স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আজ আসলে পোস্টটা করতে অনেক লেট হয়ে গেলো।মূলত অনেক বেশি চাপের মধ্যে আছি। কি থেকে কি করবো বুঝে উঠতে পারছি না।কারণ কন্টেস্টের কাজ নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকতে হচ্ছে।ফাঁকে ফাঁকে বাকি কাজকর্ম করা লাগছে। এক্ষেত্রে কমিউনিটিতে সময় দেয়া হচ্ছে না একদমই। তবুও পোস্টটা তো করতেই হয়। আর আজ কিছু অনুকবিতা লিখলাম। প্রতিবার তো ৬টা করে অনুকবিতা শেয়ার করি। কিন্তু আজ ৫টা অনুকবিতা শেয়ার করলাম। ঐ যে সময় পাচ্ছি না একটু ভেবে বসে কোনো কিছু করার।যাইহোক এখনো কিন্তু কাজ করছিলাম,হঠাৎ মনে পড়লো পোস্ট করা হয় নি। তাই ঝটপট করে পোস্টটা করে ফেললাম। অনুকবিতাগুলো অবশ্য আগেই লিখে রেখেছিলাম।যাইহোক,কেমন হয়েছে জানাবেন।

(১)
আমার মনের আঙিনায় তোমার বসবাস।
সদায় সর্বদায় তোমাতেই করি আমি বাস।
তুমিও থাকো ছোট্ট এই মনের মণিকোঠায়।
বুকের বা পাশে হাত দিয়ে দেখো, পাবে আমায় সেথায়।

(২)
জীবন নামের রেল গাড়িটা চলছে অবিরত।
সেই জীবনে পথে পথে বাধা কত শত।
তবু জীবন চলছে চলুক,থামবে নাকো আর।
চলতি পথে থাকবে কত দুঃখের সমাহার।

(৩)
অজানা গন্তব্যে চলছি আমি একা।
নেই তো কোন সঠিক দিশা, শুধু পথ আঁকাবাঁকা।
মাঝে মাঝে পিছুপা হাটি, দিশাহীন হয়ে।
কখনো আবার পথেই হারাই, দুঃখ কষ্ট বয়ে।

(৪)
আমি আজ ক্লান্ত হয়ে মন ভাসিয়েছি বাতাসে।
পাকপাখালির কুহু সুর,আমার কানে আসে।
চিন্তায় মগ্ন হয়ে, হারাই কল্পনায়।
আনমনে কথা বলি,দক্ষিণা জানালায়।

(৫)
জীবনের সমাপ্তি যেন অতি নিকটে।
জীবনটাকে সাজানো বাকি মনের মত করে।
কতশত ঝুট ঝামেলা এই জীবন জুড়ে।
অবাঞ্ছিত হতাশাগুলো খাচ্ছে কুড়ে কুড়ে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কনটেস্ট এর কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকার মধ্যেও আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। এই অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া,একেক সময় একেক রকম ব্যস্ততা থাকে।

 2 years ago 

বরাবরের মতোই দারুণ কবিতা লিখেছেন আপু। প্রত্যেকটা কবিতা পড়ে বেশ ভালো লাগলো। বিশেষ করে আমাদের জীবনকে নিয়ে লেখা কবিতা গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। এত দারুন এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু,আপনার মন্তব্যগুলো দেখে বরাবরই ভালো লাগে।

 2 years ago 

এত ব্যস্ততার পরেও আমাদের মাঝে কিছু অনুকবিতা শেয়ার করেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো । আসলে বাস্তবতা নিয়ে কিছু লিখলে সেই লেখাগুলো পড়তেও অন্যরকম ভালো লাগা কাজ করে। পাঁচটি অনু কবিতাই আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

ভালো লাগলো আপনার সুগঠিত মন্তব্য দেখে।অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

জীবনের সমাপ্তি যেন অতি নিকটে।
জীবনটাকে সাজানো বাকি মনের মত করে।
কতশত ঝুট ঝামেলা এই জীবন জুড়ে। অবাঞ্ছিত হতাশাগুলো খাচ্ছে কুড়ে কুড়ে।

এটা দারুণ ছিল। জীবন যেন ক্রমেই ফুরিয়ে আসছে অন‍্যদিকে আমাদের অনেক কিছু বাকি রয়েছে এখনও জীবনে। পাশাপাশি ঝুট ঝামেলা তো লেগে আছেই। দারুণ ছিল কবিতা টা। চমৎকার লিখেছেন অনুকবিতা গুলো আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

জি ভাইয়া,ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে দারুণ একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38