনু কবিতা গুলো বেশ ভালো লাগে আপু। আপনি তো ইদানিং অনু কবিতা খুব ভালোই লিখেন। আপনার আজকের লেখা কবিতা গুলো প্রতিটি আমার ভালো লেগেছে। অনেক ধন্যবাদ খুব সুন্দর অনু কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এই লাইন গুলো আমার অসাধারণ ভালো লেগেছে।

আমার আমিকে খুঁজে পাই,
সেই তীরভাঙা নদীর তীরে,
আমার আমিকে খুঁজে পাই,
সহস্র প্রজাপতির ডানার ভিড়ে,
শুধু পাইনি গো তোমায়,
আমার বুকের ছোট্ট নীড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66541.69
ETH 1925.99
USDT 1.00
SBD 0.38