নার্সারিতে গিয়ে কিছু ফুলের ফটোগ্রাফি করা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া যাবে না। আমরা সবাই কমবেশি ফুল ভালোবাসি। বিভিন্ন ধরনের ফুল দেখতেও খুব ভালো লাগে। ইদানিং বিভিন্ন কালারের ফুল পাওয়া যায়। আগে এক একটি ফুলের খুব বেশি কালার থাকতো না। এখনো একটি ফুলের এত বেশি কালার থাকে যে গুনে শেষ করা যায় না। আজকে যে ফুলের ফটোগ্রাফিগুলো করেছি সেগুলো নার্সারিতে গিয়ে করেছিলাম। নার্সারিতে গাছ কিনতে গিয়ে এরকম ফুল গুলো দেখে ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না। তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_0239.jpeg


এই ফুল গুলোর নাম জিনিয়া ফুল। এই ফুলগুলো বিভিন্ন কালারের হয়। সাদা, গোলাপি, হলুদ, লাল। নার্সারিতে এই ফুলগুলো একসঙ্গে অনেকগুলো লাগিয়ে রাখার জন্য দেখতে খুব ভালো লাগে। এখান থেকে আমি একটি ফুল গাছ কিনেছিলাম। বাসায় আনার পর এত সুন্দর লাগছিল না যত সুন্দর নার্সারিতে লাগছিল।


IMG_0240.jpeg


IMG_0242.jpeg


উপরের ফুলগুলো বাগান বিলাস। এগুলো সাধারণ বাড়ির গেটে লাগায়। খুব সুন্দর লাগে দেখতে। এই কালারের বাগান বিলাসের থেকে আমার কাছে সাদা কালারের বাগান বিলাসটি বেশি সুন্দর লাগে। অবশ্য এই গাছ বেশ বড় হয়। সারা গাছে যখন ফুল ফুটে থাকে তখন দেখতে এমনিতেই ভালো লাগে। আর নিচের ফুলগাছটি কাটা মুকুট। এই গাছটির ফুল গুলো বেশ বড় বড় ছিল। কিন্তু গাছটি অনেক বড় এবং অসংখ্য কাটা যুক্ত। তাই আর কেনার সাহস করিনি। যেহেতু বাসায় ছোট বাচ্চা রয়েছে।


IMG_0244.jpeg


IMG_0245.jpeg


উপরের ফুলগুলো পর্তুলিকা ফুল। এই গাছগুলো দেখে মনে হলো যে গাছগুলোর বয়স শেষ হয়ে গিয়েছে। প্রায় মরে যাওয়ার মত অবস্থা। আর নিচের ফুলগুলোর নাম আমার জানা নেই। কারো জানা থাকলে অবশ্যই জানাবেন।


IMG_0248.jpeg


IMG_0246.jpeg


এই গাছটির নাম ব্লিডিং-হার্ট লতা। এটি লতানো গাছের মতো। যে কোন গাছ অথবা ডালের সঙ্গে পেচিয়ে বড় হয়। এটি ১০ থেকে ২০ ফুট পর্যন্ত লম্বা হয়। তাছাড়া গাছে এরকম সুন্দর ফুল ফুটে।
নিচের ফুলটি কসমস ফুল। কসমস ফুল বিভিন্ন কালারের হয়। এই কালারটি দেখতে খুব সুন্দর লাগছিল।


IMG_0252.jpeg


IMG_0243.jpeg


উপরের ফুল গুলো ডেইজি ফুল। এই ফুলগুলো খুব চমৎকার লাগছিল দেখতে। তাই এখান থেকে একটি গাছ কিনেছিলাম আমি।
যাই হোক এই ছিল আমার আজকের ফুলের ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ্ আপু এক কাজে দুই কাজ হয়ে গেল গাছ কিনতে গিয়ে ফুলের ফটোগ্রাফি হয়ে গেলো। এটা সত্যি বলেছেন আপু আমরা সবাই ফুল অনেক পছন্দ করি। অনেক ফুলের নামই জানতাম না কিন্তু আমার বাংলা ব্লগে আসার পরে আস্তে আস্তে অনেক ফুলের নাম জানতে পেরেছি এটা সত্যি অনেক বেশি ভালো লাগে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

নার্সারিতে গেলে এত চমৎকার ফুল দেখে কি বসে থাকা যায় ফটোগ্রাফি না করে। তাইতো ফটোগ্রাফি করেছিলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ফুল আসলেই সবাই অনেক বেশি পছন্দ করে। আমি তো ফুল খুবই ভালোবাসি। ফুলের মাঝে সময় কাটাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নার্সারিতে গিয়ে ফুলের মাঝে সময় কাটালে তখন আর কিসেরই বা প্রয়োজন হয়। আমি তো নার্সারিতে গেলে এরকম সুন্দর সুন্দর ফুলের সৌন্দর্যের মাঝেই হারিয়ে যাই। নার্সারি থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য খুব দারুণ লাগছিল দেখতে। অনেক সুন্দর হয়েছে সবগুলো ফুলের ফটোগ্রাফি।

 2 years ago 

ফুলের মাঝে সময় কাটাতে যে কারো ভালো লাগে। এত সুন্দর ফুল দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফুল থাকে এবং ভিন্ন ধরনের কিছু ফুল দেখতে পাওয়া যায়৷ আজকে আপনি নার্সারিতে গিয়ে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ একের পর এক ফটোগ্রাফি যখন আমি দেখছিলাম তখন আমি অনেকটাই ভালো লাগছিল এবং একেবারে দক্ষতার সাথে আপনি সবকিছু ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

নার্সারিতে গেলেই এমন ভিন্ন ভিন্ন ধরনের ফুল দেখা যায়। দেখতে ভালোই লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

কথাটা ঠিক বলেছেন আপু এখন প্রায় প্রতিটা ফুলেরই একাধিক কালার। যেটা আগে ছিল না। এখন আমার প্রশ্ন কাহা ছে আয়া ইয়ে কালার হা হা। বেশ দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো আপু। খুবই সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আমাদের সাথে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

সবগুলো ফুলের কালার আবার দেখতে খুব সুন্দরও হয়। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37