স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
দীর্ঘ পথ পাড়ি দিতে চাই তোমার সাথে,
আকাশে উড়ে যেতে চাই পাখির মত করে,
পাহাড় পাড়ি দেব হাতে হাত রেখে,
জীবন ভরিয়ে নেব ভালোবাসা দিয়ে।

(২)
কত যুগ পার হয়েছে তোমার অপেক্ষাতে,
তোমায় পাওয়ার চিন্তা যেন গ্রাস করেছে আমাকে,
অপেক্ষা যেন কাটেনা প্রহর যত যাচ্ছে,
মন যেন মানে না তোমার অনুপস্থিতিতে।

(৩)
নিস্তব্ধ রাতের বাঁকা চাঁদের হাসি,
তোমার সাথে আমি বসে পাশাপাশি,
হাতে রেখে হাত কাটিয়ে দেব রাত,
দুজন মিলে গড়াবো ভালোবাসার প্রভাত।

(৪)
নিঃসঙ্গতা এক বিরাট আত্ম অভিমান,
যেটা বোঝার সাধ্য নেই কারো,
এই অভিমান নিজের সাথে নিজেরই এক যুদ্ধ,
প্রাপ্তি আর অপ্রাপ্তির খাতাটা শূন্য বলে,
আজও এই নিঃসঙ্গতা দূরে ঠেলে দেয়,
নিজের থেকে নিজেকেই হারায়।

(৫)
আজও বেলা অবেলায় তোমায় খুঁজে যাই।
আজও হাতছানি দিয়ে ডাকে মধুর স্মৃতিগুলো।
আজও চোখ বুজলেই তোমার ছবি ভাসে।
মাঝে মাঝে স্মৃতি মনে করে দুচোখে কান্না আসে।

(৬)
বেদনারা আজ যেন বাসা বেধেছে হৃদয়ে।
নিত্য দিন যাচ্ছে যেন শ্রোতের বিপরীতে।
তবুও মনে সাহস নিয়ে এগিয়ে জেতে হবে।
তা নাহলে আমি আবার সফল হবো কবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

বাহ এক সাথে ছয়টি অনু কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো লিখলেন আপনি ভিন্ন অনুভূতি নিয়ে। অনেক ভালো লাগা কাজ করে পড়তে। সবাই এখন খুব সুন্দর সুন্দর কবিতা লিখে। তাছাড়া আমিও লেখার চেষ্টা করি। তবে আপনার অনু কবিতা গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

দাদার অনুপ্রেরণায় আপনি প্রতিনিয়ত অণু কবিতা লিখে চলেছেন । আসলে যে কোন ক্ষেত্রে নিজের ধারাবাহিকতা ধরে রাখলে সেটার সৌন্দর্য এবং দক্ষতা ফুটে ওঠে। খুবই সুন্দর ছিল অনু কবিতা‌ যেখানে অনেক অনুভূতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। জীবনের এই অনুভূতিগুলো এইভাবে প্রকাশ করতে পারলে ভালই লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দাদার অনুপ্রেরণায় আমরা সবাই কবিতা লিখে চলেছি। আমরা কবি না হয়েও কবিতা লিখতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করেছেন, যা পড়ে ভালো লাগলো। এমনিতেই আপনার কবিতার ছন্দগুলো দারুন হয়। ধন্যবাদ আপনাকে চমৎকার অনু কবিতা গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসাধারণ কিছু অনু কবিতা লিখলেন আপু।এর আগেও আমি আপনার কবিতা পড়েছি। বেশ সুন্দর কবিতা লেখেন আপনি। দেখে মনে হচ্ছে আপনি হয়তো অনেক আগে থেকে কবিতা লেখার অভিজ্ঞতা রয়েছে। কবিতার ভিতরের কথাগুলো খুব সুন্দর ভাষায় তুলে ধরেছেন।ধন্যবাদ আপু আপনাকে। এত দক্ষতার সাথে খুব সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

@rme দাদার লেখা অনু কবিতা গুলো বেশ সু্ন্দর হয় আপু আর দাদার অনু কবিতায় উৎসাহিত হয়ে আপনি কিন্তু দারুন সুন্দর অনু কবিতা আজ আমাদের সাথে শেয়ার করলেন। আপনার শেয়ার করা অনু কবিতার প্রতিটি লাইন বেশ দারুন হয়েছে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago (edited)

আপনার কবিতা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার কবিতা লিখেছেন আপনি ।আপনার
অনু কবিতা গুলো পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। এত সুন্দর অনু কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে আপুর স্বরচিত কবিতাগুলো হচ্ছে ছন্দে ছন্দে সাজানো কবিতা। আপনি দেখতে খুবই সুন্দর ভাবে একগুচ্ছ কবিতা শেয়ার করেছেন যা পড়ে খুবই ভালো লাগলো। আপনার প্রতিটা খন্ডের স্বরচিত কবিতাটি খুব ভালো হয়েছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চমৎকার লিখেছেন আপু ৷ আসলে ছোট ছোট অনুকবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে ৷ আপনি দাদাদের থেকে অনুপ্রাণিত হয়ে ছোট ছোট চমৎকার অনু কবিতা গুলো লেখছেন দেখে অনেক ভালো লাগলো ৷ আজকের প্রত্যেকটা অনুকবিতা অসাধারণ হয়েছে আপু ৷ ভীষণ ভালো লাগলো কবিতা গুলো পরে ৷ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64765.85
ETH 1871.36
USDT 1.00
SBD 0.38