ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

মোরগ ফুলের ফটোগ্রাফি।

1701601465267.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে অনেক সুন্দর মোরগ ফুলের ফটোগ্রাফি। মোরগ ফুলের সাথে তো আমরা সবাই কম বেশি পরিচিত। আর গ্রামের দিকে বেশিরভাগ বাড়িতে এই মোরগ ফুল গুলো দেখা যায়। আমাদের বাড়িতে আগে অনেকগুলো মোরগ ফুল গাছ ছিল যা বলার বাহিরে। তবে এই সময়টাতে এখন মোরগ ফুল নেই। কারণ এখন কেউ আর মোরগ ফুল রোপন করেনি। তবে আমাদের ছাদের উপরে একটা মোরগ ফুল গাছ রয়েছে। মোরগ ফুল গাছটা অনেক বেশি সুন্দর দেখতে। তবে ওই গাছে খুবই ছোট ফুল। কয়েকদিন আগে আমি আমার বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তাদের বাড়িতে ঢোকার পথে আমি অনেকগুলো মোরগ ফুল গাছ দেখেছিলাম। সেখান থেকে এই ফটোগ্রাফি টা করেছি।

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি।

1701601465293.jpg

device : Redme note 9

লোকেশন

বাগান বিলাস ফুলের সাথে আমরা সবাই অনেক বেশি পরিচিত। বাগান বিলাস ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। বাগান বিলাস ফুলের জাত রয়েছে, যার ভিন্ন ভিন্ন কালার রয়েছে। আর এই বাগান বিলাস ফুলের কালার গোলাপি রঙের। যার কারণে এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি বেশিরভাগ সময় আমার হাজবেন্ডের সাথে নার্সারিতে গিয়ে থাকি ঘোরাঘুরি করার জন্য এবং ফটোগ্রাফি করার জন্য। কয়েকদিন আগেও গিয়েছিলাম নার্সারিতে। আর সেখান থেকে এই গোলাপি কালারের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি টা করা হয়েছে। ফটোগ্রাফিটা আমার কাছে ভালো লেগেছিল। তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম।

গোলাপ ফুলের ফটোগ্রাফি।

1701601465280.jpg

device : Redme note 9

লোকেশন

গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। গোলাপ ফুল সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমি তো একটু বেশি পছন্দ করি গোলাপ ফুল। গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক বলা হয়ে থাকে। আর গোলাপ ফুলের অনেক রকমের জাত রয়েছে। আর গোলাপ ফুলের প্রত্যেকটা জাতের কালার একেবারে ভিন্ন ভিন্ন। আমার কাছে সব রকম কালার অনেক বেশি ভালো লাগে গোলাপ ফুলের। আর আমার কাছে এই কালারটাও খুব ভালো লাগে। এইগুলা ফুলটির ফটোগ্রাফি ও আমি ওই নার্সারি থেকে করেছিলাম। ফটোগ্রাফিটা করার পর আমার কাছে দারুন লেগেছে।

উদ্ভিদের ফটোগ্রাফি।

1701601465319.jpg

device : Redme note 9

লোকেশন

এই উদ্ভিদ গাছগুলো বেশিরভাগ জায়গায় দেখা যায়। এবং কি এই গাছগুলো অনেক সুন্দর। নার্সারিতে গেলেও এই গাছগুলো দেখে থাকি আমরা সবাই নিশ্চয়ই। আমার কাছে এই গাছের পাতাগুলো খুব ভালো লাগে দেখতে। একেবারে কাটা কাটা মনে হয় এই গাছের পাতাগুলো। মানুষ বাড়িতে অর্থাৎ ঘরের সামনে এই গাছগুলোর রোপন করে থাকে। এরকম গাছ গুলো ঘরের সামনে লাগালে দেখতে অনেক সুন্দর লাগে। এই ফটোগ্রাফিটাও আমি নার্সারি থেকে করেছিলাম, তবে ভিন্ন দিনে। আসলে কয়েকদিন আগে নার্সারিতে যাওয়ার আগে, আরো একবার আমি গিয়েছিলাম, আর এই ফটোগ্রাফি টা তখনকার।

রঙ্গন ফুলের ফটোগ্রাফি।

1701601465305.jpg

device : Redme note 9

লোকেশন

রঙ্গন ফুল আমার খুবই পছন্দের। এই ফটোগ্রাফিটা হচ্ছে হলুদ কালারের অনেক সুন্দর রঙ্গন ফুলের। রঙ্গন ফুল একেবারে গুচ্ছ হয়ে ফুটে, যা দেখতে খুব ভালো লাগে আমার কাছে। এই রঙ্গন ফুলের মধ্যে থেকে কয়েকটা ফুটেছে, তবে অন্যগুলো এখনো কলি অবস্থায় রয়েছে। উদ্ভিদ গাছের ফটোগ্রাফি যে দিন করেছিলাম নার্সারি থেকে, এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি টাও একই জায়গা থেকে করেছি। আসলে উদ্ভিদ গাছটার পাশেই এই রঙ্গন ফুলগাছটা ছিল, যার কারণে সঙ্গে সঙ্গে চোখে পড়েছিল এটা। তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনারা রঙ্গন ফুলের ফটোগ্রাফিটা ও পছন্দ করবেন।

গাঁদা ফুলের ফটোগ্রাফি।

1701601465255.jpg

device : Redme note 9

লোকেশন

গাঁদা ফুলের সাথেও আমরা সবাই অনেক বেশি পরিচিত নিশ্চয়। আমার কাছে তো অনেক ভালো লাগে। এই গাঁদা ফুলগুলো আমি খুব পছন্দ করি। গাঁদা ফুলের কালার ও ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে, আর গাঁদা ফুলেরও বেশ কয়েক রকমের জাত রয়েছে। তবে এই গাঁদা ফুলের কালার হলুদ, যার কারণে দেখতে খুব সুন্দর লাগছে। আমি যখন নার্সারিতে গিয়েছিলাম, তখন হঠাৎ করে এই গাঁদা ফুল টা দেখতে পেয়েছিলাম। আর দেখি এই গাঁদা ফুলের উপর একটা মাছি বসে রয়েছে। যা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। মাছি বসে থাকতে দেখে আমি সাথে সাথে এটার ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

তুমি এত সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছ যা দেখেই তো আমি মুগ্ধ। তোমার তোলা ফটোগ্রাফি যত দেখি ততই ভালো লাগে। আজকে অনেক সুন্দর করে রেনডম ফটোগ্রাফি শেয়ার করলে সবার মাঝে। সব সময় ফটোগ্রাফির বর্ণনা তুলে ধরো দেখে, ফটোগ্রাফি গুলো সম্পর্কে ধারণা নিতে পারি। তোমার তোলা ফুল গুলোর ফটোগ্রাফি এবং উদ্ভিদের ফটোগ্রাফি দেখে চোখ ফেরাতে পারছিলাম না। সবগুলোই আমার খুব পছন্দের।

 3 years ago 

তুমি আমার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছ এটা জেনেই খুশি হলাম। সবগুলো ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দারুন সব ফটোগ্রাফি করেছেন আপু। প্রত্যেকটি ফটোগ্রাফি এত কালারফুল লাগছে দেখতে, যে দেখেই মুগ্ধ হয়ে গেলাম। কোনটা রেখে কোনটা ভালো বলবো বুঝতেই পারছি না। সবগুলোই ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আপু এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছ থেকে আমার ফটোগ্রাফির এত সুন্দর প্রশংসার পেয়ে সত্যি ভালো লেগেছে।

 3 years ago 

মোরগ ফুলের ফটোগ্রাফি। দেখতে অসাধারন লাগতেছে আপু। আপনার পোস্ট এর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে পেয়ে ভীষণ খুশি হলাম। রঙ্গন ফুল আমার খুব পছন্দের একটি ফুল। ভালো ছিলো ফটোগ্রাফি গুলো ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি খুশি হয়েছেন এটা জেনেই আনন্দিত। রঙ্গন ফুল আপনার পছন্দের এটা শুনেই ভালো লাগলো।

 3 years ago 

ফুল এবং উদ্ভিদের দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। অবশ্য আপনার সবগুলোই ফটোগ্রাফি সব সময় দারুন হয়। আজকের ফটোগ্রাফিও কিন্তু বেশ দারুন ছিল। বিশেষ করে বাগান বিলাস ফুল গুলো দেখে তো মনটা ভরে গেছে। সব মিলিয়ে একটি অসাধারণ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করলেন।

 3 years ago 

বাগান বিলাস ফুল দেখে আপনার মনটা ভরে গিয়েছে জেনেই ভালো লাগলো।

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন । প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু।গুছিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে । শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার জন্য ও শুভকামনা রইল।

 3 years ago 

মোরগ ফুল দেখলাম অনেকদিন পর। গ্রামের বাড়িতে এই ফুল দেখেছিলাম বেশ কিছুদিন আগে। তাছাড়াও আপনার প্রতিটি ফুলের ছবি দারুন ছিল, সত্যি বলতে আমি ফুলপ্রেমী মানুষ তাই ছবিগুলো আমার কাছে দামী। প্রতিটি ছবির সাথে বেশ গুছিয়ে বর্ননা দেয়ার চেষ্টা করেছেন আপু। অনেক ধন্যবাদ চমৎকার পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মত আমি নিজেও ফুলপ্রেমি। তাইতো ফুল দেখলেই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি।

 3 years ago 

ওয়াও আপু ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি সুন্দরভাবে ক্যাপচার করেছেন এবং কালার গ্রেডিং টাও বেশ ভালো হয়েছে। ফুলের ফটোগ্রাফি গুলো সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ফুল গুলোর ফটোগ্রাফি করার পর কালারটা দেখতে খুব সুন্দর লাগছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65230.17
ETH 1947.59
USDT 1.00
SBD 0.37