ফটোগ্রাফি :- সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি। আসলে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এইজন্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ফটোগ্রাফি গুলো নিয়ে আসলাম।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
ফটোগ্রাফি - ১ :
device : Redme note 9
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।
প্রাকৃতিক দৃশ্য আমার খুবই পছন্দের। প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যতা সবাইকে একেবারে মুগ্ধ করে তোলে। প্রাকৃতির মাঝে ঘুরাঘুরি করতে আমি যেমন পছন্দ করি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও তেমনি আমার কাছে ভালো লাগে। আমি বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করার জন্য যাই যেখানে আমি প্রাকৃতিক দৃশ্যের একটা হলেও ফটোগ্রাফি করে থাকি। নারিকেল গাছগুলোর সাথে আকাশটি দেখতে সত্যি ভীষণ আকর্ষণ লাগছিল। তখন আমি এই ফটোগ্রাফি টা না করে থাকতেই পারলাম না। আশা করছি এই প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্যতা আপনাদের কেও মুগ্ধ করবে এবং এই ফটোগ্রাফি টা আপনাদের কাছে ভালো লাগবে।
ফটোগ্রাফি - ২ :
device : Redme note 9
বাগান বিলাশ ফুলের ফটোগ্রাফি।
এই ফুলটি আমাদের সবারই খুবই পছন্দ। বেশিরভাগ বাড়িতে এই ফুলগাছ গুলো দেখা যায়। আমরা অনেকেই এই ফুলগুলোকে বাগান বিলাস ফুল বলেই চিনি। আসলে ফুলগুলোর কারণে বাড়ির সৌন্দর্যতা যেন আরো বেশি বৃদ্ধি পায়। বেশিরভাগ মানুষ ফুল গাছগুলো ঘরের সামনে লাগিয়ে থাকে। যার ফলে ঘরে ঢোকার সময় ফুল গাছগুলো দেখা যায় এবং ভীষণ ভালো লাগে দেখতে। এই ফুলগুলোর কালার গোলাপি রঙের যার কারণে আরো বেশি ভালো লেগেছে দেখতে আমার কাছে। এই বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আমি করেছিলাম আমাদের বাড়ির পাশের আরেকটি বাড়ি থেকে। আমার কাছে এই ফুলগুলোর সৌন্দর্যতা ভীষণ ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
ফটোগ্রাফি - ৩ :
device : Redme note 9
সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি।
আমাদের সবারই খুবই পছন্দের এবং পরিচিত একটি ফুল হচ্ছে গোলাপ ফুল। সত্যি কথা বলতে গোলাপ ফুল আমরা সবাই পছন্দ করি। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। গোলাপ ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলো গণনা করা এবং যেগুলোর সম্পর্কে ধারণা সবার নেই। প্রত্যেকটা গোলাপ ফুল জাতের বিভিন্ন কালার। যেগুলোর মধ্যে সাদা গোলাপও আমার কাছে ভালো লাগে দেখতে। সাদা রঙের গোলাপ ফুলের মধ্যে যেন অন্যরকম একটা সৌন্দর্যতা রয়েছে। আসলে গোলাপ ফুলকে বলা হয় ভালোবাসার প্রতীক। আমি আশা করছি এই গোলাপ ফুলটির ফটোগ্রাফি আপনাদের সবার কাছে এই ভালো লাগবে দেখতে।
ফটোগ্রাফি - ৪ :
device : Redme note 9
শুকিয়ে যাওয়া গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি।
গন্ধরাজ ফুল ও আমার খুবই পছন্দের। আমার মনে হয় গন্ধরাজ ফুল কম বেশি সবাই পছন্দ করে। আসলে প্রত্যেকটা ফুলই ভালো লাগে সবার কাছে। এই গন্ধরাজ ফুল গাছটি আমার বাবার বাড়িতে রয়েছে। আমার বাবার বাড়ির ঘরের সামনেই এই গন্ধরাজ ফুল গাছটি আছে। বেশ কয়েকদিন আগে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। ওখানে গিয়েই দেখি গন্ধরাজ ফুলটি শুকিয়ে গিয়েছে। তবুও আমার কাছে ভীষণ ভালো লেগেছিল দেখতে। ফুলটির সৌন্দর্যতা যেন আমাকে কাছে টানছিল এবং মুগ্ধ করেছিল। তাই ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না। নিজের পছন্দের ফুলগুলোর ফটোগ্রাফি করতে একটু বেশি ভালোবাসি। অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনের ভেতর।
ফটোগ্রাফি - ৫ :
device : Redme note 9
নয়নতারা ফুলের ফটোগ্রাফি।
এটি হচ্ছে খুবই সুন্দর নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল ও আমরা ভীষণ পছন্দ করি দেখতে। বেশিরভাগ বাড়িতে নয়ন তারা ফুল গাছ রয়েছে। নয়নতারা ফুলেরও অনেক রকমের জাত রয়েছে। যেগুলোর বিভিন্ন কালার। আমার কাছে গোলাপী কালারের নয়ন তারা ফুলটি একটু বেশি ভালো লাগে। এটি সবচেয়ে বেস্ট। যদিও এমনিতে নয়নতারা ফুলগুলো ছোট কিন্তু দেখতে অন্যরকম একটা আকর্ষণীয় লাগে। আর ফটোগ্রাফি করার পর চোখই ফেরানো যায় না। নয়ন তারা ফুলের সৌন্দর্যতা আমাকে মুগ্ধ করেছিল তাই কিছু ফটোগ্রাফি করেছিলাম। নয়নতারা ফুল গুলোর ফটোগ্রাফির থেকে আমার কাছে এই ফটোগ্রাফি টা একটু বেশি ভালো লেগেছিল তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক।
ফটোগ্রাফি - ৬ :
device : Redme note 9
নদীর পাড়ের ফটোগ্রাফি।
আমার যে কোন জায়গায় ঘুরাঘুরি করার থেকে নদীর পাড়ে ঘুরাঘুরি করতে আমি একটু বেশি ভালোবাসি। অন্যরকম একটা ভালোলাগা কাজ করে এবং অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয় মনের ভেতর নদীর পাড়ে ঘুরাঘুরি করার সময়। নদীর পাড়ের সৌন্দর্যতা আমাকে একেবারে মুগ্ধ করে তুলেছিল তাই ফটোগ্রাফি না করে থাকতে পারিনি আমি। নদীর পাড়ের সৌন্দর্যতা যেন আরো বেশি বৃদ্ধি পেয়েছিল ফটোগ্রাফি করার পর। নিজের পছন্দের জায়গা গুলোর ফটোগ্রাফি করলে মনটা একেবারে ভালো হয়ে যায়। নিজের কাছে অন্যরকম একটা ভালো লেগেছিল যখন এই নদীর পাড়ের ফটোগ্রাফিটি করেছিলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে দেখতে
ফটোগ্রাফি - ৭ :
device : Redme note 9
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।
প্রাকৃতিক দৃশ্য আমাদের সবারই পছন্দের। প্রকৃতি পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে খুজলে। ঝাউ গাছের সাথে আকাশটি এবং প্রাকৃতিক দৃশ্যটি যেন আমাকে আরো বেশি মুগ্ধ করে তুলেছিল। কয়েকদিন আগে আমি ঘুরাঘুরি করার জন্য নদীর পাড়ে গিয়েছিলাম। সেখানে এই ঝাউ গাছটির সাথে আকাশটির সৌন্দর্যতা আমাকে মুগ্ধ করেছিল। তাই সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। প্রত্যেকটা ফটোগ্রাফির থেকে আমার কাছে এই ফটোগ্রাফি টা একটু বেশি ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আসলেই তাই, বাগান বিলাস ফুলের কারণে বাড়ির সৌন্দর্য গুলো বৃত্তি পায়। এই বাগান বিলাসের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফিটা ও চমৎকার হয়েছে। সাদা গোলাপ আমার সবচেয়ে বেশি পছন্দ। আপনার আজকের ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
বাগান বিলাস নিজের ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার ফটোগ্রাফির প্রেমে পড়ে গেলাম আমি। প্রথম ফটোগ্রাফি টি দেখে তো আমি চোখ ফেরাতে পারছি না। মনে হচ্ছে আমি নিজেই এমন একটি পরিবেশে চলে গেছি। ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
সত্যি ওই জায়গাটা ভীষণ সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ আপু ফুল আর প্রকৃতির এক মিলন মেলা তৈরি করে ফেললেন আপনি আপনার পোস্টে। বেশ সুন্দর আর জীবন্ত কিছু ফটোগ্রাফি দেখলাম। পরিচিত অনেক ফুলে আছে আপনার ফটোগ্রাফিতে। তার মধ্যে বাগান বিলাস ফুলটি কিন্তু বেশ ছিল।
ঠিক বলেছেন বাগান বিলাস ফুলটি আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল।
আপু প্রকৃতি আমার কাছেও অনেক ভাল লাগে। আপনার
প্রত্যেকটা ফটোগ্রাফি প্রফেশোনাল মানের হয়েছে। প্রথম পিকটা দেখে আমি প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। নদীর পাড়ের ফটোগ্রাফিটাও ধারুন হয়েছে। ধন্যবাদ আপু।
চেষ্টা করি সুন্দর ভাবে ফটোগ্রাফি করার। অনেক ধন্যবাদ আপনাকে।
সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনি খুব একটি অ্যালবাম বানিয়েছেন। আপনার প্রতিটা প্রাকৃতিক ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর। এমন সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায়। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন, প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে ভীষণ ভালো লেগেছিল।
বাহ্! ফটোগ্রাফি গুলো দেখে তো চোখ জুড়িয়ে গেল আপু। অসাধারণ কিছু ক্লিক করেছেন যা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা বেশ ভালো এটা বলতেই হবে। যাইহোক এত মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দক্ষ থাকে না জানিনা চেষ্টা করেছি ফটোগ্রাফি করার।
আপনি খুবই অসাধারণ সাতটি ফটোগ্রাফি করেছেন দেখছি আপু। ঠিকই বলেছেন প্রকৃতি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে ।প্রকৃতি তার নিজের সৌন্দর্যে সবাইকে মাতিয়ে তোলে। বাগান বিলাস ফুলের ছবিটিও খুব সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি করেছেন। খুবই পছন্দের একটি ফুল আমাদের সকলের। ভালোবাসার প্রতীক এই গোলাপ ফুলের সাদা প্রজাতির ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখছি। আপনার বাবার বাড়ির সামনে সুন্দর একটি গন্ধরাজ ফুলের গাছ আছে দেখছি ।গন্ধরাজ ফুলের গন্ধে মন মেতে ওঠে। এছাড়া নয়ন তারা ফুলের ফটোগ্রাফি, নদীর পাড়ের ফটোগ্রাফিটিও খুব সুন্দর হয়েছে।
আপনার এত সুন্দর প্রশংসা পেয়ে ভীষণ ভালো লাগলো।