কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। ফুল পছন্দ করে না এমন লোক পাওয়া যাবে না। মন খারাপ থাকলেও ফুল দেখলে মন ভালো হয়ে যায়। তাছাড়া এখন বর্ষার সিজন এই বর্ষাকালে বৃষ্টি ভেজা ফুল গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। বর্ষাকালে ফুলের কালারগুলো মনে হয় আরো গাঢ় হয়। তার জন্য দেখতে এত চমৎকার লাগে। তাছাড়া বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো দেখা যায়। বিশেষ করে রাস্তার সাইড দিয়ে দেখা যায় এরকম রঙিন ফুলগুলো। বাসা বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য বাসার সামনে এরকম বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো থাকে। আজকের ফুলের ফটোগ্রাফিগুলো অবশ্য মানুষের বাসার সামনে থেকেই করেছি। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে সকাল বেলায় যখন স্কুলে যাই তখন রাস্তার পাশে এরকম ফুল গুলো দেখে মন ভালো হয়ে যায়। সকালের ঘুমের ভাবটাও কেটে যায় এত সুন্দর ফুলগুলো দেখে। আশা করি আপনাদের কাছেও আজকে ফুলের ফটোগ্রাফিগুলো ভালো লাগবে।
এগুলো জবা ফুল। জবা ফুল আগে এই লাল কালারটাই সবসময় দেখা যেত। কিন্তু এখন লাল কালারের পাশাপাশি সাদা এবং গোলাপি কালারের জবা ফুল দেখা যায়। জবা ফুল এত কাছ থেকে কখনো ফটোগ্রাফি করা হয়নি। খুব খুব চমৎকার লাগছিল কালারটি দেখতে। সাথে সাথে ফটোগ্রাফি করেছিলাম। নিচেরটি জবা ফুলের কলি। এই খয়েরী কালার কলিটি বড় হয়ে এরকম লাল কালারের জবা ফুল হয়েছে।
উপরের ফুলটি রঙ্গন ফুল। এটি গোলাপি কালারের রঙ্গন ফুল। সেদিন সকাল বেলায় অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পর ফুল গুলো যখন ভিজেছিল তখন দেখতে খুব চমৎকার লাগছিল। আর নিচের ফুলটির নাম নাকি ফুরুস ফুল। যদিও আমার নাম অজানা ছিল না। এর আগে একজনের পোস্ট থেকে এই ফুলের নাম জেনেছি। ফুলটি কিন্তু খুব সুন্দর দেখতে। বিভিন্ন কালারের হয় এই ফুলগুলো।
উপরের ফুলটি টগর ফুল। টগর ফুল গাছ সাধারণত ছোট ছোট দেখা যায় এবং সারা গাছ ভর্তি ফুল ফুটে থাকে। কিন্তু এই গাছটি দেখলাম বেশ বড় হয়েছে। একটি বাড়ির সামনে থেকে ফটোগ্রাফি করেছিলাম। নিচের ফুলটি লাল কালারের রঙ্গন ফুল। রঙ্গল ফুলের গাছের নিচে এরকম কাটা কাটা পাতা ওয়ালা গাছটির জন্য ফুলটি আরো বেশি ভালো লাগছিল।
উপরের ফুলটির নাম আমার জানা নেই। কিন্তু চমৎকার কালার। কারো জানা থাকলে নামটি অবশ্যই জানাবেন।
এই ছিল আমার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | i phone 15 pro max |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপনার করা ফটোগ্রাফি গুলো সত্যিই অনেক সুন্দর হয়েছে।আপনার উঠানো ফুলের ছবি গুলো আসলেই অনেক সুন্দর হয়েছে।আমার ভীষণই ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুলের ফটোগ্রাফি দেখলে আমার মনটা ভালো হয়ে যায়।মনে হয়, ফুল মানুষের মনকে ভালো করে দেয়।মানুষের মনে নিয়ে আসে সজীবতা।আজকে আপনার শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি ছিল দেখার মত।
ঠিক বলেছেন ভাইয়া ফুলের ফটোগ্রাফি দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু দেখতে ভীষণ ভালো লাগলো।ছেলেদেরকে সকালে স্কুলে নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে চমৎকার কিছু ফুল দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলেন তাই আজ শেয়ার করেছেন। ফুল গুলো দেখে খুবই ভালো লাগলো আপু।চমৎকার বর্ননায় আরো বেশী ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
খুবই খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ কিছু মনোমুগ্ধকর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি বেশ দারুন ছিল। প্রত্যেকটি ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে লাল জবা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি ক্যামেরায় ধারণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে এত সুন্দর ফুল দেখলে এমনিতেই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
ঠিক বলেছেন আপু বর্ষাকালে মনে হয় ফুলের রং গুলো আরো গাঢ় হয়। আসলে বৃষ্টির পানিতে সব ময়লা পরিষ্কার হয়ে যায় যার কারণে প্রকৃতি আরো সুন্দর লাগে দেখতে। আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। লাল রঙের জবা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। লাল রঙের জারুল ফুল গুলো আরো বেশি ভালো লাগছে দেখতে। শেষের ফুলগুলো আমিও আজকে প্রথম দেখলাম। ফুলগুলো আসলেই অনেক সুন্দর। ধন্যবাদ আপু অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বর্ষাকালের সবুজ পাতার কারণে ফুলগুলো আরো বেশি ভালো লাগে দেখতে। আর এখনকার ফুলের কালার গুলো এমনিতেই বেশ গাঢ় হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।
অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি যে এতটা সুন্দরভাবে ফটোগ্রাফি ধারণ করতে পারেন তা আমার জানা ছিল না। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
জবা ফুলটি আমার কাছেও খুবই ভালো লেগেছে। বিশেষ করে কালারের কারণে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
এত সুন্দর দেখতে ফুলের ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। যে কোনো রকম ফুলের ফটোগ্রাফি তুললে অসম্ভব সুন্দর হয়। আর ঠিক তেমনিভাবে আপনি এই ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন দেখে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে সবগুলো ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। তবে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো ও কিন্তু অনেক সুন্দর ছিল। কিন্তু এটা বেশি ভালো লেগেছে।
ঠিক বলেছেন আপু যেকোনো ধরনের ফুলের ফটোগ্রাফি করলেই দেখতে ভালো লাগে। সেজন্য ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায়না। ধন্যবাদ মন্তব্যের জন্য।