স্বরচিত কবিতা||নিস্তব্ধ সকাল

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

20230811_103404_0000.png

প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। যদিও মাঝেমধ্যে অনেক ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে হয়তোবা কবিতা নিয়ে আসতে পারি না। তবে চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি হলেও কবিতা লেখার। কারণ কবিতার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে। তাই সবসময় কবিতা পড়তে আর লিখতে ভালো লাগে।আজ সকালেই কবিতা লিখলাম,এক বসাতে কবিতা লিখতে ভালো লাগে।আর একদম নিরিবিলি পরিবেশ হলো কবিতা লিখার উপযুক্ত স্থান।আজকের কবিতাটি পড়লে আশাকরি আপনাদের ভালো লাগবে।

♥️ নিস্তব্ধ সকাল♥️

নিস্তব্ধ সকালে তোমার মুখটি দেখেই উঠি,
এমন সকাল আমার প্রতিদিনই হোক,
শুভ্রতায় ভরা নীল আকাশের সাদা মেঘ,
দেখবো মোরা একসাথে বসে থেকে।

জানো, এজীবনে একাকী আমি,
থাকি শুধু তোমারই অপেক্ষাতে,
শীতল বাতাসে মনের আবেগে,
হারাবো আমি তোমার সাথে।

জীবন মানে কি শুধু বেঁচে থাকা?
নাকি শুধু লড়াই করে যাওয়া?
জীবনের মানে খুঁজতে গিয়ে আমি,
হয়ে যাই যেন বারবার একা।

যদি এমনই হয় নিয়তির খেলা,
রবো না কো আর অপেক্ষার মেলায়,
উড়াল দেব নীল আকাশের প্রান্তে,
তোমাকে নিয়ে হারাবো অজান্তে।

আকাশ তুমি সাক্ষী থেকো আমার ভালোবাসার,
পাখি হয়ে উড়াল দেব যখন,
তখন যেন তোমার নীড়ে ঠাঁই হয়,
একটিবার হলেও তোমার শুভ্রতায় হারাতে চাই।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

কবিতার মাধ্যমে মনের ভাব খুব সহজে প্রকাশ করা যায়। যারা কবিতা পড়েন এবং লেখেন তারা কবিতা পড়তে এবং লিখতে দুটোই পছন্দ করেন। কবিতার মধ্যে মিশ্রিত থাকে আবেগ, অনুভূতি, ভালোবাসা। আপনি নিস্তব্ধ সকাল নিয়ে একটি কবিতা লিখেছেন। আপনি এই কবিতায় এমন একটি সকাল চেয়েছেন যে সকালে আপনি আপনার প্রিয় মানুষটির মুখ দেখে ঘুম থেকে উঠবেন এবং দুজনে একসাথে নীল আকাশের সাদা মেঘ দেখবেন। ভালোবাসার মানুষের কাছ থেকে এই সামান্য চাওয়া গুলোই আমাদের থাকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া,নিজের মনের কথাগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করেছে। আপু আপনি কবিতার অনুভূতিগুলো ভালোবাসার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আসলে আপু একজন মানুষের মনে যখন সর্বপ্রথম ভালোবাসা আসে তখন আকাশকে সাক্ষী রেখে ভালোবাসার পদচারণ শুরু করে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

আপু আপনি সকাল নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে কবিতার এই লাইন গুলো অসাধারণ হয়েছে।

নিস্তব্ধ সকালে তোমার মুখটি দেখেই উঠি,
এমন সকাল আমার প্রতিদিনই হোক,
শুভ্রতায় ভরা নীল আকাশের সাদা মেঘ,
দেখবো মোরা একসাথে বসে থেকে।

শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কাছে এই লাইনগুলো ভালো লেগেছে শুনে আমার খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম সকাল-সকাল এক বসাতে দারুন কবিতা লিখলেন আপু আপনি। আসলেই সকাল বেলায় যদি কোন কিছু করা যায় একদম নিরবে লেখা যায় করা যায়। নিস্তব্ধ সকাল নিয়ে কবিতা লিখলেন কবিতার অনুভূতি গুলো অসাধারণ ছিল। অনেক ভালো লাগলো আপনার কবিতা পড়ে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

এক বসাতে কবিতা লিখতে না পারলে পরবর্তীতে এই কবিতাটা সম্পূর্ণ করতে পারি না।আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

গভীর প্রেমের বহিঃপ্রকাশ।
কবিতার কথাগুলো বেশ কঠিন। তবে পূর্ণতা পাক আপনার কবিতার প্রতিটি কথা।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া,কবিতার ভাব বুঝতে পারাটাই মূল কথা।

 3 years ago 

কবিতা অনেক ভালোই লেখ। সত্যি বলতে সময় দিয়ে লিখলে অনেক ভালো কবিতা লেখা যায়। ধন্যবাদ চমৎকার একটি কবিতা সবার উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য ভালো থেকো।

 3 years ago 

মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64157.20
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38