ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
মাধবীলতা ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
মাধবীলতা ফুলের সাথে তো আমরা সবাই অনেক বেশি পরিচিত। আসলে ফুল আমাদের সবারই অনেক বেশি পছন্দের। আর প্রত্যেকটা ফুলের মধ্যে মাধবীলতা ও কিন্তু সবার পছন্দের ফুল। এই ফুলের সৌন্দর্য কিন্তু একেবারে অন্যরকম। আমি অন্যান্য ফুলের মত মাধবীলতা ফুল ও খুব পছন্দ করি। আর আমি যখনই ফুল দেখি তখনই চেষ্টা করি সেই ফুলের ফটোগ্রাফি করার। বেশ কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। সেখানে দেখি অনেক সুন্দর একটা মাধবীলতা ফুলের গাছ। আর গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমার কাছে এই মাধবীলতা ফুল গুলো দেখতে খুব ভালো লেগেছিল, তাই সাথে সাথে এই ফুলের ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
ফুরুস ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
এটি হচ্ছে গোলাপী কালারের ফুরুস ফুলের ফটোগ্রাফি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ফুরুস ফুল। ফুরুস ফুলগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে। প্রত্যেকটা কালারের মধ্য থেকে আমার কাছে গোলাপি কালার টা অনেক বেশি ভালো লাগে দেখতে। এই ফুল ফুলের ফটোগ্রাফি আমি বেশ কয়েকবার করেছি। আর ভিন্ন ভিন্ন কালারের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। আমি ফুল দেখলে সব সময় ফটোগ্রাফি করি। কারণ ফুল আমার অনেক বেশি পছন্দের। ফুলের ফটোগ্রাফি করলে নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। এই ফুলের ফটোগ্রাফি টিও আমি আমার সেই আত্মীয়ের বাড়ি থেকে করেছিলাম। আশা করছি আপনারা পছন্দ করবেন।
জবা ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
জবা ফুলের সাথে তো আমরা সবাই অনেক বেশি পরিচিত এবং কি বেশিরভাগ মানুষের জবা ফুল খুবই পছন্দের। জবা ফুলেরও বেশ কয়েক রকমের জাত হয়ে থাকে। যেগুলোর ভিন্ন ভিন্ন কালার। আর আমার কাছে প্রত্যেকটা কালার দেখতে খুব ভালো লাগে। এই ফুলটির কালার টা একেবারে উজ্জ্বল ছিল এবং দেখতেও বেশ আকর্ষণীয় ছিল। আর এরকম ফুল দেখলে যে কারোরই ইচ্ছে করবে ফটোগ্রাফি করার। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে একটা নার্সারিতে গিয়েছিলাম। আর সেখানে অনেক রকমের জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি। সেগুলোর মধ্যে থেকে আমি একটি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
রঙ্গন ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমরা সবাই নিশ্চয়ই রঙ্গন ফুলের সাথে পরিচিত। রঙ্গন ফুল গুলো একেবারে অন্যরকম হয়। এগুলো গুচ্ছ এবং ছোট ছোট হওয়ার কারণে দেখতে অনেক ভালো লাগে। আর আমি প্রত্যেকটা কালারের রঙ্গন ফুল খুব পছন্দ করি। রঙ্গন ফুলের অনেক জাত রয়েছে এটা আমরা সকলেই নিশ্চয়ই জানি। আর প্রত্যেকটা জাতের রঙ্গন ফুলের ভিন্ন ভিন্ন কালার হয়ে থাকে। আজ পর্যন্ত আমি বেশ কয়েক রকমের রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছি। এই রঙ্গন ফুলের কালার লাল রঙের হওয়ার কারণে দেখতে অনেক বেশি ভালো লেগেছিল। আর আমি এই ফটোগ্রাফি টা করেছিলাম একটা ফুলবাগান থেকে।
অলকানন্দা ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
অলকানন্দা ফুলের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। অলকানন্দা ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি সব রকমের ফুল খুব পছন্দ করি। তার মধ্যে অলকানন্দা ফুল ও কিন্তু অন্যতম। অলকানন্দা ফুলগুলো হলুদ কালারের হওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আসলে ফুল পছন্দ করে না এরকম মানুষ আমাদের এই পৃথিবীতে খুবই কম রয়েছে। আর প্রত্যেকটা ফুলের ভিন্ন ভিন্ন কালার হয়ে থাকে এমনিতে। এই হলুদ কালারের অলকানন্দা ফুলের ফটোগ্রাফি আমি নার্সারি থেকে করেছিলাম আরো অনেক আগে। এই ফটোগ্রাফিটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক ।
চাঁদের ফটোগ্রাফি
device : Redme note 9
চাঁদ তো আমরা সবাই খুব পছন্দ করি। রাতের বেলায় খোলা আকাশের নিচে চাঁদের সাথে সময় কাটাতে সবাই খুবই ভালোবাসে। বিশেষ করে আমি তো রাত্রে বেলায় চাঁদের সাথে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করি। খোলা আকাশের নিচে এভাবে একটি কাপল একটা রাস্তার মধ্যে হাঁটার মজাটাই আলাদা। কয়েকদিন আগে রাত্রি বেলায় আমি এমনিতেই বাহিরে বের হয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে, আর তখন এই চাঁদের ফটোগ্রাফিটি করেছিলাম। চাঁদের এই ফটোগ্রাফি টা আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই আমি এই ফটোগ্রাফি টা সবার মাঝে ভাগ করে নিলাম। আশা করছি আপনাদের পছন্দ হবে।
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আপু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার লেগেছে আমার কাছে ।আসলে ফুল দেখতে ভালো লাগে যার কারনে ফুলের ফটোগ্রাফি হলে সেখান থেকে চোখ ফেরানো যায় না ।প্রত্যেকটি ফুলই চমৎকার ছিল ।ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে আমার ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। আসলে ফুল দেখলে চোখ ফেরানো যায় না।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার করা ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। ফুলের সৌন্দর্য উপভোগ করতে কেনা পছন্দ করে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে সেটা খুব ভালোভাবেই উপভোগ করতে পেরেছি। যেটা করতে আমিও পছন্দ করি ভালো লাগলো।
এটা ঠিক বলেছেন ফুলের সৌন্দর্য উপভোগ কেনা পছন্দ করে। আপনি ফটোগ্রাফির মাধ্যমে ভালোভাবে উপভোগ করেছেন জেনে ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
জবা গুলো গুলো দেখতে অসাধারন লাগে। তেমন বেশির ভাগ মানুষ জবা ফুল ভীষণ পছন্দ করে। আপনি প্রতিনিয়ত চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেন। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারন লাগতেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
হ্যাঁ এটা ঠিক বলেছেন বেশিরভাগ মানুষ জবা ফুল পছন্দ করে। ধন্যবাদ
আপু আজ কিন্তু আপনি বেশ কিছু আনকমন ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। কারন আপনার শেয়ার করা ফটোগ্রাফিগুলো মধ্যে শুধুমাত্র রঙ্গনফুল ব্যতীত অন্য সকল ফুলই আমার কাছে আনকমন। আবার পড়ন্ত বিকেলের প্রকৃতির ফটোগ্রাফিও কিন্তু কম সুন্দর ছিল না। সব মিলিয়ে একটি অসাধারন ফটোগ্রাফি ছিল।
আসলে চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার। আপনাদের উৎসাহ পেলে ভালো লাগে
আপু আপনার আজকে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা ফটোগ্রা খুব দারুণভাবে আপনার মোবাইলে ক্যাপচার করেছেন। পাশাপাশি প্রতিটা ফটোগ্রাফির আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আপু আপনার মত আমিও রাতে চাঁদের সাথে সময় কাটাতে বেশ পছন্দ করি। জোসনা রাতে যদি সাদা করে থাকে তাহলে দেখতে ভীষণ ভালো লাগে। সব মিলিয়ে খুব দারুণ কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনিও চাঁদের সাথে সময় কাটাতে পছন্দ করেন জেনে ভালো লাগলো।
https://twitter.com/TASonya5/status/1693857000265060459?s=20
আপনি খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। তবে ফুরুস ও জবা ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফুরুস ও জবা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম।
একটি অ্যালবামের মধ্যে যখন ভিন্ন ভিন্ন ফুল দেখা যায় বেশ ভালো লাগে। আপনি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম করলেন। ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। এ ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার কাছেও এরকম ফুলের ফটোগ্রাফি দেখলে ভালো লাগে। ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে ভালো লাগলো আমার কাছেও।